Arpita Debnath

3921 Posts
মেঘালয়ে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মমতা

মেঘালয়ে নিহতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মমতা

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ এই উদ্যোগে চলতি মাসে মেঘালয় সফরে গিয়ে সেখানকার কর্মীদের উদ্বুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের কর্মী সম্মেলনে দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি জানালেন, রাজ্যে তৃণমূলের নেতৃত্ব তৈরি। এছাড়া সেই নেতৃত্বকে কারা পরামর্শ দেবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি আশাবাদী, তাঁর দল মেঘালয়ে ক্ষমতায় এলে নেতৃত্ব পুরোদমে সফল হবে। শিলঙের সেন্ট্রাল লাইব্রেরি হলে আয়োজিত কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা জানান, মেঘালয়ের নেতৃত্ব তৈরি। তাই দল মেঘালয়ে ক্ষমতায় এলে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে পরামর্শ দেবেন। নেত্রীর কথায়, তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসা মানে মেঘালয়ের মানুষ মেঘালয় শাসন করবে। রাজ্য…
Read More
বাড়লো আতঙ্ক, জেগে উঠলো আরও এক আগ্নেয়গিরি

বাড়লো আতঙ্ক, জেগে উঠলো আরও এক আগ্নেয়গিরি

ভাঙলো ঘুম, দীর্ঘ কয়েক বছর পর জেগে উঠলো আবার। উদ্বেগ বাড়িয়ে দীর্ঘ সময় পর জেগে উঠছে গুয়াতেমালার ‘ফুয়েগো’। হাউয়াই দ্বীপের মাউনা লোয়া, ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু, চিলির লাসকারের পর লাভা উদগীরণ শুরু করল আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি গুয়াতেমালার ‘ফুয়েগো’। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে এটা একটি। এই নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে জেগে উঠল চারটি জীবন্ত আগ্নেয়গিরি৷ মধ্য আমেরিকার এই জীবন্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ক্রমাগত অগ্ন্যুৎপাতের জেরে বাড়তে শুরু করেছে লাভা প্রবাহ। স্প্যানিশ ভাষায় ফুয়েগোর অর্থ হল আগুন৷ ফুয়েগোর মুখ থেকে লাভা এবং গলা পাথর আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসতে শুরু করে। আগ্নেয়গিরির উপর ২ কোলোমিটার পর্যন্ত উচ্চতায় আকাশ ছাইয়ে…
Read More
চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। অচলাবস্থা চলছে কলেজে। এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। আর এরই মধ্যেই জানা গেল, কলেজে অসুস্থ হয়ে পড়েছে এক পড়ুয়া। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু বিক্ষোভ যে এই মুহূর্তে থামছে না তা স্পষ্ট। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। এদিকে পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর বাকি…
Read More
আরো একবার ভারত-চিন সংঘর্ষ

আরো একবার ভারত-চিন সংঘর্ষ

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। দেশ রক্ষায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ এবং পরবর্তী স্থিতি এখনও পুরোপুরো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ফের একবার সীমান্তে ভারত-চিন সংঘর্ষ হয়েছে। খবর অনুযায়ী, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে এই ঘটনা ঘটেছে। গত ৯ তারিখ অরুণাচল প্রদেশের তাওয়াঙের ইয়াংটসেতে দুই দেশের সেনার সংঘর্ষ ঘটেছে এবং তাতে একাধিক ভারতীয় সেনা আহত হয়েছে। গালওয়ান ঘটনার পর এই প্রথম সেই একই রকম ঘটনা ঘটেছে বলে জানান হয়েছে। একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এই সংঘর্ষে চিনা সেনার আহত হওয়ার…
Read More
সিবিআই হেফাজতে মৃত্যু হয় রামপুরহাট হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

সিবিআই হেফাজতে মৃত্যু হয় রামপুরহাট হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ ২১ মার্চ খুন হন তৃণমবল নেতা ভাদু শেখ৷ সেই রাতেই বগটুইতে পুড়িয়ে খুন করা হয় ১০ জনকে৷ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই৷ ভাদু শেখ হত্যাকাণ্ডেরও তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিল লালন শেখ৷ লালনের বিরুদ্ধে বগটুই গ্রামে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি…
Read More
ঘোষিত হলো নয়া বিচারপতির নাম

