13
Jul
সদ্য মাত্রই পদ থেকে সরে গেছেন প্রধানমন্ত্রী, ইস্তফা দিয়েছেন নিজেই। এবার জল্পনা শুরু নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে। কে বসবে ওই পদে? আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন নির্বাচনের জন্য গঠিত কনজারভেটিভ ব্যাকবেঞ্চের ১৯২২ সালের কমিটির এমপিরা নির্বাচনের জন্য একটি টাইম টেবিল নির্ধারণ করেছেন এবং সেই তেবিলের তরফ থেকে সম্প্রতি এই তারিখ নিরধারন করা হয়েছে। কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগেই জানা গিয়েছিল ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশভূত ঋষি সুনাক। তাঁর নাম যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দৌড়ে সামনের সারিতে। তবে এই লড়াইয়ের পথ তাঁর জন্য মোটেই সহজ নয়। মনে কড়া হচ্ছে প্রধানমন্ত্রীর এই লড়াইকে…
