Arpita Debnath

3921 Posts
দিল্লির আকাশে বাড়ছে দূষণ

দিল্লির আকাশে বাড়ছে দূষণ

দিন প্রতিদিন দূষণ বেড়ে চলছে চারদিকে৷ দূষণের দিক থেকে সর্বদাই প্রথম সারিতে থাকে রাজধানী দিল্লি৷ তবে ২০১৯ সালে বায়ু দূষণের নিরিখে দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছিল কলকাতা, হাওড়া, আসানসোলের মতো জেলাগুলি৷ দূষিত শহরের দৌড়ে কলকাতাও পিছিয়ে ছিল না। হাওড়া, আসানসোলও ছুটছিল সমান তালে। কিন্তু গত দু’ বছরে সেই ছবিটা অনেক খানি বদলে গিয়েছে৷ এখন এ রাজ্যের কোনও জেলা বা শহরই আর প্রথম দশের তালিকায় নেই। পশ্চিমবঙ্গের বাতাসের গুণমান সূচকের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দেশের বিভিন্ন শহরে বাতাসের গুণমান কেমন তা খুঁটিয়ে পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট দেয় ‘এনসিএপি ট্র্যাকার’। প্রতি বছরই বাতাসের গুণমান দেখে তারা দেশের দূষিত শহরগুলির তালিকা প্রকাশ করে। বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ও দূষিত…
Read More
চিন্তা বেড়ে চলছে জোশীমঠ নিয়ে, সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক

চিন্তা বেড়ে চলছে জোশীমঠ নিয়ে, সরকারের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, সেনা শিবিরের প্রায় ২৫-২৮টি ভবনে বড় ফাটল দেখা দিয়েছে। প্রয়োজনে সেনাদের অন্যত্র সরানো হবে বলেও ইঙ্গিত মিলেছে। ভারতীয় সেনা খেয়াল করেছে যে জোশীমঠের বর্তমান অবস্থায় ফায়দা তুলতে সীমান্তে সেনার সংখ্যা বাড়ানোর তাগিদ দেখাচ্ছে চিন। এই সময়ে যদি সীমান্ত সংলগ্ন জোশীমঠ এলাকা থেকে সেনা শিবির বা সেনাদের সরানো হয় তাহলে ঝুঁকি বাড়তে পারে। এদিন যে বৈঠক হয়েছে…
Read More
বাড়তে থাকা কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বার্তা বিশেষজ্ঞদের

বাড়তে থাকা কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বার্তা বিশেষজ্ঞদের

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনে আবার যেভাবে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে ভারত ভয় পাচ্ছিল। কিন্তু কোভিডের নয়া ভ্যারিয়েন্ট নিয়েও চিন্তার শেষ ছিল না। তবে এখন হয়তো সম্পূর্ণ আশ্বস্ত হতে পারবে দেশবাসী। কারণ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বর্তমানে করোনার রূপ নিয়ে কোনও ভয় নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি দুই মঞ্চ ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন সম্প্রতি এমনটাই জানিয়েছে। তাদের বক্তব্য, ওমিক্রনের নতুন উপজাতি বিএফ.৭ নিয়ে বিশেষ আর কোনও ভয় নেই। ভারতে আর কোনও নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে…
Read More
পশ্চিমবঙ্গে শীত উধাও হলেও অন্য রাজ্যে শীতের কারণে মৃত এক

পশ্চিমবঙ্গে শীত উধাও হলেও অন্য রাজ্যে শীতের কারণে মৃত এক

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। একই রকমভাবে প্রবল শীতে কাঁপছে ভূ-স্বর্গ। তবে সেখানে পরিস্থিতি আরও খারাপ, কারণ ভয়ঙ্কর তুষারধস নেমেছে কাশ্মীরে। তাতে মৃত্যু হয়েছে একজনের। সোনমার্গের গান্দেরবাল জেলায় বিপজ্জনক তুষারধস নেমেছিল। সেই সময় বরফ চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার সঙ্গে অন্য একজন গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুষারধসের সেই ভয়ানক ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সরবল এলাকায় পাহাড়ের গায়ে টানেল তৈরির কাজ করছিল হায়দরাবাদের একটি সংস্থা। জানা গিয়েছে, যে ব্যক্তি মারা গিয়েছেন…
Read More
বদল হল ডিএ মামলার বেঞ্চ

বদল হল ডিএ মামলার বেঞ্চ

দীর্ঘদিন ধরে চলছে লড়াই, কিন্তু সুরাহা হয়নি এখনো৷ ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা৷ গত বছর ডিসেম্বর মাসেই শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ কিন্তু, রাজ্যের ডিএ মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত৷ এর এক মাস পর সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে গেল রাজ্যের ডিএ মামলা। মামলাটি গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে। আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি এই মামলার শুনানি হবে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে তা পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। সেই…
Read More
বাড়ছে গরম, উধাও হলো শীত

বাড়ছে গরম, উধাও হলো শীত

বছর শুরুর সাথে সাথে শীত যেন জাঁকিয়ে পড়েছিলো রাজ্য জুড়ে৷ কিন্তু টানা কয়েক দিন ব্যাটিয়ের পর কিছুটা শ্লথ শীতের গতি৷ সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার৷ মেঘলা আবহাওয়ার জেরে শীতও এক ধাক্কায় কমল অনেকটা। আগামী ২-৩ দিনে আরও পারদ পতন ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রিরও বেশি বেড়ে গিয়েছে। আগামীকাল, অর্থাৎ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। অর্থাৎ, পৌষ সংক্রান্তিতে শীতের আমেজে পিঠে-পুলি খাওয়ার সাধ পূরণ হবে না রাজ্যবাসীর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি…
Read More
লালনের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে অখুশি হাইকোর্ট

লালনের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে অখুশি হাইকোর্ট

তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডের তদন্ত চলার মাঝেই, সিবিআই হেফাজতে মৃত্যু হয় ভাদু শেখ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের৷ এই মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ লালন শেখের মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট খুশি নন বিচারপতি জয় সেনগুপ্ত। দিল্লি এইমস এবং এসএসকেএম-এ পাঠাতে হবে প্রথম ময়নাতদন্তের রিপোর্ট, এমন নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসকেরা সেই রিপোর্ট দেখে তাঁদের মত জানাবেন আদালতকে। ওদিকে আদালত জানিয়েছে, সিবিআই অফিসারদের জিজ্ঞাসাবাদ করা যাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তবে সিবিআইয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশকে জানাতে হবে। এই মামলায় হলফনামা জমা দিয়েছেন লালন শেখের স্ত্রীর। সেই হলফনামার ভিত্তিতেই আবার হলফনামা দেবে সিবিআই। তার আবার পাল্টা হলফনামা…
Read More
শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

শুধু বাবুঘাটেই নয় আরো দুই জায়গায় গঙ্গা আরতির ভাবনা মমতার

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। বারাণসীর ঘাটে যে ভাবে গঙ্গা আরতি হয়, ঠিক সেভাবেই কলকাতাতেও এবার থেকে শুরু হবে গঙ্গা আরতি৷ বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনেই এই উদ্যোগ শুরু করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভাকে তেমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামীকাল থেকে বাবুঘাটে শুরু হবে গঙ্গা আরতি। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চশঙ্খের আয়োজন করতে হবে। বাবুঘাট অন্যতম দর্শনীয় জায়গা হতে চলেছে।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই তারাপীঠ, বেলুড় এবং দক্ষিণেশ্বরেও এই উদ্যোগ চালু করা হবে। স্থানীয়ভাবে বাবুঘাটকে মডেল করে গঙ্গা আরতির উদ্যোগ নেওয়া যেতে পারে।” এদিন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আগে সাগরে আগে কিছু ছিল না।…
Read More
চড়ছে শীতের পারদ, দেশে মৃত চার জন

চড়ছে শীতের পারদ, দেশে মৃত চার জন

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। আগামী কয়েক দিনেও যে অবস্থা একই রকম থাকবে তার আভাস আছে। কিন্তু এই ঠান্ডার কারণে অনেকের মৃত্যুও হয়েছে দেশে। সম্প্রতি জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এখনও পর্যন্ত শীতের ব্যাটিং বহাল আছে দেশজুড়ে। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। আগামী কয়েক দিনেও যে অবস্থা একই রকম থাকবে তার আভাস আছে। কিন্তু এই ঠান্ডার কারণে অনেকের মৃত্যুও হয়েছে দেশে। সম্প্রতি জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের কারণে…
Read More
ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সংক্রমণ কম হওয়ার লক্ষণ এখনও দেখা যায়নি উলটে পরিস্থিতি আরও জটিল হচ্ছে চিনে। চিনের শহরের থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও বেশি খারাপ। সেখানে অনেকে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। অনেক হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়ায় সরঞ্জাম নেই। ফলে পরপর বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলি। অনেক বয়স্ক মানুষ আবার কোভিডের আতঙ্কেই আত্মহত্যা করে নিচ্ছেন। কয়েক মাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর হঠাৎ করেই কোভিড বাড়তে শুরু করে চিনে। এখন জানা গিয়েছে, রীতিমত করোনা সংক্রমণে ধুঁকছে দেশের গ্রামীণ এলাকা। ওষুধ এবং চিকিৎসার অন্যান্য সরঞ্জামের চরম অভাব দেখা দিয়েছে হাসপাতালগুলিতে। ফলে…
Read More