Arpita Debnath

3921 Posts
বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী এমসিএক্স এক্সচেঞ্জে, ৫ জুন, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনার দর ০.১৭ শতাংশ বা ১০০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৫৩ টাকায় লেনদেন হয়েছে। এছাড়াও, সোনার পাশাপাশি রুপোর দামেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ৫ জুলাই, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রূপোর দাম, সোমবার বিকেলে ০.৩৫ শতাংশ বা ২৫২ টাকা বেড়ে প্রতি কেজিতে ৭১,৪৮১ টাকায় ট্রেড হতে দেখা গিয়েছে। এর পাশাপাশি কোমেক্সে সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.১৭ শতাংশ বা ৩.৩০ ডলার বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ১,৯৬৬.৪০ ডলারে…
Read More
তাকে খুন করা হতে পারে, এমনই আশঙ্কা ছবির পরিচালকের

তাকে খুন করা হতে পারে, এমনই আশঙ্কা ছবির পরিচালকের

এই ছবি নিয়ে জল্পনার অন্ত নেই, ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এরপর অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক সনোজ মিশ্রকে থানায় তলব করে কলকাতা পুলিশ। এবার থানায় হাজির হওয়ার আগেই ছবির পরিচালক খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন। পরিচালকের কথায় কলকাতায় এলে তাকে খুন করা হতে পারে। ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ জমা পড়ে আমহার্স্ট স্ট্রিট থানায়। পরিচালকের বিরুদ্ধে গত ১১ই মে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে পাঠানো হয় পরিচালককে। ৩০ মের মধ্যে তাকে থানায় হাজির হতে বলা হয়। যদিও…
Read More
চলতে থাকা বিক্ষোবের মাঝেই বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

চলতে থাকা বিক্ষোবের মাঝেই বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এ বছর বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য। তবে মন গলেনি সরকারি কর্মীদের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা। এরই মাঝে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত কর্মীদের একাংশের জন্য সুখবর। জানানো হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেসব কর্মীরা স্ট্রাইপেন পাতেন, এবার থেকে তারাও ৩ শতাংশ হারে DA পাবেন। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত আয়ুষ প্রতিষ্ঠানে কর্মরত ইন্টার্ন, হাউস স্টাফ এবং পোস্ট…
Read More
রাজনীতির মঞ্চে কিভাবে পদার্পন ঘটলো বাইরনের

রাজনীতির মঞ্চে কিভাবে পদার্পন ঘটলো বাইরনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘি কেন্দ্রে উপ-নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয় অক্সিজেন জুগিয়েছিল বাম কং জোট শিবিরকে। তবে সোমবারই ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন কংগ্রেসের বাইরন। বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি মুর্শিদাবাদের বিখ্যাত বিড়ি শিল্পপতি, এক সময় সিপিআইএম করতেন বাবর আলি। এরপর তিনি খোলেন ইংরেজি মাধ্যম স্কুল ও বেসরকারি হাসপাতাল। প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তার যোগাযোগ হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে। বাবার ব্যবসা দেখাশোনা করতেন বায়রন। রাজনৈতিক মহলের মত…
Read More
নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত সরকারের

নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত সরকারের

চলতি মাসে বেশ কিছুদিন অনবরত বদলেছে রাজ্যের আবহায়া, এই পরিস্থিতিতে কলকাতায় চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই তীব্র গরমে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। কাঠফাটা গরমের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য ভরসা রাখতে হচ্ছে গণপরিবহনের উপর। এদিকে, শহরের রাজপথে সরকারি এসি বাসের সংখ্যা কমতে থাকায় সকলেই যে অফিস টাইমে এসি বাস ধরতে পারছেন এমনটাও নয়। এই পরিস্থিতিতে আমজনতার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে রাজ্য সরকারের পক্ষ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ডিপোতেই অকেজো হয়ে পড়ে রয়েছে বহু এসি বাস। বেশ কয়েকদিন আগেই এসি বাস মেরামতির জন্য নবান্নের কাছে টাকা চাওয়া হয়েছিল। এবার পরিবহণ দফতর…
Read More
বড়সড় বিপত্তি পুরীর জগন্নাথ মন্দিরে

বড়সড় বিপত্তি পুরীর জগন্নাথ মন্দিরে

গতকাল পুজো চলাকালীনই মন্দির চত্বরে ঘটে গেলো বড়সড় বিপত্তি, আচমকাই দুর্ঘটনার কবলে পরে হাসপাতালে ভর্তি পুরীর জগন্নাথ মন্দিরেরই সেবাইত। পুরীর জগন্নাথ মন্দিরেরই মহাপ্রসাদের ভোগ মণ্ডপ থেকে মূল মণ্ডপে ভোগ এনে বিতর ণের সময় ঘটে বিপত্তি। মহাপ্রসাদের ভোগের গরম ডাল গায়ে পরে গিয়ে আহত হয়েছেন মন্দিরের দুইজন সেবাইত। এনারা মন্দিরে ভোগ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। জানা গিয়েছে মন্দির চত্বরের মেঝেতে জল পড়েছিল। ভোগ নিয়ে যাওয়ার সময় এই দুইজনের পা পিছলে যায় মেঝের জলে। এরপর তারা পড়ে যান। সেই সময় গরম ভোগের ডাল তাদের গায়ে এসে পড়ে। এই দুইজনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে পুরী সদর হাসপাতালে। এই…
Read More
পরিবর্তিত নিয়ম নিয়ে মেট্রোর তরফে নয়া ঘোষণা

পরিবর্তিত নিয়ম নিয়ে মেট্রোর তরফে নয়া ঘোষণা

এবার বাড়বে খরচ, বড় পরিবর্তন আসতে চলেছে মেট্রোর নিয়মে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নতুন স্মার্ট কার্ড করার ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে যাত্রীদের। মূলত, এতদিন যাবৎ নতুন স্মার্ট কার্ড কেনার ক্ষেত্রে যাত্রীদের খরচ করতে হত ১২০ টাকা। যার মধ্যে এই কার্ড বাবদ মেট্রো কর্তৃপক্ষ নিত ৮০ টাকা। পাশাপাশি বাকি অর্থের সঙ্গে মেট্রোর তরফে দেওয়া ১০ শতাংশ ভাড়া হিসেবে ব্যবহার করতে পারতেন যাত্রীরা। কিন্তু এবার জানা গিয়েছে, এবার স্মার্ট কার্ডের জন্য খরচ করতে হবে ১৫০ টাকা। অর্থাৎ, আগের তুলনায় ৩০ টাকা বেশি দিতে হবে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, অনেক সময় দেখা গেছে যে, ১২০ টাকা দেওয়ার…
Read More
আজ থেকে তাপমাত্রার পারদ চড়বে মহানগরীর বুকে

আজ থেকে তাপমাত্রার পারদ চড়বে মহানগরীর বুকে

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আবার বদলেছে আবহাওয়া৷ ক্রমশ্য চড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। দক্ষিণের কিছু জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির যেমন সম্ভাবনা কম, তেমনই তাপপ্রবাহেরও সম্ভাবনা নেই। তবে হাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায় অবস্থান করছে।…
Read More
কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব অভিষেক, সিবিআই তদন্তের আর্জি

কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব অভিষেক, সিবিআই তদন্তের আর্জি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেরাজ্য কেন্দ্রের সংঘাত বরাবর। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। বহুদিন ধরেই এই অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে সরব বাংলার তৃণমূল কংগ্রেস। তবে এ বার দলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ১০০ দিনের কাজে দুর্নীতি হয়ে থাকলে সিবিআই তদন্ত হোক। তবে বাংলার প্রাপ্য টাকা দিয়ে দিক কেন্দ্র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ‘‘বাংলায় ১০০ দিনের কাজে সাড়ে সাত হাজার কোটি টাকা বন্ধ। আবাস যোজনার টাকা বন্ধ। মানুষ আগামী দিন জবাব দেবে। দেড় হাজার কোটি টাকার সংসদ…
Read More
দল বদল করলেন সাগরদিঘির বিধায়ক

দল বদল করলেন সাগরদিঘির বিধায়ক

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে চলতে থাকা সমস্ত জল্পনাকে সত্যি করে অবশেষে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘীর বিধায়ক বায়রন বিশ্বাস। দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা তুলে নিলেন তিনি। উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বড় মুখ করে বলেছিলেন, ‘দলের বিধায়কের সংখ্যা ১ থেকে ১০০ করব। এটা সবে শুরু।’ জানিয়ে দেন, ‘তৃণমূলে যাওয়ার প্রশ্নই নেই। অন্য কেউ দলবদল করতে পারেন। আমি না।’ এর তিনমাসের মধ্যেই দলবদল করা সেই বায়রন বিশ্বাসের গলায় সম্পূর্ণ উলটো সুর। ঘাটালের ক্যাম্পে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশে বসে কংগ্রেসের বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন তিনি।…
Read More