Arpita Debnath

3921 Posts
মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

মুখ্যমন্ত্রীর তরফে বড় মন্তব্য

পূর্ব ঘোষণা অনুযায়ী নদিয়া সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের একবার সিএএ নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে আবার একবার দুষলেন বিরোধী দলকে। একের পর এক অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই বিষয়টি নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, রাজ্যের বাইরে থেকে অস্ত্র আনা হচ্ছে বাংলায়। অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ডিসেম্বর মাস থেকে অশান্তি ছড়াতে পারে রাজ্যে এমন ভাবনা হয়েছে মুখ্যমন্ত্রীর। তাই তিনি দলের সকলকে তো বটেই, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেছেন। এই ক্ষেত্রেও তাঁর নিশানায় আছে বিরোধীরা। আর অস্ত্র ইস্যুতে তাঁর…
Read More
বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক নবান্নে

বাড়তে থাকা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক নবান্নে

এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার বাড়ছে ডেঙ্গির উপদ্রব। বিগত কয়েক মাস ধরেই ডেঙ্গি চরম আতঙ্ক সৃষ্টি করেছে দেশে। একাধিক রাজ্যেই আক্রান্ত হচ্ছেন অনেকে। এবার রাজ্যের ডেঙ্গির পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। কলকাতা তো বটেই, একাধিক জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ছে মৃত্যুও। এই অবস্থায় নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। স্বাস্থ্য দফতরের সচিব-সহ সমস্ত আধিকারিকদের এই বৈঠকে ডাকা হয়েছে। জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে জোর দেওয়া হবে বলে অনুমান। শেষ কয়েক সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। তাই এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া যায় তা ঠিক করতেই এই বৈঠক বলে মনে…
Read More
খারিজ হলো নীরবের আবেদন

খারিজ হলো নীরবের আবেদন

কয়েক কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকলেও এখনো পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে একাধিক দেশ ঘুরে বেড়াচ্ছে নীরব মোদী। এই পরিস্থিতিতে তাকে ফেরানো আদৌ যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে এখনও। কিন্তু ১১ হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আরও এক ধাপ এগোনো সম্ভব হয়েছে। লন্ডন হাইকোর্টে নীরবের একটি আবেদন খারিজ করা হয়েছে। তাকে যাতে ভারতে ফেরানো না হয় সেই মর্মে লন্ডন হাইকোর্টে আপিল করেছিলেন নীরব। দাবি করা হয়েছিল, নীরবের মানসিক অবস্থা একদম ভালো নয় এবং তার আত্মহত্যা করার সম্ভাবনা প্রবল। কিন্তু আদালত জানিয়েছে, তারা এটা মানতেই পারছে না যে, নীরবকে প্রত্যর্পিত…
Read More
মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

মেনকার তরফে দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে ইডি

অসুস্থ মাকে দেখতে ব্যাঙ্কক যেতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর, আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপর এই আর্জি প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এরইমাঝে মেনকাকে রক্ষা কবচ কেন? একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কয়লা পাচার কাণ্ডে মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ কয়লা পাচার মামলায় এর আগে মেনকা গম্ভীরকে একাধিক বার তলব করে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সম্প্রতি ব্যাঙ্কক যাওয়ার সময়…
Read More
সত্যি কি বিচ্ছেদ হয়ে গেলো সানিয়া-শোয়েবের

সত্যি কি বিচ্ছেদ হয়ে গেলো সানিয়া-শোয়েবের

বিগত বেশ কিছুদিন ধরে এক বড় জল্পনা চলছে খেলার জগতে। শোরগোল পড়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাক ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে৷ যদিও শোয়েব বা সানিয়া কেউই নিজেদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি৷ তবে এবার তাঁদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন দু’জনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েব মালিকের ম্যানেজমেন্ট দলেরও সদস্য। নামপ্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু জানিয়েছেন, ‘‘সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা এখন আলাদাই থাকছেন৷ এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’’ সূত্রের খবর, সানিয়া এবং শোয়েব একসঙ্গে না থাকলেও তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন৷ ভাঙচে চলেছে ১২ বছরের সম্পর্ক৷ একটি…
Read More
আবার সিএএ নিয়ে বিরোধী দলকে দুষলেন মুখ্যমন্ত্রী

