শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুতলের ওই ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বহুতলের ওই একটি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও, বহুতলের অন্যান্য অংশ নিরাপদে রক্ষা পেয়েছে।
প্রাথমিক অনুমান অনুযায়ী, ঘরে থাকা এসি থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েচ্ছে, আগুনের দ্রুত প্রতিক্রিয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
