Arpita Debnath

3920 Posts
নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

নির্ধারিত সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

ইতিমধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে। চলছে মামলা এই নিয়ে। এরই মাঝে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। আগামী মাসে ১৫ জুলাইয়ের মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভাজন মেধা তালিকা এবং তাদের প্রাপ্ত নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে। এমন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধা তালিকার বিস্তারিত ব্রেকআপ সহ প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ১২ মে। সেখানে যাবতীয় নম্বরের ব্রেক থাকার কথা। ২০ মে'র মধ্যে তা প্রকাশের কথা ছিল। কিন্তু এখনও সেই নির্দেশ পালন হয়নি। অন্য একটি মামলায় ১১-১২ ক্লাসে নিয়োগে সেই একই আবেদন করা হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ১০ দিনে সেই নির্দেশ পালন করতে হবে। এনআইসি'কে…
Read More
মনোনীত হওয়ার পর বিরোধী পক্ষের সাথে বার্তালাপ করলেন দ্রৌপদী

মনোনীত হওয়ার পর বিরোধী পক্ষের সাথে বার্তালাপ করলেন দ্রৌপদী

আগামী মাসেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে ওই পদে পদপ্রার্থীদের মনোনয়ন পত্র জমা পড়েছে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ'র দ্রৌপদী মুর্মু। আর মনোনয়ন জমা দিয়েই তিনি বিরোধীদের সমর্থন চেয়ে ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। এছাড়াও বিরোধী দলের একাধিক নেতাকে ফোন করে সমর্থন চেয়েছেন দ্রৌপদী। অনেকের মত, সরকারপক্ষের এটা মস্ত বড় চাল, মানসিক দিক থেকে বিরোধীদের চাপে রাখার কৌশল। কিন্তু এই ঘটনার পাল্টা দিলেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাও। মোদী সহ একাধিক শীর্ষ বিজেপি নেতাদের ফোন তিনিও করেছেন বলে জানা গিয়েছে। সূত্রে খবর, এদিন যশবন্ত সিনহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ…
Read More
মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের

তৎপরতার সঙ্গে কাজ চলছে রাজ্যের অন্যতম মামলা গরুপাচার কাণ্ডে। সম্প্রতি এই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। এবার এই মামলায় মুক্তি পাওয়া তো দূর জেল হলো সায়গলের। তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল সিবিআই আদালত। আগামী ৮ জুলাই পর্যন্ত অর্থাৎ ১৪ দিন জেল হেফাজতে থাকবেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রতের দেহরক্ষী। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। কেন তাঁকে জেলে রাখতে হবে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ তিনি যদি জামিন পান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে আসানসোলের সিবিআই আদালতের বিচারক সায়গল হোসেনকে জেলেই পাঠিয়েছেন। যদিও তিনি এও জানিয়েছেন যে, জেল হেফাজতে থাকাকালীন সহগলকে…
Read More
আবার একবার রেকর্ড হারে বাড়ছে দেশের সংক্রমণে মৃত্যুর সংখ্যান

আবার একবার রেকর্ড হারে বাড়ছে দেশের সংক্রমণে মৃত্যুর সংখ্যান

বিগত বেশ কিছুদিনের স্বস্তির পর আবার মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলছে দেশের করোনা সংক্রমের সংখ্যা। প্রায় প্রতিদিনই কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, সঙ্গে অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশে রেকর্ড হারে বাড়ল করোনার দৈনিক মৃত্যুও। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে ফের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে। হিসেব বলছে গত একদিনে দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। অন্যদিকে, গত একদিনে দেশজুড়ে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যাও রেকর্ড গড়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মাত্র একদিনের মধ্যেই দেশে করোনা আক্রান্ত হয়ে…
Read More
কে এই দ্রৌপদী মুর্মুর?রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য যাকে এত পছন্দ বিজেপির

কে এই দ্রৌপদী মুর্মুর?রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য যাকে এত পছন্দ বিজেপির

সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। জীবনের শুরুটা হয়েছিল শিক্ষিকা হিসাবে। সেখান থেকে রাজনীতি। তবে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একেবারে তৃণমূল স্তর থেকে। এর পর বিধায়ক, মন্ত্রী এবং পরবর্তীকালে রাজ্যপাল৷ সেই আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুই এবার এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী৷ মঙ্গলবার বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁদের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন৷  দ্রৌপদীর রাজনৈতিক জীবন এক কথায় সফল৷ তৃণমূল স্তর থেকে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে বারবার নেমে এসেছে আঘাত। ‘মহাভারতে’র দ্রৌপদীর মতোই পুত্রশোকে বিহ্বল হয়েছেন তিনি৷ তিন বছরের ব্যবধানে হারিয়েছেন দুই পুত্রকে৷ হারিয়েছেন…
Read More
আবার একবার তলব করা হলো নুপুর শর্মাকে

