Arpita Debnath

3920 Posts
কয়েক হাজার চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কয়েক হাজার চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মাঝেই বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। আসানসোলের কর্মিসভা থেকে তিনি দাবি করেছিলেন যে, তাঁর কাছে ১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি করে রাখা আছে। কিন্তু বিষয়টি এখন আদালতের কাছে রয়েছে। আদালত অনুমতি না দিলে, তিনি কিছু করতে পারবেন না। সেই ঘোষণার পর এদিন চাকরি নিয়ে আরও বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আরও ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। নেতাজি ইন্ডোরে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রদান অনুষ্ঠানে এই ঘোষণাই করেন তিনি। মমতা জানান, আইটিআই এবং পলিটেকনিক থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য। ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। রাজ্য চাকরি মেলার আয়োজন করা হচ্ছে। খুব শীঘ্রই…
Read More
আর্থিক সংকটে শ্রীলঙ্কা এবার রাশিয়ার কাছে সাহায্য চাইলো

আর্থিক সংকটে শ্রীলঙ্কা এবার রাশিয়ার কাছে সাহায্য চাইলো

বড় রকম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। জ্বালানি সংকট দূর করতে ভারতের পর এবার রাশিয়ার দ্বারস্থ হল আর্থিক অনটনের জর্জরিত প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। জানা যাচ্ছে সম্প্রতি জ্বালানি সংকট মেটাতে পুতিনের শরণাপন্ন হয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার বিতর্কিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দাবি, ইতিমধ্যেই শ্রীলঙ্কার জ্বালানির সংকট দূর করতে রাশিয়া থেকে প্রয়োজনীয় তেল আমদানি ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়েছে তাঁর। উল্লেখ্য, এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকটে জ্বলছে শ্রীলঙ্কা। প্রায় দেউলিয়া এই দেশের জ্বালানি মন্ত্রী দিন দুয়েক আগেই জানিয়েছিলেন, এই মুহূর্তে দেশে যে পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে তা দু-একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই সংকট দূর করতেই এবার রাশিয়ার দ্বারস্থ হয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষে। এদিন পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় আরও জানিয়েছেন,…
Read More
এবার জেলের কয়েদি হলেন রাজ বব্বর

এবার জেলের কয়েদি হলেন রাজ বব্বর

একসময়ের অভিনেতা আজ জেলের কয়েদি। মাঝে কেটে গিয়েছে প্রায় চব্বিশ বছর, এবার সাজা হলো এই দীর্ঘ সময় পর। তিনি একাধারে অভিনেতা, অন্যধারে কংগ্রেস নেতা। অভিনয় এবং রাজনীতি নিয়ে ছিলেন কিন্তু তাঁকে জেলের ঘানি টানতে হচ্ছে। কারণ ২ বছরের জন্য কারাদণ্ড হয়েছে রাজ বব্বরের। ২৬ বছরের পুরোনো এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেতা। লখনউ-এর বিশেষ আদালত আজ সেই মামলায় তাঁর বিপক্ষে রায় দিয়েছে। ঠিক কোন মামলায় এই সাজা পেলেন রাজ? জানা গিয়েছে, এক সরকারি আধিকারিককে অপমান ও শারীরিক নিগ্রহ এবং কাজে বাধা দেওয়ার অপরাধে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। সেই সময় সমাজবাদী পার্টিতে ছিলেন রাজ বব্বর। তখন এক নির্বাচনের সময়ে…
Read More
জটিল হচ্ছে লালুর অবস্থা

জটিল হচ্ছে লালুর অবস্থা

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফের গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা যাচ্ছে সম্প্রতি গুরুতর চোট পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। জানা যাচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের কান্ডারী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থার অবনতি। দিল্লির এইমস হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন আংশিক কোমায়। প্রসঙ্গত শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বুধবার বিকেলেই লালুকে পাটনার একটি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। একই সঙ্গে জানা যাচ্ছে ইতিমধ্যেই…
Read More
আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ জ্বালানি গ‍্যাসের দাম বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছেছে যে নিন্ম মধ‍্যবিত্ত পরিবার গুলির অবস্থা শোচনীয়। বেশি দাম দিয়ে গ‍্যাসের নেওয়ার ক্ষমতা অনেক পরিবারের হচ্ছে না। ফলে রান্নার জন্য কাঠ ভেঙে নিয়ে আসতে হচ্ছে অথবা মাঠ থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে ঘুটে অথবা মশাল তৈরী করে জ্বালানি হিসাবে ব‍্যবহার করতে হচ্ছে। সবচেয়ে বেশি অসুবিধার মধ‍্যে রয়েছেন নির্মাণকর্মী ও তাদের…
Read More
সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বরিস জনশন

