কারখানার দূষিত জল প্রবেশ করছে এলাকায়,সমস্যায় স্থানীয়রা

  • ← Back

    Thank you for your response. ✨

     

শিলিগুড়ি:- কারখানার দূষিত জল প্রবেশ করছে এলাকায়। তাতে সমস্যায় পড়ছে স্থানীয়রা। এমনি অভিযোগ তুলে ঠাকুরনগর এলাকায় বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা। জানা গিয়েছে, ঠাকুরনগর এলাকায় একটি কারখানা রয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত দূষিত জল এলাকার বাড়িতে প্রবেশ করছে। যার জেরে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন তারা।বেশকিছুদিন আগে গবাদি পশু এবং পরিযায়ী পাখি সেই জল পান করে মারা যায় বলে অভিযোগ।সাথেই ওই কারখানার একটি দেওয়াল বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে। এরই বিরোধীতা করে মঙ্গলবার এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। তাদের দাবি প্রশাসন এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *