Arpita Debnath

3920 Posts
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার

বহুদিন ধরে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।বিগত প্রায় এক মাস ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। সদ্য ধরা পড়েছে শ্বাসকষ্টের সমস্যা, ডায়বেটিস এবং ফুসফুসের রোগ। সেই কারণে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এখন জানা গেল তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। তাই তাঁকে নিয়ে চিন্তা বৃদ্ধি হচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, পরিচালকের চেতনার মাত্রা কমছে আস্তে আস্তে। আপাতত তিনি ডাক্তারদের পর্যবেক্ষণেই আছেন। প্রসঙ্গত, যে কোনও অঙ্গের সংক্রমণ যখন রক্তে প্রবেশ করে, তখন তাকে বলা হয় সেপ্টিসেমিয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী, তরুণ মজুমদারের রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের কাছাকাছি আছে। এছাড়া ২ ঘণ্টা অন্তর অন্তর তাঁকে খাওয়ানো হচ্ছে। আচ্ছন্নগ্রস্থ হয়ে পড়ায়…
Read More
আজ বলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রুজিরা

আজ বলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রুজিরা

বারংবার বিভিন্ন কারণে তলব বাতিল করলেও অবশেষে হাজিরা দিতে গেলেন রুজিরা ৷ কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ সেই তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক-পত্নী। বুধবার তলবের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসারদের বিশেষ দল। কয়েক দিন আগেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তাঁদের হাতে এসেছে৷ সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে।  কয়লাপাচার-কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এর আগে একাধিক বার দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়েছেন তিনি৷ জার…
Read More
আবার কি পা বাড়াবেন রাজনীতির মঞ্চে, নতুন জল্পনা শোভন নিয়ে

আবার কি পা বাড়াবেন রাজনীতির মঞ্চে, নতুন জল্পনা শোভন নিয়ে

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা। তবে কি আবার রাজ্যের শাসক শিবিরের সাথে যুক্ত হতে চলেছেন তারা? এই প্ৰশ্নই ঘুরছে এখন রাজনীতিতে। গতকাল বিকেলে আচমকাই নবান্নে গেলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাদের নিয়ে চর্চার কোনও শেষ নেই এমনিতেই। কিন্তু এই ইস্যু নিয়ে জনগণের কৌতূহল যে বাড়বেই তা একবারে স্পষ্ট। এদিন দুজনকে নবান্নে ঢুকতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তাহলে কি আবার ঘাসফুল শিবিরের দিকে পা বাড়িয়ে ফেলেছেন যুগলে? প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। বিশেষজ্ঞ মহলের ধারণা, আবার তৃণমূলেই ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। দল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর সেই অধ্যায় কেমন ছিল তা আলাদা করে…
Read More
বিজেপি সাংসদ লকেটের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

বিজেপি সাংসদ লকেটের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ

আবার একবার দলের মাঝেই কোন্দল। বরাবরই গেরুয়া শিবির মাঝে কোন্দল লেগেই থাকে। হুগলি জেলার বিজেপি সাংসদ বনাম তৃণমূল বিধায়ক–মন্ত্রীর দ্বৈরথে সরগরম রাজ্য–রাজনীতি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না। এবার সেই সংক্রান্ত চিঠি পাঠালেন বেচারামের আইনজীবী। ওই চিঠিতে বলা হয়েছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারামের বিরুদ্ধে টাকা নিয়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার যে অভিযোগ লকেট এনেছেন, তার জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নচেৎ তাঁর বিরুদ্ধে দু’কোটি টাকার মানহানির মামলা করা হবে। বিষয়টা ঠিক কী? সম্প্রতি স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ রায় দেয় কলকাতা হাই কোর্ট৷ বেআইনি নিয়োগের অভিযোগে…
Read More
শত প্রশ্ন মাঝে জানিয়ে দিলেন ইস্তফা দিতে রাজি আছেন মুখ্যমন্ত্রী

শত প্রশ্ন মাঝে জানিয়ে দিলেন ইস্তফা দিতে রাজি আছেন মুখ্যমন্ত্রী

এবার করোনা সংক্রমণ নয় নতুন চিন্তা সরকরের মাথায়। বিগত বেশকিছুদিন ধরেই প্রশ্ন উঠছে মহারাষ্ট্র সরকার নিয়ে। রাজনৈতিকভাবে মহাসঙ্কটে পড়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে সহ ২২ জন শিবসেনা বিধায়ক যে চিন্তা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং সরকারকে তা আরও গভীর হচ্ছে। পরিস্থিতি এমন যে, সরকারের পতন হওয়া অসম্ভব নয়। এই অবস্থায় রাজ্যবাসীর উদ্দেশে ভাষণে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এমন কথা বললেন যা কৌতূহল আরও বাড়িয়ে দিল। তাহলে কি সত্যি পতন ঘটছে মহা বিকাশ আগড়ি জোট সরকারের? এদিন শিবসেনার বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে। করোনা আক্রান্ত হওয়ায় সেটা হয়েছে ভার্চুয়াল মাধ্যমেই। কিন্তু বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাজ্যবাসীকে বার্তা…
Read More
প্রায় হাজার জনের কাছাকাছি মৃত্যু আফগানিস্তান ভূমিকম্পে

