কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করণ করলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।
সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ মন্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস. বর্মণ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু করেন।
তবে শুধু দমকল কেন্দ্র নয়, ওই একই স্থানে বিদ্যুতের একটি পাওয়ার স্টেশন গড়ে তোলার কথা জানান মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।
দমকল কেন্দ্রের পাশাপাশি মানিকচকে গড়ে উঠবে বিদ্যুতের পাওয়ার স্টেশন, জানালেন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল
