Arpita Debnath

3921 Posts
বদলে যেতে চলেছে নিয়ম, নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে যেতে চলেছে নিয়ম, নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে

বদলে যেতে চলেছে নিয়ম, রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো নতুন নিয়মের। রাজ্যের নিয়ম অনুসারে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় রেশন দোকান থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। রেশন কার্ডগুলি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। সেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্য সামগ্রী পরিবর্তন হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জুন মাসে কোন কোন ক্যাটেগরিতে কী ধরনের খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। গ্রাহকদের সুবিধার্থে এখন রাজ্য সরকার আগে থেকেই ক্যাটাগরি অনুযায়ী খাদ্যের পরিমাণ জানিয়ে দেয়। উপভোক্তা হিসেবে…
Read More
আগামী মাসেই রাজ্যে আসছেন নমো

আগামী মাসেই রাজ্যে আসছেন নমো

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতাও তুঙ্গে৷ এরই মাঝে প্রচারকে কেন্দ্র করে দীর্ঘ সময় পর এবার বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাস অর্থাৎ জুনেই রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি৷ ভোট পূর্বে আগামী মাসে তিনটি বড় জনসভা হবে রাজ্য জুড়ে৷ সেই জনসভাতে যোগ দিতে বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডা। ভোটের আগে দলকে চাঙ্গা করতে এই তাবড় নেতাদের হাজির করানোর পরিকল্পনাই নিয়েছে বঙ্গ বিজেপি। পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করে, মোদী সরকারের ৯ বছর পূর্তিতে একাধিক কর্মসূচীর মাধ্যমে গেরুয়া দলের কাজের খতিয়ান…
Read More
সুজয়কৃষ্ণ ভদ্রকে তাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

সুজয়কৃষ্ণ ভদ্রকে তাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডি সূত্রে খবর, চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বসে। তৎকালীন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। নিজের কাজ করানোর জন্যই সেখানে যেতেন কাকু। ইডির দাবি জিজ্ঞাসাবাদে তাপস বলেছেন, ২০১৪ সালের টেটের জন্য ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয় ভদ্রর হাত দিয়ে মানিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এই সমস্ত চাকরিপ্রার্থীদের থেকে মোট ৩ কোটি ২৫ লক্ষ টাকা তাপস মণ্ডলের কাছ…
Read More
বেড়ে চলেছে তাপমাত্রার পারদ, ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস

বেড়ে চলেছে তাপমাত্রার পারদ, ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস

বিগত বেশকিছুদিন ধরে অনবরত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া, কখনো একনাগাড়ে ভারী বৃষ্টি তো আবার কখনো তাপমাত্রার পারদ শীর্ষে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। কলকাতার তাপমাত্রার ৪০ ডিগ্রিে পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। দক্ষিণের কিছু জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও…
Read More
কুড়মি বিক্ষোভ নিয়ে জেল থেকে বড় মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

কুড়মি বিক্ষোভ নিয়ে জেল থেকে বড় মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতাও তুঙ্গে৷ এরই মাঝে প্রচারকে কেন্দ্র করে নয়া বিপত্তি, নবজোয়ার কর্মসূচী ঘিরে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথে আছড়ে পরে কুড়মি বিক্ষোভ। অন্যদিকে, হামলার ঘটনায় কুড়মিদের ক্লিনচিট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা একাজ করতে পারে না’। তবে এত কিছুর পরও হামলার ঘটনায় গ্রেফতার হচ্ছেন একের পর এক কুড়মি নেতা। হামলার ঘটনায় এখনও পর্যন্ত কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ আরও ৯ জন নেতা ও কর্মীকে গ্রেফতার করছে পুলিশ। এবার এই কুড়মি অসন্তোষ নিয়ে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন…
Read More
সরকারের তরফে বাড়ানো হলো স্কুলের ছুটি

সরকারের তরফে বাড়ানো হলো স্কুলের ছুটি

চলতি বছর গরমের শুরু থেকেই চড়েছে তাপমাত্রার পারদ। বাড়তে থাকা এই গরমের কারণে স্কুলছুটির ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষা দপ্তর জানায় ৫ ও ৭ ই জুন স্কুল খোলার ব্যাপারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বৃদ্ধির ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরো দশ দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে স্কুলগুলোতে। গরমের ছুটি চলবে আগামী ১৪ই জুন পর্যন্ত। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলবে আগামী ১৫ই জুন। গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আগামী কয়েক দিন একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। এমন অবস্থায় শিক্ষার্থীদের…
Read More
সুজয় গ্রেফতার হতেই দাদা অজয়ের বিস্ফোরক তথ্য

সুজয় গ্রেফতার হতেই দাদা অজয়ের বিস্ফোরক তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ কেলেঙ্কারিতে নবতম সংযোজন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির হাতে সুজয়বাবু গ্রেফতারের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ‘কালীঘাটের কাকু’র বাড়িতেই নাকি অতীতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এমনটাই দাবি সুজয়বাবুর দাদা অজয়কৃষ্ণ ভদ্রের। সুজয়কৃষ্ণ তৃণমূলের নম্বর টু অভিষেকের একটি অফিসে কাজ করতেন বলে আগেই নিজেমুখে জানিয়েছেন। ভাইয়ের গ্রেফতারির পর প্রতিক্রিয়ায় কাকুর দাদা অজয়বাবু প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সুজয়কৃষ্ণের বাড়িতে বেশ কয়েকবার পা রাখেন অভিষেক। অভিষেককে মনিব…
Read More
দারুন খুশির খবর, মাসের শুরুতেই কমল গ্যাসের দাম

দারুন খুশির খবর, মাসের শুরুতেই কমল গ্যাসের দাম

আজ চলতি মাসের শুরুতেই দারুন খুশির খবর। আজ অর্থাৎ পয়লা তারিখেই ফের কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় অনেকটাই কমলো, তবে কেবলমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। গতকালের থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ৮৫ টাকা। বাণিজ্যিক ১৯ কেজির ব্লু এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ১৯৬০ টাকা ৫০ পয়সা। আর আজ থেকে কমে হল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। প্রসঙ্গত, গত মাসের শুরুতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল অনেকটাই। মে মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম কমেছিল ১৭১ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৯৬০.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল নয়া দাম। একই ভাবে বৃহস্পতিবার ১ জুন থেকে ফের কমল দাম। তবে ১৯…
Read More
দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা

দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আবার বদলেছে আবহাওয়া৷ ক্রমশ্য চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ধেয়ে আসতে চলেছে৷ এই মুহূর্তে রাজ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যার দ্বারা উত্তর-পশ্চিম বায়ু ঢুকছে রাজ্যে। আগামী ৫ দিনে দু’-একটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশকিছু…
Read More
দল বদল করতেই মিললো নিরাপত্তা

দল বদল করতেই মিললো নিরাপত্তা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন কং বিধায়ক বাইরন বিশ্বাস। আর জোড়া ফুলে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেন বিধায়ক। পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তার জন্য। একথা নিজেই জানিয়েছেন তৃণমূলের বাইরন। বাইরন বিশ্বাসের বাড়ির নিরাপত্তার জন্য বরাদ্দ করা হয়েছে দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন‌স্পেক্টর, আট জন সশস্ত্র কনস্টেবল। এখানেই শেষ নয়, বিধায়কের দেহরক্ষী হিসেবে দেওয়া হয়েছে এক জন সাব ইন‌স্পেক্টর, এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন‌স্পেক্টর এবং তিন জন কনস্টেবল। জানা গিয়েছে, গতকাল তৃণমূলে যোগ দেওয়ার পরই রাজ্য পুলিশের এক…
Read More