Arpita Debnath

3920 Posts
উদ্বোধন হলো নতুন অশোক স্তম্ভের

উদ্বোধন হলো নতুন অশোক স্তম্ভের

এই মুহূর্তে দেশের রাজধানীতে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন৷ দিল্লির বর্তমান সংসদ ভবনের অদূরেই তৈরি হচ্ছে নয়া সংসদ ভবন৷ আর সেই সংসদ ভবনের মাথায় বসতে চলেছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ৷ সোমবার তার আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷  সাড়ে ৬ মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি তৈরি হয়েছে সাড়ে ন’হাজার কেজি ব্রোঞ্জ দিয়ে৷ তবে এত ভারী একটি প্রতীক সংসদ ভবনের মাথায় বসানো একেবারেই সহজ বিষয় নয়। তাই প্রতীকটি নীচ থেকে ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে একটি ইস্পাতের কাঠামো৷ যার ওজন প্রায় সাড়ে ৬ হাজার কেজি৷ নয়া সংসদ ভবনের সেন্ট্রাল ফায়ারের ঠিক উপরে বসবে ব্রোঞ্জের এই অশোক স্তম্ভটি৷ জাতীয় প্রতীকের আবরণ…
Read More
অতিভারী বৃষ্টির পূর্বাভাস বানিজ্য নগরীতে

অতিভারী বৃষ্টির পূর্বাভাস বানিজ্য নগরীতে

শুরু হয়েছে বর্ষার মরশুম। দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে হচ্ছে বৃষ্টি। দেশে মৌসুমী বায়ু প্রবেশ করতে না করতেই একাধিক রাজ্যে শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। আর তার জেরেই ভাসছে দেশের একাধিক রাজ্য। উত্তর-পূর্বের রাজ্য অসম, এবং দক্ষিণের রাজ্য কর্ণাটকের পরে এবার জল যন্ত্রণায় নাকাল মুম্বাইবাসীরা। প্রসঙ্গ চলতি সপ্তাহের শুরু থেকেই মুম্বই, পুনেসহ মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে নাগাড়ে বৃষ্টি। এর মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি বাণিজ্য নগরীর। জানা যাচ্ছে একটানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই মুম্বইয়ের বহু এলাকা জলের তলায়। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং কাল ফের মুম্বইসহ মহারাষ্ট্রের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে ইতিমধ্যেই মুম্বই এবং তার আশেপাশে জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে…
Read More
প্রকাশ্যে এলো তথ্য, ঠিক যে কারণে চলে যেতে হলো জাপানের প্রধানমন্ত্রীকে

প্রকাশ্যে এলো তথ্য, ঠিক যে কারণে চলে যেতে হলো জাপানের প্রধানমন্ত্রীকে

সদ্যই প্রয়াত হয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। গুলি করে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে খুন করেছে সে। পুলিশি জেরায় প্রাথমিকভাবে খুনি জানিয়েছে যে, শিনজোর ওপর সে অসন্তুষ্ট ছিল, তার প্রেক্ষিতেই তাঁকে খুন করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু ঠিক কীসের কারণে এই অসন্তোষ? সেটা এবার জানা গেল। সূত্রের খবর, পুলিশি জেরায় চাঞ্চল্যকর বয়ান দিয়েছে আততায়ী টেটসুয়া ইয়ামাগানি৷ খবর অনুযায়ী, পুলিশি জেরার মুখে ধৃত জানিয়েছে, তার লক্ষ্য ছিল অন্য একজন, সে ধর্মগুরু। তিনি তার মায়ের সঙ্গে প্রতারণা করেন বলে অভিযোগ তুলেছে টেটসুয়া। আর শিনজো আবেই ওই ধর্মগুরু ও তাঁর সংগঠনকে আরও প্রচারে নিয়ে এসেছিলেন তাঁর শাসনকালে। এমনই দাবি করেছে সে। ঠিক এই কারণেই…
Read More
আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই এক মর্মান্তিক ঘটনায় চলে গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল মধুর। সেই ট্র্যাডিশন বহাল থেকেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জমানাতেও।  শিনজো আবেই একমাত্র জাপানি প্রধানমন্ত্রী যিনি চারবার ভারত সফরে এসেছেন। শিনজো আবে হত্যাকাণ্ডের পর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর শনিবার ভারত রাষ্ট্রীয় শোকপালন করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি শোকপ্রকাশ…
Read More
খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বহু টালবাহানা পর উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। অবশেষে কলকাতাবাসী জানলো যে আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। আজ, সোমবার শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন। তবে যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনের দরজা খুলবে আগামী বৃহস্পতিবার। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বর্ধিত রুটে নয়া ভাড়া ধার্য করা হয়েছে। ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে যাত্রীদের ২০ টাকা দিতে হবে। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হলে মোট ১৬.৫ কিলোমিটার ছুটবে মেট্রো। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত রুটের ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা। …
Read More
ভয় কাটিয়ে আজ থেকে আবার শুরু অমরনাথ যাত্রা

