Arpita Debnath

3921 Posts
আবার বিস্ফোরণের ঘটনা, পলাতক তৃণমূল কর্মীর পরিবার

আবার বিস্ফোরণের ঘটনা, পলাতক তৃণমূল কর্মীর পরিবার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই নতুন করে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল কর্মীর বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের পাকুরতলা গ্রামের ১৭৫ নম্বর বুথের এক শাসকদলের কর্মীর বাড়িতে ঘটনাটি ঘটেছে। ওই তৃণমূল কর্মীর নাম আসাদুল খান। গতকাল বিকালে হঠাৎই আসাদুলের বাড়ির বারান্দায় বিকট আওয়াজ হওয়ায় ছুটে যায় প্রতিবেশীরা। তবে ততক্ষনে সব তছনছ। বিস্ফোরণের তীব্রতায় ওই তৃণমূল কর্মীর এডবেস্টারের চাল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা…
Read More
দাম কমলো মাংসের

দাম কমলো মাংসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। গত কয়েকদিন ধরেই চিকেনের দাম একটু কম। আর এবার গত কয়েক মাসের মধ্যে রেকর্ড কম দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। এদিকে মাছের বাজার দাপিয়ে বেড়াচ্ছে ইলিশ। রেকর্ড হারে কমল ইলিশের দাম। এইদিন কলকাতার বাজারে ইলিশ পাওয়া গেল ৫০০ থেকে ১৮০০ টাকার মধ্যে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের বিক্রি হয়েছে ১০০০ টাকায়। এবং ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল ১৩০০ – ১৫০০ টাকা। রুই বিক্রি হয়েছে কেজি প্রতি ২০০ টাকায়। কাতলা বিক্রি হয়েছে কেজি প্রতি…
Read More
চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। দুদিন হল হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। বুদ্ধবাবুর চিকিৎসায় গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘২৪ ঘণ্টার বেশি হয়ে গেছে, ওনার কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওনার ইনফেকশনটা কমছে।’’ চিকিৎসক জানিয়েছেন বুদ্ধবাবুর অবস্থা ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল। এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তিনি৷ তবে ঘুমের ওষুধ কমানোয় জ্ঞান এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন৷ রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।…
Read More
আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

আজ থেকে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে উত্তর থেকে থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একাংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আসি উত্তরে। মঙ্গলবার এবং…
Read More
প্রকাশিত হল আগামী মাসের স্কুল ছুটির তালিকা

প্রকাশিত হল আগামী মাসের স্কুল ছুটির তালিকা

চলতি মাসে শিক্ষা পর্ষদের তরফে বড় খুশির খবর, আগামী মাস অর্থাৎ আগস্টে খানিকটা ছুটির মেজাজেই সময় কাটবে স্কুল পড়ুয়াদের। এই মাসে স্কুল পড়ুয়ারা যথারীতি মাসের চারটি রবিবার ছাড়াও আরও একাধিক ছুটি পেতে চলেছে। চারটি রবিবার যথাক্রমে ৬ অগাস্ট, ১৩ অগাস্ট, ২০ অগাস্ট ও ২৭ অগাস্ট স্কুল ছুটি থাকছে। তারপর আগামী ১৫ অগাস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে। এরপর আগামী ২৯ অগাস্ট ওনাম উপলক্ষে ছুটি থাকবে। তার পরদিনই অর্থাৎ ৩০ অগাস্ট বুধবার রাখী পূর্ণিমার জন্য বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন। এরপর সেপ্টেম্বর পার করে অক্টোবরের মাঝামাঝি পড়ুয়ারা পাবে পুজোর ছুটি। আর তারপরেই চলে আসবে অ্যানুয়াল পরীক্ষা‌। এতগুলো ছুটি…
Read More
সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে নোট বিনিময়ের সময়সীমা নিয়ে বড় ঘোষণা অর্থ মন্ত্রকের

সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে নোট বিনিময়ের সময়সীমা নিয়ে বড় ঘোষণা অর্থ মন্ত্রকের