প্রায় হাজার জনের কাছাকাছি মৃত্যু আফগানিস্তান ভূমিকম্পে

তালিবানি শাসন শুরুর পর থেকে শুরু আতঙ্কেই সময় কাটছে আফগানিস্তানের মানুষের। প্রতিনিয়ত ভয় থাকে তালিবানি শাসনের। এরই মাঝে নতুন আতঙ্ক। এবার ভয়ঙ্কর ভূমিকম্প তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলল। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর এবং আশেপাশের অঞ্চলে মারাত্মক ভূমিকম্প হয়েছে এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের একাংশেও। সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০০ জনের, আহত ৬০০-র বেশি। অবশ্যভাবে আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূর এই ভুম্পিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে এই কম্পন প্রথম অনুভূত হয়েছে। ওই…
Read More
প্রায় একশোর কাছাকাছি পৌঁছাতে চলেছে আসামের মৃত্যর সংখ্যা

প্রায় একশোর কাছাকাছি পৌঁছাতে চলেছে আসামের মৃত্যর সংখ্যা

যত সময় এগোচ্ছে টোটো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে আসামের বন্য পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই যেন এই রাজ্যের দুর্যোগের কালো মেঘ আরো ঘন হচ্ছে। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় এই রাজ্যে বন্যায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেণ তিন জন শিশু এবং দুজন পুলিশ কর্মী। এ নিয়ে গত এক সপ্তাহে মোট ৭১ জনের প্রাণ কাড়ল অসমের বন্যা। জানা যাচ্ছে, রবিবার অসমের বেশকিছু জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করলে জলের তোড়ে বহু মানুষ ভেসে যান। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও এখনো আটজনের কোন খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে কাছাড় জেলায় ব্যাপক ভুমিধস নামে রবিবার সন্ধ্যায়। তাতেও ৩ জনের মৃত্যু হয়েছে…
Read More
সংগীত শিল্পী কেকের মৃত্যুতে তে হলফনামা চাওয়া হল রাজ্যের কাছে

সংগীত শিল্পী কেকের মৃত্যুতে তে হলফনামা চাওয়া হল রাজ্যের কাছে

গত মাসেই বিখ্যাত সংগীত শিল্পীর মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিলো প্রায় গোটা দেশকে। এই ঘটনায় দায়ের হয় মামলা। এবার সঙ্গীত শিল্পী কেকে'র মৃত্যু সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। কিন্তু এই মামলায় আগামী ২৭ জুলাইয়ের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে রাজ্যের এডভোকেট জেনারেল জানান, এফআইআর দায়ের করা হয়েছিল এই ঘটনায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই তাদের কিছুটা সময় দেওয়া হোক, এই আর্জি ছিল। যদিও আদালত আগামী ৩ সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকে'র মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি প্রকাশ…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তির খতিয়ান

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তির খতিয়ান

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল গতকাল দুপুর ২ টোর মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মেনেই হাজিরা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। গতকাল এই শুনানিতে তাঁকে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দু সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এও জানান হয়েছে, স্থাবর অস্থাবর সম্পত্তির যে হিসেব দেওয়া হবে তারপর কোনও সম্পত্তি সেখানে যুক্ত করতে পারা যাবে না। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে নির্দেশ দিয়েছেন, তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের সম্পত্তির হিসেব দিতে হবে, বিয়ের আগে কত ছিল তাঁর…
Read More
চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে নিজের নোবেল বিক্রি করে শিশুদের পাশে দাঁড়ালেন দিমিত্রি

চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে নিজের নোবেল বিক্রি করে শিশুদের পাশে দাঁড়ালেন দিমিত্রি

অতিক্রম করে চলছে সময়, প্রায় চার মাসের কাছাকাছি পৌঁছাতে চললো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। বিশেষ সামরিক অভিযানের নাম করে ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছিল রুশ সেনা তা দীর্ঘ চার মাস পরেও বহাল। ইতিমধ্যেই ইউক্রেনের ২৫-৩০ শতাংশ দখল করেছে রুশ সেনা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ, একাধিক ছবির মত শহর ধ্বংস হয়েছে এক লহমায়। রাতারাতি ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সর্বহারা হয়ে প্রতিবেশী দেশের উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। এমতাবস্তায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে এসে দাঁড়ালেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। জানা যাচ্ছে, সম্প্রতি এই জনপ্রিয় সাংবাদিক বিশ্ব শান্তির জন্য পাওয়া তাঁর নোবেল…
Read More