আবার একবার তলব করা হলো নুপুর শর্মাকে

সম্প্রতি তার একটি ভুল মন্তব্যে তোলপাড় হয়েছে গোটা দেশসহ বিভিন্ন রাজ্যে। বিক্ষোভের আগুন জ্বলেছে বিভিন্ন রাজ্যে যার আচ পড়েছে বাংলাতেও। সংবাদমাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে হজরত মহম্মদ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। সেই মন্তব্যের পর থেকেই দেশ জুড়ে উত্তপ্ত পরিবেশ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, অবরোধ। এই বিক্ষোভের প্রভাব পড়েছে বাংলাতেও। সেই কারণেই তাঁকে কলকাতা পুলিশ তলব করেছিল। সোমবারই নূপুরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। কলকাতা পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠিয়েছিল নূপুর শর্মাকে। নারকেলডাঙা থানায় হাজিরা দিতে হত তাঁকে। কিন্তু নির্ধারিত দিনে আসেননি তিনি। এবার তাঁকে তলব করল আমহার্স্ট স্ট্রিট থানা। আগামী শনিবারের…
Read More
অভিযোগের পর অপসারণ করা হলো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে

অভিযোগের পর অপসারণ করা হলো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক নাম। এবার এই মামলা নিয়ে বিতর্কের মাঝেই অপসারিত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক ও কর্মী নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কল্যাণের নাম নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটিও তাঁর বিরুদ্ধে সরব হয়। সিবিআই গোয়েন্দারাও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এখন তাঁকে অপসারিত করল নবান্ন। জানা গিয়েছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পদে নিযুক্ত হয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। আগামী এক বছরের জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকবেন তিনি। আগে কল্যাণময় ২০১৬ সাল থেকে…
Read More
অভিযোগের পরেই বদলি করা হলো পাভলভের সুপারকে

অভিযোগের পরেই বদলি করা হলো পাভলভের সুপারকে

বারবার অভিযোগের আঙুল উঠেছে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে। রাজ্যের অন্যতম মানসিক হাসপাতালে নিম্নতম পরিষেবার অভিযোগ। বারংবার এই অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পাভলভ মানসিক হাসপাতালে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রীতিমতো বন্দি বানিয়ে রাখা হচ্ছে। খবর সামনে আসতেই বিতর্ক শুরু হয়। হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছিল। তবে তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট হয়নি রাজ্য স্বাস্থ্য দফতর। অনুমান করা হচ্ছিল তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। ঠিক সেটাই হল। পাভলভ হাসপাতালের সুপারকে বদল করা হল। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোচবিহারে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাভলভ মানসিক হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে পাঠানো হয়েছে কোচবিহারের জেডি যক্ষ্মা হাসপাতালে। পাভলভে তাঁর…
Read More
সামান্য স্বস্তি, পিছিয়ে দেওয়া হলো সোনিয়ার হাজিরার দিনক্ষণ

সামান্য স্বস্তি, পিছিয়ে দেওয়া হলো সোনিয়ার হাজিরার দিনক্ষণ

সদ্য মাত্রই করোনা সংক্ৰমণমুক্ত হয়েছেন তিনি। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। জল্পনা চলছিল এর মাঝেই কি বলব পরবে ইডির। অবশেষে মিলল স্বস্তি। ইডি আধিকারিকদের কাছ থেকে সামান্য সময় চেয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়ার সেই আবেদনই মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে আগামী চার সপ্তাহ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডির দপ্তরে হাজিরা দিতে হবে না। চার সপ্তাহ বাদে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডির আধিকারিকরা। ইডি আধিকারিকদের কাছ থেকে সময় চেয়ে কংগ্রেস সভানেত্রী একটি চিঠিতে জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর এখনও সম্পূর্ণ সুস্থ নয়। এমনকি তাঁর ফুসফুসেও এখনও সংক্রমণ রয়েছে। এই সমস্ত শারীরিক জটিলতা কাটিয়ে উঠে সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় আরও…
Read More
সামনেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্ব বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতার

সামনেই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, গুরুত্ব বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতার

এই মুহূর্তের সব চেয়ে বড়ো জল্পনা আগামী মাসের রাষ্ট্রপতি নির্বাচন। চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়। রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপির পাশাপাশি বিরোধী জোট। সামনের মাসে নির্বাচন। পরিসংখ্যান বলছে বড় অঘটন না ঘটলে বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস-সহ আরও কয়েকটি দলের সমর্থন বিজেপি প্রার্থী পেতে চলেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার সুনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সেখানে কিছুটা পিছিয়ে থাকবেন বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সাড়া দিয়ে বিরোধী দলগুলি তাঁকেই রাষ্ট্রপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচন করেছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্তের হার হলেও জাতীয় রাজনীতিতে মমতার গুরুত্ব নিঃসন্দেহে আরও অনেকটা বেড়ে গেল। এর…
Read More