Arpita Debnath

3920 Posts
করোনা সংক্রমণ পরিস্থিতি সামলে ওঠার আগেই বঙ্গে বাড়ছে নাইরোবি ফ্লাই-এর আতঙ্ক

করোনা সংক্রমণ পরিস্থিতি সামলে ওঠার আগেই বঙ্গে বাড়ছে নাইরোবি ফ্লাই-এর আতঙ্ক

করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে ত্রাস ছড়িয়ে রেখেছে মাঙ্কিপক্স, সোয়াইন ফ্লু, টম্যাটো ফ্লু। এছাড়াও আতঙ্ক বৃদ্ধি করছে ভুমিকম্প, পাহাড়ি ধস, বৃষ্টি, বন্যা। তালিকা যেন শেষ হওয়ার নয়। কিন্তু মানুষের বিভীষিকার কোনও যে অন্ত নেই তা প্রমাণ করল আরও একটি রোগের প্রকোপ। 'নাইরোবি ফ্লাই' ভয় ধরাচ্ছে সকলের। প্রথমে সিকিমে এই আতঙ্ক দেখা গিয়েছিল। এখন উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কলকাতায় ইতিমধ্যেই উপদ্রব দেখা দিয়েছে এর। কী এই রোগ তা জানতে উৎসুক সকলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত পূর্ব আফ্রিকায় উৎপত্তি নাইরোবি ফ্লাইয়ের। কামড়ায় না, হুলও ফোটায় না। তবে গায়ের উপর…
Read More
আজ মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, কিন্তু এক সময় ছিলেন অটো চালক

আজ মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, কিন্তু এক সময় ছিলেন অটো চালক

বহু টালমাটাল পরিস্থিতির মাঝে সদ্য মাত্রই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি। একসময় বাণিজ্যনগরীর রাস্তায় রাস্তায় অটো চালিয়েছেন। দিনভর মাথার ঘাম পায়ে ফেলে তবেই উঠেছে সংসার খরচের জন্য কিছু টাকা। কিন্তু কালেচক্রে মুম্বইয়ের ছাপোসা সেই অটোচালকই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর চতুর বুদ্ধি এবং কর্মদক্ষতার কাছে হার মেনেছেন স্বয়ং উদ্বব ঠাকরে। স্বামীর এই সাফল্যে তাই খুশিতে আত্মহারা শিন্ডে পত্নী। আর তাই দীর্ঘ রাজনৈতিক উথান পতনের পর্ব কাটিয়ে যখন নিজের বাংলোয় ফিরলেন শিন্ডে, তখন স্বামীকে স্বাগত জানাতে স্ত্রী নিজের হাতে তুলে নিলেন ড্রামের কাঠি। এদিন স্বামীকে আপ্যায়ন করার কোনও ত্রুটি রাখেননি শিন্ডেপত্নী। বিশাল ব্যান্ড পার্টি থেকে শুরু করে, বিপুল জনসমাগম শিন্ডেকে স্বাগত জানাতে হাজির ছিল সব। আর সেই মহাসমারোহেই মনের সুখে…
Read More
আগামী মাস থেকে বড়ো বদল আসতে চলেছে ব্যাঙ্কের নিয়মে

আগামী মাস থেকে বড়ো বদল আসতে চলেছে ব্যাঙ্কের নিয়মে

বড়সড় বদল আসতে চলেছে ব্যাঙ্কের নিয়মে৷ গ্রাহকদের জন্য বড় ঘোষণা৷ চেক সংক্রান্ত নিয়মাবলিতে বড়সড় বদল আনতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৫ লক্ষ বা তার বেশি পরিমাণের চেকের ক্ষেত্রে পেমেন্টের জন্য ‘পজিটিভ পে সিস্টেম’ বাধ্যতামূলক করা হচ্ছে। ১ অগাস্ট থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাবে৷ পজিটিভ পে সিস্টেম করা না হলে, চেকের টাকা আটকে যাবে। পাশাপাশি বলা হয়েছে, কোনও ব্যক্তির নামে চেক ইস্যু করার আগে সেই চেক সম্পর্কে ব্যাঙ্কের কাছে যাবতীয় তথ্য জানাতে হবে। এতে ব্যাঙ্কের কাজে সুবিধা হবে। কোনও রকম ভেরিফিকেশন কল ছাড়াই ব্যাঙ্ক চেকে উল্লিখিত অ্যামাউন্ট উক্ত ব্যক্তিকে দিতে পারবে। মোটা অঙ্কের পরিমাণ হলেও কল…
Read More
আসন্ন নির্বাচনের আগেই আচমকাই ইস্তফা দিলেন মুখতার আব্বাস

আসন্ন নির্বাচনের আগেই আচমকাই ইস্তফা দিলেন মুখতার আব্বাস

মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নির্বাচিত হবে রাষ্ট্রপতি পদ। চলতি মাসের শুরুতেই হবে নির্বাচন। তবে এইমুহুর্তে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তেমন আর জল্পনা নেই। এনডিএ পদপ্রার্থী রাষ্ট্রপতি হতে চলেছেন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বলেই বিশেষজ্ঞদের ধারণা। তবে এবার জল্পনা উপরাষ্ট্রপতি পদ নিয়ে। তা নিয়েও কৌতূহল শেষ নেই এরই মাঝে আচমকা নিজের পদ থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তাহলে কি তিনিই সরকারের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী? প্রশ্ন উঠে গেল। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের দাবি। তাই এখন অনেকের ধারণা তিনি বিজেপির টিকিটে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী…
Read More
সংক্রমণকে রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে

