ত্রিপুরার ধলাই জেলার এসকে পাড়া রেল স্টেশনের সামনে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার দুপুর ১টা ৩৬ মিনিটে আগরতলা–শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় একটি টাটা পিকআপ (নম্বর TR06A-1612) মালবাহী গাড়ি। এতে গাড়িতে থাকা তিনজনের মৃত্যু। দুর্ঘটনায় মৃত তিনজন হল যথাক্রমে প্রদেশ দেববর্মা(৫০), সাকুরাই দেববর্মা(২৪), তাদের দুজনের বাড়ি আমপুরা, খোয়াই, অপরজন দিনা দেববর্মা(২৫), তার বাড়ি ফালগুনাপাড়া, কল্যাণপুর খোয়াই এলাকায়।
ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামেন। নিহতদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় মনু হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের জেরে আগরতলা–শিলচর ট্রেনটি মনু রেল স্টেশনে আটকে রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
