Arpita Debnath

3920 Posts
একই রাজ্যে চিকিৎসার খরচ বিভিন্ন, প্রশ্ন উঠেছে এই নিয়ে

একই রাজ্যে চিকিৎসার খরচ বিভিন্ন, প্রশ্ন উঠেছে এই নিয়ে

ভিন্ন ভিন্ন সময় চিকিৎসার খরচ বিভিন্ন, প্রশ্ন উঠেছে এই নিয়ে। চিকিৎসার খরচ নিয়ে এবার প্রশ্ন তোলা হল এবং তার জন্য মামলা দায়ের হয়েছে আদালতে। এক রাজ্যে কেন চিকিৎসার খরচ ভিন্ন হবে? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তবে এই মামলার শুনানিতে স্বাস্থ্য কমিশন নিজেদের কাজের ব্যাখ্যা দিয়েছে। জানান হয়েছে, ইনডোর বা আউটডোর চিকিৎসায় কী খরচ হবে, তার ট্যারিফ তৈরির কাজ শেষের পথে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রাজ্যের সব জেলাগুলির সঙ্গে বৈঠক করে ট্যারিফ তৈরির কাজ করছে তারা। চলতি মাসেই ট্যারিফ শেষ করে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। তারপর শুধু অপেক্ষা থাকবে রাজ্য…
Read More
রাজ্যের বিরোধী দল নেতার ভাই-এর বিরুদ্ধে মামলা

রাজ্যের বিরোধী দল নেতার ভাই-এর বিরুদ্ধে মামলা

এবার অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতার ভাই-এর বিরুদ্ধে, এমনকি অভিযোগের জেরে মামলাও পর্যন্ত করা হয়েছে। কাঁথি পুরসভা এলাকায় শ্মশানের জমিতে বেআইনিভাবে দখল করে সেখানে দোকান বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই মামলায় আগামী বুধবার পর্যন্ত সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। ইলেকট্রিক চুল্লির জন্য নির্দিষ্ট করে রাখা জমিতে বেআইনিভাবে দোকান তৈরি করে তা নগদে বিক্রি করার অভিযোগ উঠেছে কাঁথির অধিকারী পরিবারের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধেই মূল অভিযোগ। ইতিমধ্যেই…
Read More
ঠিক কি কারণে হত্যা করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রীকে

ঠিক কি কারণে হত্যা করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রীকে

এক আকস্মিক ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়ে গেলো প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ শুক্রবার সকাল সাড়ে ১১টা৷ নোরা শহরে অনুচ্চ মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তিনি৷ ছড়িয়ে ছিটিয়ে শ্রোতারা৷ এরই মাঝে ঘটে গেল চরম বিপত্তি৷ প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷ ইতিমধ্যেই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার নামও প্রকাশে আনা হয়েছে৷ ওই আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগানি৷ জানা গিয়েছে, বছর ৪১ এর টেটসুয়ার বাড়ি নারা শহরেই৷ ছক কষেই প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা চালায় সে৷ বড়িতে বসেই তৈরি করেছিল বন্দুকের গুলি৷ এর সঙ্গেই জানা যাচ্ছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলা চালানো এই ব্যক্তি প্রথম জীবনে জাপানি মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের…
Read More
চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে বাড়ানো হচ্ছে বিধানসভার নিরাপত্তা

চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে বাড়ানো হচ্ছে বিধানসভার নিরাপত্তা

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে ঘোষিত হয়েছিল চলতি মাসের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর তার জন্য রাজ্য বিধানসভার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সেখানকার স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের স্মার্টফোনের ব্যবহারের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিধানসভার স্ট্রং রুমকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতেও আনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা সেরে রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বিধানসভায় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা যাতে স্মার্টফোনে আসক্ত হয়ে দায়িত্বে গাফিলতি করতে না পারেন সেই কারণেই ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই জানান হয়েছে। উল্লেখ্য, আগামী…
Read More
আবার একবার সীমান্তে চিনা যুদ্ধবিমান

