Arpita Debnath

3921 Posts
চিনা লোনের ফাঁদে বহু দেশ

চিনা লোনের ফাঁদে বহু দেশ

গোটা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিধর রাষ্ট্র চিন৷ বিস্তারবাদ নীতিতে বিশ্বাসী চিনের আর্থিক নীতিও অত্যন্ত কৌশলী৷ যা নিয়ে বিশেষজ্ঞরা বারেবারে সতর্ক করেছেন৷ চিনের দেওয়া ঋণের ফাঁদে পা দিয়ে চরম বিপর্যয়ে পড়েছে একের পর এক দেশ৷ যার জ্বলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কা। আর এক প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাও সঙ্গীন। চিনা ঋণে রীতিমতো জর্জরিত ইসলামাবাদ। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, চিনা ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে বিশ্বের ৯৭টি দেশ৷ চিনের কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের৷ পাকিস্তানকে ৭৭.৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বেজিং। চিনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ মাথায় নিয়ে বসে রয়েছে ইসলামাবাদ। মালদ্বীপের ঋণের পরিমাণও কম নয়৷ পরিসংখ্যান বলছে, চিনের মোট…
Read More
বিরোধী দলনেতার হুশিয়ারিতে পাল্টা জবাব পার্থের

বিরোধী দলনেতার হুশিয়ারিতে পাল্টা জবাব পার্থের

দল থেকে বিতাড়িত করলেও, দলের পাশেই আছেন বিচারাধীন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। আবার একবার সেটাই বোঝালেন তিনি। তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না। সোমবার আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় এই কথাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল দলের সঙ্গে এই মুহূর্তে কার্যত কোনও সম্পর্ক নেই পার্থ চট্টোপাধ্যায়ের। দলের মহাসচিব পদ থেকে তাকে অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রীর পদও গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে। সেই অবস্থায় কেবল দলের সদস্যপদ ছাড়া তৃণমূলের আর কিছুর সঙ্গেই জড়িয়ে নেই পার্থ। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হল ডিসেম্বর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাস নিয়েই হুশিয়ারি দিয়েছেন। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভিত নড়ে…
Read More
বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া

বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ শুরুতেই বেশ টালমাটাল শীত৷ শীতের আমেজ উপভোগের মাঝেই, কাঁটা হয়ে বিঁধল বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়৷ নিম্নচাপের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ সরতেই ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে৷ ফলে সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা নামল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ স্বাভাবিকের থেকে যা প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুরের…
Read More
খুন হল অভিনেত্রী বীণা কাপুর

খুন হল অভিনেত্রী বীণা কাপুর

নৃশংস ঘটনা, খুন হলেন হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর ছেলেই পিটিয়ে তাঁকে খুন করেছে বলে অভিযোগ! পুলিশের অনুমান, সম্পত্তির কারণে নিজের মাকে খুন করেছে ছেলে। জানা গিয়েছে, মাথায় বেসবল ব্যাট দিয়ে মেরে মেরে অভিনেত্রীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনের বাসিন্দা বীণা কাপুরকে গত ৬ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তদন্ত শুরু হলে আসল ঘটনা সামনে আসে। তারপর বীণাদেবীর ৪৩ বছরের ছেলেকে গ্রেফতার করে তারা। পুলিশের কাছে সে নিজের দোষ স্বীকার করেছেন এমনও খবর মিলেছে। এছাড়া অভিনেত্রীর পরিচারককে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে।…
Read More
সত্যি হলো পেলের ভবিষ্যদ্বাণী

সত্যি হলো পেলের ভবিষ্যদ্বাণী

খেলার জগতে, বিশেষত ফুটবল জগতের সম্রাট তিনি। সত্তর দশকের মাঝামাঝি সময়, সরে দাঁড়িয়েছেন ফুটবল সম্রাট পেলে। ঠিক সেই সময় বিশ্ব ফুটবলের নানা খুঁটিনাটি দিক নিয়ে পেলে যে মন্তব্য করেছিলেন তাতে অনেকেই অবাক হয়েছিলেন। সেই সময় পেলে বলেছিলেন ২০০০ সালের মধ্যে আফ্রিকার কোনও দেশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে। এরপর দেখা যায় ১৯৯০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফ্রিকার দেশ ক্যামেরুন হারিয়ে দিয়েছিল তার আগের বারের বিশ্ব চ্যাম্পিয়ন মারাদোনার দেশ আর্জেন্টিনাকে। কিন্তু কাতার বিশ্বকাপ বুঝিয়ে দিল শুধু আফ্রিকা কেন, এশিয়ার দেশগুলিকেও যদি আগামী দিনে কেউ ছোট হিসেবে দেখতে চায়, তবে ভুল হবে। আর বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে মরক্কো বুঝিয়ে দিল, যোগ্যতা দেখিয়েই তারা এতদূর…
Read More
বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা