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বরিস জনশন

বিগত বেশ কিছুদিন ধরে পদত্যাগ পর্ব চলছিলো মন্ত্রিসভায়। এবার প্রাক্তন হলেন প্রধানমন্ত্রী। চলছিলো জল্পনা, টালমাটাল অবস্থায় ছিলো প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব পদ। এবার আশঙ্কাই সত্যি হল। দেশের স্বার্থে ও দলীয় সদস্যদের চাপের কাছে হার স্বীকার করে শেষমেশ ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বরিস জনসন। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই খবর পাওয়া যায়, ব্রিটেন মন্ত্রিসভার ৪০ জন সদস্য একসঙ্গে পদত্যাগ করায় কার্যত কোনঠাসা হয়ে পড়েছেন জনসন এবং আজই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। জানা যাচ্ছে, পদত্যাগ করার পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার যাবতীয় ব্যর্থতার দায় স্বীকার করে নিচ্ছি। আমি এর জন্য রীতিমতো অনুতপ্ত। পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বভার যিনি গ্রহণ করবেন, তার প্রতি আমার তরফ…
Read More
বর্ষার আগমন ঘটতেই শুরু হয়েছে ইলিশের মরশুম

বর্ষার আগমন ঘটতেই শুরু হয়েছে ইলিশের মরশুম

বর্ষা মানেই ইলিশ, এটাই বাঙালির ঐতিহ্য৷ ভোজন রসিক বাঙালি মানেই পাতে ইলিশের রেসিপি৷ ইলিশের গন্ধেই যেন অর্ধক ভোজন সারা৷ কিন্তু যোগানের অভাবে গত মরশুমে ইলিশ তৃপ্তি হয়নি বঙ্গবাসীর৷ দাম এতটাই চড়া ছিল যে তা মধ্যবিত্তের নাগালের বাইরে৷ এই বছরও বাজারে ইলিশের আকাল৷ সাধ থাকলেও সাধ্যের মধ্যে নেই রুপোলি শস্য৷ তার উপর বহু অসাধু ব্যবসায়ী ইলিশের নামে চন্দনাও চালাচ্ছেন৷ রুপোলি রঙে ধোকা খাচ্ছে বাঙালি৷ দেখতে গেলে গত ৩-৪ বছর ধরেই বর্ষার মরশুমে ইলিশের অকাল৷ বাজারে পর্যাপ্ত জোগান নেই৷ গত দুই মাস সাগরে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার৷ ১৫ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়৷ গত দু’দিন সাগরে জাল পেতে…
Read More
বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, গঠিত হচ্ছে বিশেষ তদন্তকারী দল

বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, গঠিত হচ্ছে বিশেষ তদন্তকারী দল

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আগুন্তুক ঢুকে পড়া এবং সাত ঘণ্টা সেখানে ঘাপটি মেরে থাকার ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহল৷ কী ভাবে বজ্র আঁটুনি ভেদ করে ওই আগুন্তুক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা পুলিশ৷ পাশাপাশি ঢেলে সাজানো হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা৷  মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় কোনও ফাঁক ছিল কিনা, সেটাই খতিয়ে দেখবে সিট৷ এমনটাই লালবাজার সূত্রের খবর৷ সিটের নেতৃত্বে থাকবে কলকাতার যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা।…
Read More
বছরের পর বছর কেটে গেলেও নিয়োগ না হওয়ায় এবার বিক্ষোভ পিএসসি ভবনে

বছরের পর বছর কেটে গেলেও নিয়োগ না হওয়ায় এবার বিক্ষোভ পিএসসি ভবনে

সরকারের তরফে জানানো হলেও কাজ হয়নি আদতে। সরকারি দফতরে লক্ষাধিক শূন্যপদ কিন্তু ৩ বছর কোনও নতুন নোটিফিকেশন নেই। আর ২০১৯ সালে ক্লার্কশিপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেক্রেটারিয়েট ডাইরেক্টরিয়েটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেও এখনও রিজিওনালের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। তাই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের দাবিতে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শিত হল। রাজ্যে নিয়োগ নিয়ে অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। শিক্ষক নিয়োগ থেকে দমকলে নিয়োগ, পিএসসি, টেট, এসএসসি, আশা কর্মী, পুলিশ, কোনও নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠতে বাকি নেই। তাই রাজ্য সরকারের ওপর যে ক্রমাগত চাপ বাড়ছে তা আন্দাজ করাই যায়।…
Read More
রাজনীতির মঞ্চে নতুন জল্পনা, তবে কি এবার প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর ভাই

রাজনীতির মঞ্চে নতুন জল্পনা, তবে কি এবার প্রার্থী হবেন মুখ্যমন্ত্রীর ভাই

জল্পনা বাড়ছে মুখ্যমন্ত্রীর ভাই-এর রাজনীতিতে আশা নিয়ে৷ ঠিকানা বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন৷ কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে তিনি হলেন হাওড়া শিবপুরের বাসিন্দা৷ ৬/১ দীনু মাস্টার লেনের ঠিকানায় ভোটার তালিকায় নাম উঠল স্বপনের৷ হাতে পেলেন সচিত্র পরিচয়পত্র৷  আর ঠিকানা বদলের মধ্যে দিয়েই আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি৷ বাবুনের কথায়, ‘‘হাওড়ায় চাকরি করি, হাওড়াকে প্রাণ দিয়ে ভালবাসি, হাওড়াবাসীর পাশে থাকতে চাই।’’ তবে কি আগামী দিনে প্রার্থী হবেন তিনি? এ প্রসঙ্গে বাবুন বলেন, ‘‘আমি দলের একজন কর্মী৷ দলের কাছে আবেদন জানাব। যদি আমাকে প্রার্থী করা হয়, তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি সামনে রেখেই…
Read More