বর্তমান কেন্দ্র সরকার গঠনের পর নোট নিয়ে বেশ কয়েকবার নিয়মে বদল আনা হয়েছিল। এমনকি, সম্প্রতি সরকার ২,০০০ টাকার নোট প্রত্যাহারের বিষয়টি ঘোষণা করেছে। তবে, এবার লোকসভায় নোটের প্রসঙ্গে বড়সড় তথ্য জানালো অর্থমন্ত্রক। রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত আপনি ২,০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবেন। এমতাবস্থায়, অর্থমন্ত্রক লোকসভায় জানিয়েছে যে, ব্যাঙ্কগুলিতে ২,০০০ টাকার নোট বিনিময়ের সময়সীমা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্তই বহাল রয়েছে। অর্থাৎ, সরকার এটিকে আরও বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রস্তাব বিবেচনা করছে না। এদিকে, বর্তমানে, ৫০০ টাকার নোট বাজারে সবচেয়ে বড়। উল্লেখ্য যে, মোদী সরকার ২০১৬ সালে প্রথমবারের মতো তৎকালীন প্রচলিত ৫০০ এবং ১,০০০ টাকার…
Read More
মহানগরীর বুকে বাড়ি করতে গেলে জানতে হবে এই নয়া নিয়ম

মহানগরীর বুকে বাড়ি করতে গেলে জানতে হবে এই নয়া নিয়ম

রাজ্যবাসীর কথা ভেবে বড় ঘোষণা সরকারের তরফে বদল আনা হল নিয়মে। কলকাতায় ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডে পুরনো বাড়ি করলে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে দিতে হবে ফি, এটাই ছিল নিয়ম। আর সেই টাকা নাকি যেত কেএমডিএ-এর পকেটে। এদিকে আবির ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে কোন টাকাই লাগতনা। এই বৈষম্য দেখে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। অবশেষে বিধানসভায় পাশ হল এক সংশোধনী বিল। সংশ্লিষ্ট ১০ টি ওয়ার্ডে বাড়ি করতে গেলে দিতে হবেনা কোন আলাদা ডেভলপমেন্ট ফি। কলকাতায় বাড়ি তৈর বা সংস্কার করার সময় ডেভেলপমেন্টাল ফি দিতে হয়। পুরোন কলকাতার ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হত ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে। এবার থেকে ১১-১৪৪ নং…
Read More
বাড়তে থাকা ডেঙ্গুর সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা

বাড়তে থাকা ডেঙ্গুর সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক হয়। এরমধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না। যাদের ডেঙ্গু ধরা পড়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন। সে কারনেই উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ও তার আশেপাশের এলাকায় বেশি ডেঙ্গুরোগী পাওয়া গেছে। মমতা জানান, এপার বাংলায় ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

বেসরকারি সংস্থার তরফে ওলা উবেরের মতো এবার প্রযুক্তির ছোঁয়া লাগলো বঙ্গের হলুদ ট্যাক্সিতে। এবার রাজ্যে চালু হল মোবাইল ফোনের মাধ্যমেই বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এতে যাত্রীরা যেমন হয়রানি থেকে বাঁচবেন তেমনই যাতায়াত ব্যবস্থাও হবে মসৃণ। পরীক্ষামূলকভাবে ৪৬১ টি ট্যাক্সি নিয়ে চালু হবে এই অ্যাপ। আগামী ১৫ আগস্টের মধ্যে তা বেড়ে হবে ১০০০। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের আনা হবে রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপের আওতায়। গাড়ি বুক করতে হলে চোখ রাখতে হবে স্মার্টফোনে। ‘যাত্রী সাথী’ অ্যাপ খুললেই দেখতে পাবেন ভাড়া। সেখান থেকেই বুক করতে পারবেন ট্যাক্সি। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার…
Read More
টেন্ডার দুর্নীতি নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার

টেন্ডার দুর্নীতি নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই সরাসরি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিধানসভায় ১৫২ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেওয়া চিঠিতে লিখেছেন, তথ্যপ্রযুক্তি দফতরের অধীন সংস্থা ওয়েবেল গত বছর ৫ ই আগস্ট একটি টেন্ডার ডেকেছিল। টেন্ডারের নীতি মেনে বিভিন্ন সংস্থা আবেদন করলেও পরে টেন্ডারটি বাতিল করে দেয় ওয়েবেল। প্রথমে টেন্ডারে ১২০ কোটি টাকা প্রকল্প মূল্য দেখানো হলেও, পরে তা বাড়িয়ে ১৫২ কোটি টাকা হয়। ছ’মাসের মধ্যে টাকা বেড়ে…
Read More