সংক্রমণকে রুখতে নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে

কমছে বাড়ছে, বিগত দু বছরের বেশি সময় ধরে এই চলেছে করোনা সংক্রমণের গ্রাফে। ফের দেশজুড়ে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। একদিকে যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, অন্যদিকে তেমনই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা। এমতাবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুস্টার ডোজের নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পরে নেওয়া যেত করোনার বুস্টার ডোজ। কিন্তু নতুন গাইডলাইন অনুযায়ী, করোনার দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস পরেই বুস্টার ডোজ নেওয়া যাবে। আজ থেকেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের উপর লাগু হচ্ছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়ম প্রসঙ্গে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ থেকে আসা পরামর্শের ভিত্তিতে…
Read More
মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে রদ বদল করা হলো বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পলিশকে

মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে কেন্দ্র করে রদ বদল করা হলো বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পলিশকে

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা সবার আগে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতো নিরাপত্তার মাঝেও আচমকাই এক অগ্যেত ব্যক্তির তার বাড়িতে আগমন ঘটায় উত্তেজনা ছড়িয়েছে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আগন্তুকের প্রবেশ ও রাতভোর লুকিয়ে থাকার ঘটনার জেরে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। লালবাজার তাঁর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছে, তাঁর নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এরই মধ্যে এই খবর সামনে এল। নিরাপত্তা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, একজন ইন্সপেক্টর, একজন সার্জেন্ট, দুইজন কনস্টেবল সহ ১৫ জন পুলিশ কর্মীকে বদল করা হয়েছে। আরও…
Read More
বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় খুশির খবর, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ

বড় কর্মসংস্থানের সুযোগ। চাকরির অপেক্ষায় থাকা যুবক-যুবতীদের জন্য আসছে দারুণ সুযোগ৷ তাঁদের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে চলতি মাসেই জেলায় জেলায় হবে চাকরি মেলা। এই মেলা থেকে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে প্রায় ২৭ হাজার যুবক-যুবতীর সামনে। জেলায় জেলায় এই চাকরির মেলার আয়োজন করা হয়েছে কারিগরি শিক্ষা দফতরের পক্ষ থেকে। জুলাই-এর শেষ থেকে শুরু হবে এই চাকরির মেলা৷ চলবে অগাস্ট মাস পর্যন্ত। চাকরি মেলার আয়োজন করার জন্য রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে৷ শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত৷ বিভিন্ন বণিকসভার কাছ থেকে তথ্য নিয়ে একটি তালিকা তৈরি করেছে কারিগরি শিক্ষা দফতর৷ তাতেই বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে নির্মাণ, স্বাস্থ্য, ইস্পাত, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ কোন কোন ক্ষেত্রে…
Read More
চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

চিন্তা বাড়িয়ে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ নতুন করে গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত আমআদমির৷ বুধবার থেকে নতুন দাম ধার্য করা হয়েছে৷ নতুন দরে দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গুণতে হবে ১,০৫৩ টাকা৷ মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫২.৫০ টাকা৷কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম পড়বে ১,০৭৯ টাকা।   এই নিয়ে গত দু’মাসে তিন বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৭ মে ৫০ টাকা বাড়ানো হয়েছিল ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের…
Read More
কাজ চলছে দ্রুত গতিতে, সময় এগিয়ে আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটের

কাজ চলছে দ্রুত গতিতে, সময় এগিয়ে আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটের

এই মুহূর্তে রাজ্যে সারা হচ্ছে সমস্ত কাজ। রাজ্য সরকার গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলির বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্রামীণ রাস্তা, জল প্রকল্প, গ্রামীণ আবাস ও শৌচালয়ের কাজ দ্রুত শেষ করা সহ ১০০ দিনের কাজে গতি বাড়ানোর জন্য সব জেলার জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কারণ অনুমান করা হচ্ছে যে, এগিয়ে আসতে পারে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন। উপরিউক্ত নির্দেশের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলিকে গ্রাম সভা বসিয়ে সাধারণ মানুষের সমস্যা জেনে তা দ্রুত সমাধান করার কাজও করতে বলা হয়েছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত…
Read More
আচমকাই নবান্নের নতুন সিদ্ধান্তে বড় প্রশ্ন সুজনের

আচমকাই নবান্নের নতুন সিদ্ধান্তে বড় প্রশ্ন সুজনের

কড়া নিরাপত্তার মধ্যে দিয়েও এক অজ্ঞাত আগন্তুকের মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। এরই মাঝে নিরাপত্তার সংক্রন্ত কারণে বড় ঘোষণা করে নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দিকে নজর দিয়ে তাঁর বাসভবনে ও নবান্নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মীদের ডিউটি করার সময় স্মার্ট ফোন জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর বাসভবনে ও নবান্নে দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মীদের ডিউটি করার সময় স্মার্ট ফোন জমা রাখার যে নতুন সিদ্ধান্ত রাজ্যের স্বরাষ্ট্র দফতর নিয়েছে তার কড়া সমালোচনা করে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠিক। কিন্তু নবান্নে…
Read More