পাহাড়ে ধসের বলি হলো একই পরিবারের তিন সদস্য। মিরিকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন শিলিগুড়ির শালবাড়ি পাথরঘাটা এলাকার বাসিন্দা স্নেহা প্রধান, অনুজ প্রধান ও অনিতা প্রধান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে ধস নেমে বাড়িটি চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
সোমবার তাদের মৃতদেহ নিয়ে আসা হয় শিলিগুড়ির শালবাড়িতে। শোকের ছায়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রতিবেশীদের চোখে জল। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিন শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেন তৃণমূল দার্জিলিং জেলা সমতল কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, “এই দুর্ঘটনা আমাদের সকলের হৃদয় বিদীর্ণ করেছে।