ভয় কাটিয়ে আজ থেকে আবার শুরু অমরনাথ যাত্রা

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। জানা যাচ্ছে সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে তীর্থযাত্রীদের একটি দল ফের এই যাত্রা শুরু করেছে। অন্যদিকে পহেলগাঁওয়ের ক্যাম্পে পৌঁছানোর জন্য জম্মুর মূল শিবির তথা বেস ক্যাম্প থেকেও তীর্থযাত্রীদের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবার মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করে। সঙ্গে হড়পা বান। ধস নামে অমরনাথের…
Read More
সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

অবশেষে অন্যায় কাজের সাজা মিললো। আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা হল সুপ্রিম কোর্টে। কিংফিশার কর্তাকে দু’হাজর টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।  এদিন শীর্ষ আদালত তার নির্দেশে এও বলেছে, সময়মতো জরিমানা জমা দেওয়া না হলে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বিজয় মালিয়াকে। সুপ্রিম কোর্ট আরও জানায়, মালিয়াকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সেই নির্দেশ তিনি পালন করেননি৷ উল্টে নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠান এই ব্যবসায়ী৷ আদালত অবমাননার দায়েই এদিন তাঁকে এই সাজা…
Read More
পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

বহু বছর ধরে প্রাণের খোঁজ চলছে পৃথিবীর বাইরে, অনেকের মতে পৃথিবীর বাইরেও আছে প্রাণ৷ এবার প্রথম মহাকাশে গ্রহাণুর বুকে মিলল অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি৷ প্রাণের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডের ২০টি প্রকারভেদের সন্ধান পেলেন জাপানি গবেষকরা। অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মিলেছে রয়ুগু নামে একটি গ্রহাণুর মধ্যে৷ এই উপাদান সংগ্রহ করে বিজ্ঞানদের হাতে তুলে দিয়েছে রয়ুগু ফেরত মহাকাশযান হায়াবুসা ২৷ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই গ্রহাণুর মধ্যে জৈবিক বস্তু থাকতে পারে৷ সেই দাবিই সত্য প্রমাণিত হল৷ পৃথিবীর বাইরে অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি বস্তু যা প্রোটিন তৈরি করে। আর প্রোটিন হল প্রাণের অপরিহার্য উপাদান। অ্যামাইনো অ্যাসিড যেমন খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, তেমনই দেহের…
Read More
বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

উন্নতি হচ্ছে না শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা৷ আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা৷ গণবিক্ষোভের মুখে পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন কব্জা করেছে বিক্ষোভকারীরা। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ৷ কুর্সিতে বসার দু’মাস যেতে না যেতেই ইস্তফা দিলেন তিনি৷ এক বিবৃতি প্রকাশ করে প্রথমে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল। একটি টুইট করে তিনি বলেন, ‘‘সকলের কাছে আমার আহ্বান, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের সুরক্ষায় একটি সর্বদলীয় সরকার গঠন করা হোক৷" এর পরেই পদত্যাগ করেন তিনি৷ দেশের সঙ্কটের সমাধানে সর্বদলীয় বৈঠকও ডাকেন তিনি৷  এদিকে জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এই মুহূর্তে দেশে ফিরতে রাজি নন। তিনি পদত্যাগেও রাজি নন৷ পরিস্থিতি…
Read More
অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

বৃষ্ট্রি মরশুম শুরু হতেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ঘটে চলেছে একের পর এক ঘটনা। প্রাকৃতিক দুর্যোগের কবলে অমরনাথ যাত্রীরা। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে এল হড়পা বান এবং তার জেরেই ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। অমরনাথে ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি এখনও নিখোঁজ। এই ইস্যুতে দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর দেওয়ার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। এমন ঘোষণা করা হয়েছে। এদিন মমতা টুইট করে বলেন, ''অমরনাথ বিপর্যের কথা শুনে আমি স্তম্ভিত এবং…
Read More