15
Jul
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এবার নতুন রেকর্ড গড়ল দেশের করোনা পরিস্থিতি। জানা যাচ্ছে গত একদিনে দেশজুড়ে আরও কুড়ি হাজার মানুষ এই ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। সাম্প্রতিককালে এটাই করোনার সর্বাধিক সংক্রমণের রেকর্ড। চলতি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারিতে করোনার তৃতীয় ঢেউয়ের সময় শেষবার দেশ এত সংখ্যক দৈনিক আক্রান্ত দেখেছিল দেশ। ফলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করোনার চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট জানান দিচ্ছে গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। এক ধাক্কায় সংক্রমণ বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে…
