16
Nov
করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এই পরিস্থিতিতে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে বলাই যায়। আবারও মৃত্যু শূন্য বঙ্গ, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে অনেক বেশি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৩৫৯ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৯ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৫৯২ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫…