আবার সিএএ নিয়ে বিরোধী দলকে দুষলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী নদিয়া সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফের একবার সিএএ নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। এই নিয়ে আবার একবার দুষলেন বিরোধী দলকে। মমতার দাবি, সিএএ নিয়ে সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিজেপি। তিনি এই রাজ্যে এসব কিছুই হতে দেবেন না। একই সঙ্গে মতুয়াদের নিয়েও বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তিনি জীবন দিতে তৈরি। কিন্তু কারোর নাগরিকত্ব কাড়তে দেবেন না। মমতা জানান, বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে নিয়ে আসে বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য। তাদের নাগরিকত্ব দিয়ে আদতে আপনার অধিকারকে ছোট করবে। তিনি স্পষ্ট করেন, মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু সকলে নাগরিক। কারোর নাগরিকত্ব কেড়ে নিতে…
Read More
চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অবস্থায় ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার এক্সাইড মোড়। নিয়োগের দাবিতে পথে নামেছেন শয়ে শয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু তাঁদের বিক্ষোভ স্থলে পুলিশি ধরপাকড় শুরু হয়। আন্দোলনকারীরা তাতে বাধা দিলে বিরাট উত্তেজনা ছড়ায় উক্ত স্থানে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে জানা গিয়েছে, আন্দোলনকারী এবং পুলিশি ধ্বস্তাধস্তির মাঝে মাথা ফেটে যায় এক চাকরিপ্রার্থীর। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশের প্রিজন ভ্যানের তলায় শুয়েও অনেককে প্রতিবাদ করতে দেখা যায়। চাকরিপ্রার্থীদের বক্তব্য, হয় নিয়োগ, না হয় মৃত্যু। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। প্রতিবাদ দেখানো প্রায় সকলকে পুলিশ…
Read More
চলতে থাকা যুদ্ধের মাঝেই পরমাণু হামলা নিয়ে বাড়ছে আশঙ্কা

চলতে থাকা যুদ্ধের মাঝেই পরমাণু হামলা নিয়ে বাড়ছে আশঙ্কা

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এরই মাঝে আশঙ্কা বাড়ছে পরমাণু হামলা নিয়ে। বিগত বেশ কিছু বছর আগে পরমাণু বোমার হানায় জাপানের দুই শহর হিরোশিমা এবং নাগাসাকি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। মৃত্যু হয় কয়েক লক্ষ মানুষের। আর যারা বেঁচে গিয়েছিলেন তাঁদের হাজারো শারীরিক সমস্যা নিয়ে গোটা জীবন অতিবাহিত করতে হয়। এখনও সেই দুঃস্বপ্নের স্মৃতি তাড়া করে বেড়ায় শহরদুটিকে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে সেই প্রসঙ্গ তুলে আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আট মাস পেরিয়ে গিয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামছে না। তিনি বলেছেন, হিরোশিমা ও নাগাসাকির বিরুদ্ধে হামলা করে যেভাবে…
Read More
ভাঙা যাবে না হেরিটেজ ভবন, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

ভাঙা যাবে না হেরিটেজ ভবন, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে

কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন যেন আর না ভাঙা হয়, এই বিষয়ে নজর দিতে হবে রাজ্যকে। আর যদি ভাঙা হয়, তাহলে তার জবাবদিহি রাজ্যকেই করতে হবে। স্পষ্ট জানিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই বিষয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এই মামলায় মূল অভিযোগ করা হয়েছে, হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নতুন নির্মাণ হয়েছে। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, সেই ঘরে এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির অফিস হয়েছে বলে দাবি। এছাড়াও বাকি দুটো ঘর ভাঙার অভিযোগ…
Read More
আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

আবারো এক নিম্নচাপের পূর্বাভাস

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। সদ্য মাত্রই সিত্রাংয়ের প্রকোপ কাটিয়ে উঠেছে রাজ্য। রাজ্যের থেকে, এর দাপটে লন্ডভন্ড হয়েছে পড়শি বাংলাদেশ৷ ক্ষয় ক্ষতি হয়েছে বহু৷ বরাত জোড়ে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ এর পর থেকেই রাজ্যে বেশ শীত শীত আমেজ৷ সকাল হলেই বেশ শিরশিরানি ভাব৷ শীতের অপেক্ষায় দিন গুণছে বঙ্গবাসী৷ এরই মাঝে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস৷ ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে৷ যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও একদফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা…
Read More