14
Jul
ঊর্ধ্বমুখী দেশজুড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনার দৈনিক আক্রান্তের পর এবার রেকর্ড হারে বাড়ছে করোনার দৈনিক মৃতের সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন কয়েক আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যেকার ব্যবধান কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয় আর নয় মাস নয়, করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মধ্যেই বুস্টার ডোজ নেওয়া যাবে। এরপরেই আজ অর্থাৎ বুধবার কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হল বুস্টার ডোজ সম্পর্কিত আরো একটি বিবৃতি। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে আগামী ৭৫ দিন দেশের যে সমস্ত নাগরিকের বয়স ১৮ বছর এবং তার ঊর্ধ্বে তারা সকলেই…
