নদীতে স্নান করতে নেমে যুবকের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

আশিঘর সংলগ্ন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সুমিত দাস (২৫) শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে প্রাণ হারালেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুমিত সহ মোট তিন বন্ধু আশিঘরের সাহু নদীতে স্নান করতে নামে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় আচমকা সুমিতের ঘাড়ে টান লাগে। তাতেই সে জলে ডুবে যান। এরপর দেহ ভেসে উঠে নদির চরে। খবর পেয়ে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়,
তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে চিকিৎসকরা।

ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা সুমিতের এমন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েছে সকলেই।