শিক্ষার্থীদের বাড়িতে বসে পড়াশোনা করার আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানিয়েছেন রাজ্যের শীতের প্রকোপ বৃদ্ধি হওয়ায় আগামীকাল থেকে ১০ জানুয়ারী পর্যন্ত রাজ্যের সবকটি সরকারী বিদ্যালয়, বেসরকারী বিদ্যালয়, সরকারী অনুদান প্রাপ্ত বিদ্যালয়গুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে এই ছুটি আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য টি টি এ ডি সি পরিচালিত সরকার গত ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এডিসি সরকারের আওতাধীন সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলো বন্ধ রেখেছে। তবে রাজ্য সরকারি স্কুল গুলি ছুটি থাকলেও ছাত্র-ছাত্রীদের প্রতি বাড়িতে বসে পড়াশোনা করার জন্য আবেদন রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।