Arpita Debnath

3921 Posts
বেড়ে চলছে ভোগান্তি, আতঙ্ক বাড়লো জোশীমঠ নিয়ে

বেড়ে চলছে ভোগান্তি, আতঙ্ক বাড়লো জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ৷ শেষ ১২ দিনে অনেকটা মাটি বসে গিয়েছে এই ছোট্ট জনপদের মাটি৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনই ভয়ঙ্কর ছবি৷ এই নিয়ে চিন্তার কোনও শেষ নেই ভারত সরকারের। এদিকে এই অবস্থার মধ্যেই জোশীমঠে শুরু হয়েছে বৃষ্টি এবং তুষারপাত। যা আরও দুর্ভোগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। জোশীমঠের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি এবং জীবিকা হারিয়ে এখন দিশেহারা অবস্থায় রয়েছেন। তার মধ্যে এখন বৃষ্টি এবং তুষারপাতের ফলে আরও অনিশ্চয়তা তাদয়ের জীবন জুড়ে। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আউলিতে তুষারপাত শুরু হয়েছে। নৈনিতাল,…
Read More
করোনা আক্রান্ত ললিত মোদী

করোনা আক্রান্ত ললিত মোদী

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বাড়তে থাকা সংক্রমণের মাঝেই করোনা আক্রান্ত হলেন ললিত মোদী। জানা গিয়েছে হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন ললিত মোদী। নাকের নীচে নল দেওয়া ছবি ঘিরে একাধিক প্রশ্ন। তিন সপ্তাহে দু'বার করোনা আক্রান্ত হয়েছেন ললিত, তারওপর আবার নিউমোনিয়া হয়েছে তাঁর। এই কারণে ২৪ ঘণ্টাই তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ''তিন সপ্তাহ ধরে কোভিডের জোড়া ধাক্কা, দু’সপ্তাহ ধরে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ায় আমি কাবু। অনেক দিন ধরেই লন্ডন ফেরার চেষ্টা করছিলাম। শেষমেশ আমার…
Read More
হাসপাতালে ভর্তি হলেন রণদীপ

হাসপাতালে ভর্তি হলেন রণদীপ

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা। জানা গিয়েছে, শুটিং চলাকালীন হঠাৎ জ্ঞান হারিয়ে গেলেন তিনি। দ্রুত তাঁকে মুম্বইয়ের নামী এক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই আছেন অভিনেতা। জানা গিয়েছে, অভিনেতা ঘোড়ায় চড়েছিলেন। সেই সময়েই আচমকা সংজ্ঞা হারান এবং ঘোড়ার ওপর থেকে পড়ে যান। তাতেই মারাত্মক চোট লাগে তাঁর। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন তিনি সেখানেই আছেন। চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এর আগেও চোট পেয়েছেন তিনি। গত বছর সলমন খান অভিনীত ‘রাধে’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপর এই ঘটনা। বিষয় হল,…
Read More
বাড়লো চিন্তা, জোশীমঠ আতঙ্কের মাঝেই কেঁপে উঠল হিমাচল

বাড়লো চিন্তা, জোশীমঠ আতঙ্কের মাঝেই কেঁপে উঠল হিমাচল

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। শেষ কয়েকদিনে বেশ অনেকটাই বসে গিয়েছে এই অঞ্চল এবং আগামী দিনে যে পরিস্থিতি আরও খারাপ হবে তা আভাস মিলেছে। এরই মাঝে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের আরও এক পাহাড়ি রাজ্য। স্বাভাবিকভাবেই তা নিয়ে আরও আশঙ্কা বাড়ছে। শনিবার সকালের দিকে হালকা কেঁপে ওঠে হিমাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা মাত্র ৩.২ ছিল। কম্পনের মাত্রা তীব্র না হলেও এই মুহূর্তে পাহাড়ি রাজ্যের যে কোনও মাপের কম্পনের খবরই আতঙ্ক বৃদ্ধি করছে। জানা গিয়েছে, হিমাচলের চাম্বা জেলাতে…
Read More
শূন্য মৃত্যু সংখ্যা, স্বস্তি মিলছে রাজ্যের কোভিড গ্রাফে

শূন্য মৃত্যু সংখ্যা, স্বস্তি মিলছে রাজ্যের কোভিড গ্রাফে

বছর প্রায় শেষের পথে, মাঝে বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। কিন্তু অন্যদিকে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। নতুন বছরের শুরুতে এটাই স্বস্তি যে তার গ্রাফ বাড়েনি এখনও। একজনের মৃত্যুও হয়নি বঙ্গে। কিন্তু যতদিন না পর্যন্ত এই সংখ্যা '০' হচ্ছে ততদিন একটা চিন্তা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৬৮০ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। গত…
Read More
হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির মামলায় গঠিত হলো বিশেষ বেঞ্চ

হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির মামলায় গঠিত হলো বিশেষ বেঞ্চ

চলতি সপ্তাহের শুরুতে আচমকই হাইকোর্টের চত্বর জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর টানা দু’দিন বিক্ষোভের পর অবশেষে অবরোধ উঠল কলকাতা হাই কোর্টে। তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বয়কট চালিয়ে যাচ্ছেন৷ কলকাতা হাইকোর্ট যা যা ঘটছে তার কেন্দ্রবিন্দুতে আছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর এজলাস বয়কট করে বিক্ষোভ দেখানো হয়েছে। হাইকোর্টে অশান্তির ঘটনায় বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই রায়ের প্রেক্ষিতে বিচার করবে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেছিল বারের আইনজীবীদের অংশ। মূলত তৃণমূলপন্থী আইনজীবীরাই এই বয়কট-প্রতিবাদের মূলে…
Read More
বেড়ে চলেছে রাজ্যের তাপমাত্রা

বেড়ে চলেছে রাজ্যের তাপমাত্রা

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু গত দু'দিনে আবার আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের তাপমাত্রায়। রাতের দিকে আচমকা কুয়াশায় ঢাকে শহরের এক অংশ। আন্দাজ করা হয়েছিল যে শীত হয়তো একটু কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার শহরের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির একটু বেশি। শনিবার সেটাই হয়েছে প্রায় ২০ ডিগ্রি! এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকর থেকে ২ ডিগ্রি বেশি। শুধু তিলোত্তমা নয়, পারদ আগের থেকে বেড়েছে একাধিক জেলাতেও।…
Read More
যাত্রা মাঝেই মৃত্যু সংবাদ, প্রয়াত সান্তোখ সিংহ চৌধুরি

যাত্রা মাঝেই মৃত্যু সংবাদ, প্রয়াত সান্তোখ সিংহ চৌধুরি

গত বছর শেষের দিকে শুরু হয়েছিল এই যাত্রা, চলতি মাস শেষেই সমাপ্ত হওয়ার কথা ছিলো। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে 'ভারত জোড়ো' যাত্রায় অংশ নিয়েছিলেন পঞ্জাবের জলন্ধরের কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি। কিন্তু দলের নেতাদের সঙ্গে হাঁটতে হাঁটতেই হৃদরোগে আক্রান্ত হলেন তিনি এবং পরে মৃত্যু হল তাঁর। শনিবার কংগ্রেসের এই যাত্রা পঞ্জাবের ফিল্লাউরের ওপর দিয়ে যাচ্ছিল। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। জানা গিয়েছে, এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রায় হাঁটার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন কংগ্রেস সাংসদ। হৃদযন্ত্রের গতি আচমকা বেড়ে গিয়েছিল বলে খবর। সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু…
Read More
অবশেষে নিজ গতি পথে যাত্রা শুরু করল গঙ্গা বিলাস

অবশেষে নিজ গতি পথে যাত্রা শুরু করল গঙ্গা বিলাস

পূর্ব ঘোষনা মতোই প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন করা হলো তাকে৷ বারাণসী থেকে ডিব্রুগড়৷ দীর্ঘ নদীপথে যাত্রা শুরু করল বিলাসবহুল প্রমোদরী ‘গঙ্গা বিলাস’৷ পৃথিবীর দীর্ঘতম নদী ক্রুজ 'গঙ্গা বিলাস'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তর প্রদেশের বারাণসী থেকে এই বিলাসবহুল রিভার ক্রুজের উদ্বোধন করেন তিনি৷ বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গা পথে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে গঙ্গা বিলাস৷ এরপর কলতাতা থেকে তা পাড়ি দেবে বাংলাদেশের উদ্দেশে৷ সেখান থেকে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীর জল স্পর্শ করবে গঙ্গা বিলাস৷ প্রমোদতরীটি তৈরি হয়েছে ভারতে৷ বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পথে ৫০টি পর্যটক কেন্দ্র দেখতে পাবেন…
Read More
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

তিনি দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সবার আগে৷ সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় বড়সড় গলদ৷ কর্ণাটকের হুবলিতে জাতীয় যুব উৎসব উপলক্ষে রোড শো চলাকালীন নিরাপত্তাবলয় ভেদ করে ঢুকে পড়েন এক ব্যক্ত৷ প্রধানমন্ত্রীর এসপিজি নিরাপত্তা ভেদ করে হাতে মালা নিয়ে একেবারে নমোর সামনে চলে আসেন তিনি৷ এই ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল৷ হুবলিতে রোড শো চলার সময় রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। প্রধানমন্ত্রী তাঁর গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে রাস্তার দু’পাশে থাকা জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই নিরপত্তাবলয় ভেদ করে প্রধানমন্ত্রীর সামনে চলে আসেন ওই ব্যক্তি৷ ওই যুবক নমোর হাতে মালা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা৷ কিন্তু প্রধানমন্ত্রী…
Read More