বিগত বেশ কিছুদিনের অস্বস্তি কাটিয়ে এবার বড় স্বস্তি পেলো রাজ্যের গেরুয়া শিবির। বড় অস্বস্তির মাঝে সব মামলা থেকে সাময়িক ভাবে মুক্তি পেলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন আর অন্যদিকে চাপ বাড়ল রাজ্য সরকারের। কারণ বিরোধী দলনেতার করা মামলায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি রাজা শেখার মান্থা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা ১৭ টি মামলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে গত ২৬ মাসে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী শাসক দল ছেড়ে অন্য…
Read More
দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

দ্বন্দ্ব চলছে এবছরের পৌষ মেলা নিয়ে

শীতের মরশুমে শুরু হতেই, রাজ্য জুড়ে চারিদিকে মেলার উৎসব। এই পরিস্থিতিতে শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা নিয়ে চলছে জল্পনা। এই পৌষ মেলার জন্য মাঠ দিতে নারাজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতী হলফনামায় জানিয়েছে, এবছর তাঁরা অনুমতি দিতে পারছেন না। কারণ পরিবেশ আদালতের নির্দেশ মানা হয় না। যদিও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান হয়েছে আদালতের মারফৎ। জানা গিয়েছে, পৌষমেলা নিয়ে বিশ্বভারতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার করছে কিনা তা আগামী ৩ দিনের মধ্যে আদালতে জানাতে হবে। তাঁরা কী সিদ্ধান্ত নিচ্ছে আদালত সেই প্রেক্ষিতে নির্দেশ দেবে। এর পাশাপাশি শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদকে অন্য বিকল্প জায়গার খোঁজ রাখতে বলেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আসলে আগামী ২৩ ডিসেম্বরে পৌষমেলা…
Read More
আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

আবার রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে উঠলো বড় অভিযোগ

রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই অভিযোগের ভিত্তিতে চলছে একাধিক মামলা। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় ফের বড়সড়ো ঘটনা এল প্রকাশ্যে। জানা গিয়েছে, সাদা ওএমআর শিট জমা দিয়েও নম্বর বেড়েছে। ১ বা ২ নম্বর নয়, ৪০-এর ওপর নম্বর বাড়ানো হয়েছে। এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খোঁজ মিলেছে, উত্তম কুমার মল্লিক নামের ব্যক্তি, তাঁর নম্বর বাড়ানো হয়েছে ৫ থেকে ৪৩। এই প্রেক্ষিতেই ২ হাজার ৮২৩ জন প্রার্থীর মধ্যে ১০০ জনের ওয়েমার শিট নিয়ে বসতে হবে বৈঠকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রূপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় মামলাকারী লক্ষী টুঙ্গার করা…
Read More
এক অবাক করা ঘটনার সাক্ষী হলো উত্তর কোরিয়া

এক অবাক করা ঘটনার সাক্ষী হলো উত্তর কোরিয়া

গোটা বিশ্বের মধ্যে উত্তর কোরিয়া এমন একটি দেশ, যার সঙ্গে মোটামুটি গোটা বিশ্বের যোগাযোগ নেই। একের পর এক অদ্ভুত নিয়ম জারি করা আছে এই দেশে। যার মধ্যে মাঝেমধ্যে কিছু কিছু অত্যাশ্চর্য ঘটনার কথা শুনতে পাওয়া যায় উত্তর কোরিয়া থেকে। জানা গিয়েছে, দুই কিশোরকে প্রকাশ্যে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়েছে সম্প্রতি। কারণ জানলে অবাক হবেন। যে দুই কিশোরকে গুলি করে সবার সামনে হত্যা করা হয়েছে তারা দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ দেখছিল! খবর অনুযায়ী, দুই কিশোর স্কুলপড়ুয়া। বয়স ১৫-১৬। গত অক্টোবর মাসে তারা তাদের পড়শি দেশ দক্ষিণ কোরিয়ার একটি ওয়েব সিরিজ দেখেছিল। সেই খবর সামনে আসার পরেই তাদের দুজনকে প্রকাশ্যে গুলি…
Read More
হাসপাতালের পরিকাঠামো নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

হাসপাতালের পরিকাঠামো নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে ফেরার পর এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে হাসপাতালের পরিকাঠামো নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। এছাড়া রেফার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা দেন, আগে রোগীর চিকিৎসা, তারপর সব কিছু করতে হবে হাসপাতালকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল। বহু মানুষ এসএসকেএম হাসপাতালে আসেন। এখানে অনেক নার্স, আশা কর্মী নেওয়া হয়েছে। এই হাসপাতাল বাংলার গর্ব। তাই রোগী রেফার করে দিয়ে দায় এড়িয়ে গেলে চলবে না। সব রোগীকে স্বাভাবিক এবং সুষ্ঠু পরিষেবা দিতে হবে। এদিন হাসপাতালে একাধিক পরিষেবা উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈদ্যুতিক সাব স্টেশন ও চারতলা…
Read More