বনধ ঘিরে বালুরঘাটে ছাত্র তৃণমূলের পিকেটিং, স্বাভাবিক বাস পরিষেবা

সাধারণ ধর্মঘটের প্রেক্ষিতে বৃহস্পতিবার বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে বনধের বিরোধিয়ায় পিকেটিং কর্মসূচি পালন করে শহর তৃণমূল ছাত্র পরিষদ।

বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের দুই জয়েন্ট কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকারের নেতৃত্বে কর্মী- সমর্থকেরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। কিছু সময় স্লোগান ও অবস্থান কর্মসূচি চললেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।

অন্যদিকে, পিকেটিং সত্ত্বেও বাসস্ট্যান্ডে যান চলাচল সচল রাখায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করে।

এদিনের বনধে যাত্রীদের চলাচলেও বড় ধরনের কোনও বিঘ্ন দেখা যায়নি বলে জানা যায়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয় ও কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সামগ্রিকভাবে দিনটি শান্তিপূর্ণভাবেই কাটে।