Arpita Debnath

3921 Posts
বড় তথ্য, আবার চরম বিপাকে পাকিস্তান

বড় তথ্য, আবার চরম বিপাকে পাকিস্তান

প্রকাশ্যে এলো বড় তথ্য। জানা গিয়েছে, ইউরোপিয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি এবার পাকিস্তানের লাহোর এবং করাচির উপর দিয়ে বিমানের উড়ানের ক্ষেত্রে FL 260-এর নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছে। FL মানে হল ফ্লাইট অল্টিটিউড বা উড়ানের সময় বিমানের উচ্চতা। এমতাবস্থায়, FL 260 মানে হল ২৬ হাজার ফুটের নিচে বিমান যাত্রায় নিষেধের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সংস্থাটি পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি”-র পরিপ্রেক্ষিতে এই পরামর্শ জারি করেছে। বলা হয়েছে যে, ওই এলাকায় বিমান MANPADS-এর মতো অ্যান্টি অ্যাভিয়েশন অস্ত্র দ্বারা আক্রমণ করা যেতে পারে। যদিও EASA-এর পরামর্শ “Non Binding” পর্যায়ে রয়েছে। এর মানে হল যে, বিমান সংস্থাগুলি এটি অনুসরণ করতে বাধ্য নয়৷…
Read More
বড় বিনিয়োগ হতে চলেছে বঙ্গে

বড় বিনিয়োগ হতে চলেছে বঙ্গে

সুখবর, বড় অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। খুব শীঘ্রই বাংলায় মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস গ্রুপ। অগামী তিন বছরের মধ্যেই প্রায় ১০০০ টাকার লগ্নি করা হবে রাজ্যে। যার একটা মোটা অংশ খরচ হবে হাসপাতালে ও রিয়েল এস্টেট ব্যবসার খাতে। ২০২২-২৩ আর্থিক বছরেই পিয়ারলেস গ্রুপ অন্তত ৬৩৫ কোটি টাকা আয় করেছে বলে খবর। পাশাপাশি, কলকাতায় তাদের যে সম্পত্তি রয়েছে সেগুলি সংস্কার করার জন্য তারা প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করতে পারে। সূত্রের খবর, ১৫ তলা রিটেল কমার্শিয়াল রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট প্রজেক্ট তৈরির পরিকল্পনা নিয়েছে পিয়ারলেস গ্রুপ। এই প্রোজেক্টের জন্য থাইল্যান্ডের একটি সংস্থার সাথে হাত মিলিয়েছে কোম্পানিটি। জানা যাচ্ছে, রাজারহাটে প্রায়…
Read More
বাদশা শূন্য বীরভূম বাড়ছে গোষ্ঠী দ্বন্দ্ব

বাদশা শূন্য বীরভূম বাড়ছে গোষ্ঠী দ্বন্দ্ব

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর অগাস্ট মাস থেকে গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরই মাঝে হল পদ ছাড়তেই বিস্ফোরক সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে নিজেকেই কেষ্ট মনে করছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। চাপ দিয়ে কাউন্সিলরকে পদ ছাড়তে বাধ্য করেছেন বিকাশ। এমনই বিস্ফোরক অভিযোগে সরব প্রণব কর। অনুব্রত চলে যাওয়ার পর থেকে বারংবার গোষ্ঠীকোন্দল, দলের অন্দরে প্রায়শই বিবাদ। এরই মধ্যে সোমবার সিউড়ি পৌরসভার সমস্ত রকম পদ থেকে…
Read More
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এবার ফের ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে। ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার এর আগেই জানিয়ে দিয়েছিল যে, বর্তমানে আবহওয়ার খামখেয়ালিপনা অব্যাহত রয়েছে। আর সেই কারণেই সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়ের। গত ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই সাইক্লোন। এটি বাংলাদেশে আছড়ে পড়ার আগে পশ্চিমবঙ্গেও ঝড়-বৃষ্টি ঘটাবে বলে জানা গিয়েছে। এই সাইক্লোনটি…
Read More
সুখবর, কম হলো গ্যাসের দাম