ঘোষিত হলো নয়া বিচারপতির নাম

নাম ঘোষিত হওয়ার পর এবার শপথ নিলেন নতুন বিচারপতি। শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বম্বে হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত৷ বিচারপতি দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। মাস তিনেক আগে তাঁর নাম সুপারিশ করেছিল সর্বোচ্চ আদালতের কলেজিয়াম৷ এই সিদ্ধান্তের ফলে আরও এক বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন। ইতিমধ্যেই সুপ্রিম কর্টে নিজের কর্তব্য পালন করছেন কলকাতা হাই কোর্ট থেকে আসা বিচারপতি অনিরুদ্ধ বসু৷ রয়েছেন বিচারপতি হৃষীকেশ রায়ও৷ ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন বিচারপতি দত্ত। ওই বছরই ১৬ নভেম্বর থেকে…
Read More
আগামী নির্বাচনকে লক্ষ্য করে মেঘালয় সফরে মমতা

আগামী নির্বাচনকে লক্ষ্য করে মেঘালয় সফরে মমতা

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ এই উদ্যোগে চলতি মাসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক সফর রয়েছে তা আগেই জানা গিয়েছিল। সম্প্রতি দিল্লি সফর করে এসেছিলেন তিনি। আর এরপরই সোমবার প্রথম বার মেঘালয়ে সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রথমবার তাঁর কোনও রাজনৈতিক সফরে সঙ্গী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দু'দিনের রাজ্য সফরে গিয়েছেন তারা। ২০২৩ সালের শুরুর দিকেই ত্রিপুরা এবং মেঘালয়ে ভোট। ইতিমধ্যেই মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিধায়ক মানস ভুঁইয়া। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে এই সফরে গেলেন। তাই বঙ্গের রাজনীতির উত্তাপ যে এতে আরও…
Read More
প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলে নতুন বিতর্ক রাজনীতির মঞ্চে

প্রধানমন্ত্রীকে হত্যার কথা বলে নতুন বিতর্ক রাজনীতির মঞ্চে

এবার বড় বিতর্কে জড়াল কংগ্রেস। বড় রকমের এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এক কংগ্রেস নেতা। তিনি নরেন্দ্র মোদীকে হত্যা করার কথা বলেছেন! পান্না জেলার পাওয়াই শহরের একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পতেরিয়া। তাঁর কথায়, সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘হত্যা’ করতে হবে! তাঁর এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যায়, নির্বাচন শেষ হওয়ার পরেই মোদী ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করবেন। সংখ্যালঘু, দলিতদের জীবন বিপন্ন হবে আরও। তাই সংবিধান বাঁচাতে গেলে নরেন্দ্র মোদীকে হত্যা করতে প্রস্তুতি নিতে হবে। যদিও এই মন্তব্য করার পরেই…
Read More
বিক্ষোভ তুলে নেওয়ার অনুরধ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার তরফে

বিক্ষোভ তুলে নেওয়ার অনুরধ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার তরফে

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন প্রায় ৯৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজে এই অচলাবস্থা পরিস্থিতিতে, কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আন্দোলনরত ছাত্রদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ করেছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এখানে এসেছেন। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। কারণ পড়ুয়ারা নিজেদের দাবিতে…
Read More
বদলে যেতে পারে ভয়েস কলের নিয়ম

বদলে যেতে পারে ভয়েস কলের নিয়ম

এবার থেকে পাল্টে যেতে পারে নিয়ম, তেমনই ইঙ্গিত মিললো কেন্দ্র সরকারের তরফে। কোনও রিচার্জ না থাকলেও, শুধু মাত্র ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো একাধিক সোশ্যাল মিডিয়া থেকে বিনামূল্যে ভয়েস কল করা যায়। এতে স্বাভাবিকভাবেই যে প্রচুর মানুষের সুবিধা হয় আপতকালীন পরিস্থিতিতে। কিন্তু এই ফ্রি'র কল করার দিন হয়তো শেষ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর থেকে ইন্টারনেট বেসড কল নিয়ন্ত্রণ সম্পর্কে মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর বা ডট। আসলে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এতদিন ধরে দাবি করে এসেছে 'একই পরিষেবায় একই নিয়ম'-এর। এবার সেই বিষয়টিই ভালোভাবে তলিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর…
Read More