30
May
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। এবার কর নিয়ে কড়াকড়ি নবান্নের। নিজেদের ইচ্ছামতো আর কর চাপানো যাবে না। কর চাপানোর ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদগুলিকে নির্দেশ নবান্নের। ইতিমধ্যেই এই নিয়ে জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। সাধারণ মানুষের উপর পঞ্চায়েতের ইচ্ছামতো কর চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেছিলেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে পঞ্চায়েতে ইচ্ছামতো কর চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অবগত হতেই বার্তা দিয়েছিলেন। তারপরই টনক নড়ে প্রশাসনের। সম্প্রতি মুখ্যসচিব সাফ…