সুখবর, কম হলো গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের প্রথমেই সুখবর। এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে ১৬৮০ টাকা। আগে একই সিলিন্ডারের জন্য ১৭৮০ টাকা দিতে হত। যদিও গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকাই। তবে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হল ১৬৮০ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস…
Read More
হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

সম্প্রতি মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই মঞ্চ থেকে আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। যদিও গতকালই সেই ‘বিজেপির বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে ভিন্ন পন্থার কথা ভাবছে তৃণমূল। বাড়ি ঘেরাও নয় তবে প্রতীকী কর্মসূচি চলবেই। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা…
Read More
এবার রাজ্য সরকারের তরফে শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে

এবার রাজ্য সরকারের তরফে শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গলমহলে শিক্ষার সার্বিক প্রসারে ‘বিরাট’ পদক্ষেপ নিলেন তৃণমূল সুপ্রিমো। জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় সাঁওতালি মাধ্যমের স্কুল চালু করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিএড কলেজগুলিতেতেও সাঁওতালি ভাষার প্রসারে উদ্যোগী রাজ্য সরকার। নবান্ন তরফে এক বিবৃতি জারি করে জানানো ৮৪৪টি পদে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে রাজ্য। জঙ্গলমহলের ঝাড়গ্রামের ব্লকে ব্লকে সাঁওতালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল খোলার পাশাপাশি হোস্টেল খুলতেও উদ্যোগী মমতা…
Read More
কড়া নির্দেশ বিচারপতির তরফে

কড়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিজের এজলাসে স্কুলের জীর্ণ দশা নিয়ে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও পশ্চিমবঙ্গে ৭টি বিদ্যালয় রয়েছে। এই স্কুলে কর্মরত শিক্ষকদের বেতন না পাওয়া নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানি চলাকালীন ইস্টার্ন কোলফিল্ডের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, ‘দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা? কোনও সভ্য নাগরিক এটা সহ্য করতে পারে?’। এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘স্কুল…
Read More
বাড়তে চলেছে মসলার দাম

বাড়তে চলেছে মসলার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার মধ্যবিত্তর চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে মশলার। বিশেষজ্ঞদের মতে অতিবৃষ্টির কারণে ব্যাপক হারে দাম বৃদ্ধি পেতে পারে মশলার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একদিকে আবহাওয়ার খামখেয়ালিপনা, অন্যদিকে, বাজারে জোগান কম, এই দুই মিলিয়ে মশলার দাম বৃদ্ধি পেয়েছে। এক বছরে ৭৫ শতাংশ দাম বৃদ্ধি রীতিমতো উদ্বেগজনক ঘটনা বলে মত বিশেষজ্ঞদের। বিশেষ করে জিরের দাম কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। সাধারণত বছরে একবারই ফলন হয় জিরের। এই বছর ৩০ থেকে ৪০ শতাংশ জিরে উৎপাদন কম হয়েছে। এর জন্য মূলত দায়ী খারাপ আবহাওয়া। এছাড়াও অতি…
Read More
নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার

নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যের ‘প্রভাবশালী’ নেতার কাছ থেকে পৌঁছেছে তার রাশিয়ার ‘বান্ধবী’র কাছে। লন্ডনের বাসিন্দা ওই ‘বান্ধবী’ পেশায় ‘মডেল’। সংস্থার দাবি, হাওয়ালার মাধ্যমে প্রথমে পাঠানো হয়েছে পশ্চিম এশিয়ার এক দেশে। তারপর ওই দেশে কয়েকটি ভুয়ো সংস্থা বানিয়ে তাতেই বিনিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকা। ২০১৮ থেকে ২০২০, এই সময়ের মধ্যে ওই প্রভাবশালী নেতা, এক হিসাবরক্ষক এবং কয়লা পাচার মামলায় অভিযুক্ত ও পলাতক বিনয় মিশ্র বহুবার বিদেশ গিয়েছেন।…
Read More