আবার একবার সীমান্তে চিনা যুদ্ধবিমান

মাঝে দু বছর সময় কেটে গেলেও আদতে কোনো সুরাহা হয়নি এখনো। বৈঠকের পর বৈঠক করেও কোনো সমাধান মেলেনি এখনো। চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর টক্কর যেন কিছুতেই থামছে না। লাদাখ সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে। বরং উত্তাপ আরও বেড়েছে কারণ সম্প্রতি ফের লাদাখের খুব কাছ দিয়ে উড়ে গিয়েছে চিনের যুদ্ধ বিমান, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও ভারত তার পাল্টা দিয়েছে বলেই জানা গিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ চিনের এই যুদ্ধ বিমান পূর্ব লাদাখের সীমান্তের ওপর দিয়ে উড়ে গিয়েছে বলে জানান হয়েছে। খবর, এই জায়গাতেই চিনের বাহিনী মহড়া চালাচ্ছে, সেই যুদ্ধ বিমান এই…
Read More
ফের আবার বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা

ফের আবার বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। ভারত চীনের পর এবার আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার দাপট। জানা যাচ্ছে ইতিমধ্যেই ফ্রান্স, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, তাইওয়ানের মত বহু দেশে উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সবথেকে উদ্বেগজনক বিষয়টি হল এই সমস্ত দেশে করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যাও। জানা যাচ্ছে মাত্র একদিনে শুধুমাত্র মার্কিন যুক্তরাস্ট্রে করোনা নতুন করে ৩২০ জনের প্রাণ কড়েছে। দৈনিক মৃত্যুর সংখ্যা নিরিখে এই মুহূর্তে প্রথম স্থানে অবস্থান আমেরিকার। অন্যদিকে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম…
Read More
অমরনাথ যাত্রায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো পনেরো

অমরনাথ যাত্রায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো পনেরো

বৃষ্ট্রি মরশুম শুরু হতেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ঘটে চলেছে একের পর এক ঘটনা। এবার প্রাকৃতিক দুর্যোগের কবলে অমরনাথ যাত্রীরা। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে এল হড়পা বান এবং তার জেরেই ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ এখনও অন্তত ৪০ জন পূণ্যার্থীদের খোঁজ মিলছে না। ইতিমধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল এনডিআরএফ, তাদের সাহায্য করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমরনাথ গুহার কাছেই কিছু পূণ্যার্থীদের তাঁবু ছিল কিন্তু হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বান আসে এবং সেগুলি ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু বুঝে…
Read More
ব্যর্থ হলো সব চেষ্টা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো

ব্যর্থ হলো সব চেষ্টা, মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো

বিফলে গেল চিকিৎসকদের সব চেষ্টা। ব্যর্থ হলো সবার প্রার্থনা। শেষ রক্ষা হল না আর। শুক্রবার সকালের আততায়ী হামলাই প্রাণ কাড়ল শিনজো আবের। এদিন সকালে পশ্চিম জাপানের নারা শহরে যখন বক্তৃতা দিচ্ছিলেন শিনজো ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি এবং তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, আততায়ীও পুলিশের হাতে ধরা পড়ে। প্রথম থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। শেষে শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের তরফ থেকে শিনজোকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।  উল্লেখ্য, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি শিনজো সেই দেশের একজন অত্যন্ত জনপ্রিয়…
Read More
ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে শুরু তল্লাশি

ভিভোর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে শুরু তল্লাশি

সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর্থিক তছরুপের, এই কারণে এবার ইডির নজরে নতুন এক সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র নজরে রয়েছে চিনা মোবাইল নির্মাণকারী সংস্থা ভিভো। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ দেশজুড়ে মোট ৪৪ টি কার্যালয়ে হানা দিয়েছে আধিকারিকরা। আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় মামলা হয়েছে সংস্থার বিরুদ্ধে। এবার সূত্র মারফৎ জানা গেল, এই তল্লাশি অভিযানের মধ্যেই ভারত ছেড়ে পালিয়েছেন ভিভোর দুই অধিকর্তা ঝেনশেন ওউ এবং ঝ্যাং ঝাই। অবশ্যই এই ঘটনা এই ইস্যুকে আরও বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে দিল। ভারত এবং চিনের বর্তমান সম্পর্ক নিয়ে আলাদা কিছু বলার নেই। লাদাখ ইস্যুর পর থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তা সকলের জানা। এখনও…
Read More
গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

হামলা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপর৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপর প্রাণঘাতী হামলা৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিনজো। এরই মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেও খবর৷  জানা গিয়েছে, পশ্চিম জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ই তাঁর উপর এই হামলা চালানো হয়৷ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আততায়ীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। যদিও এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময় সকাল ৮.২৯ মিনিটে) ঘটনাটি ঘটে৷ সেই সময় প্রচার কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালানো…
Read More