৭ লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে শুরু হলো উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার

আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। গোটা রাজ্যে এবছর পরীক্ষায় বসছেন ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী। ২১০৫টি ভেনুতে ৮০০-রও বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। শিলিগুড়ি শিক্ষা জেলায় এবছর ১০ হাজার ২১২ জন পরীক্ষার্থী ১১০টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন।

পরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। পরীক্ষার্থীদের সঙ্গে শুধুমাত্র বোর্ড, পেনসিল এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসিটিভি নজরদারি।

কেন্দ্রের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। এবছর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং ওএমআর শিটে উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হল এবছরের উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।