14
Nov
নির্বাচনের আগের বড় চমক। ক্ষমতায় এলে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দিল হাত শিবির৷ সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের আশ্বাস তো আছেই৷ এছাড়াও কংগ্রেসি ইস্তেহারে দেওয়া হয়েছে কৃষিঋণ মুকুবের ইঙ্গিত। গত তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস৷ পদ্ম উপড়ে সে রাজ্যের রাজ্যপাট দখলে মরিয়া হয়ে উঠেছে তারা৷ তাই ইস্তেহারে এক কথায় কল্পতরু কংগ্রেস। তা বলে এমন প্রতিশ্রুতি সত্যিই বিরল৷ কংগ্রেসের ইস্তেহারে রয়েছে নরেন্দ্র মোদী নামাঙ্কিত স্টেডিয়ামের নাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি৷ গুজরাটে ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইস্তাহার কমিটির চেয়ারম্যান দীপক বাবরিয়া। প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গুজরাটের মোতেরার…
