10
May
প্রতিবাদ ওঠার সাথে সাথে মন্ত্রিত্ব পদ থেকে সরে গেলেন তিনি, কিন্তু তাতেও রক্ষা হলো না কিছুই। লঙ্কাপুরীতে পরিণত হলো সব কিছু। আর্থিক সংকট, জাতীয় অচলাবস্থা, প্রধানমন্ত্রীর ইস্তফা এবং শেষে দেশবাসীর বিদ্রোহের আগুনে জ্বলে পুড়ে ছারখার রাজপ্রাসাদ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এমন সব ভয়ানক পরিস্থিতির সাক্ষী থাকল লঙ্কাপুরীর সাধারণ মানুষ। এই মুহূর্তে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কায় চলা অভাব-অনটন এবং সংকটের বিরোধিতা করে শুক্রবার থেকেই ফের রাস্তায় নেমেছে দেশের সাধারণ মানুষ। সেদিন থেকেই আবারও নতুন করে তোলা হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি। আগের বারের থেকেই এবারের দাবি এতটাই জড়ানো ছিল যে দুদিন কাটতে না কাটতেই শেষমেশ জনরোষের কাছে হার স্বীকার করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তার…
