21
Feb
ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে তুরস্ক ও সিরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ৷ তুরস্কের পাশে দাঁডিয়ে ভারত শুরু করেছে ‘অপারেশন দোস্ত’৷ পাশে এসে দাঁড়াল কাতার। ২০২২ সালের ডিসেম্বরে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। সিরিয়া এবং তুরস্কের ঘরছাড়া মানুষের আশ্রয় দিতেই এবার বিশ্বকাপের জন্য তৈরি ১০ হাজার কেবিন এবং ক্যারাভ্যান পাঠানোর কথা ঘোষণা করল কাতার৷ দোহা বন্দর থেকে তুরস্কের উদ্দেশে পাঠানো হবে বেশ কিছু চলমান কেবিন এবং ক্যারাভ্যান। আগামী দিনে ধাপে ধাপে তুরস্ক এবং সিরিয়ায় আরও ত্রাণসামগ্রী এবং চলমান কেবিন পাঠানো হবে বলেও জানিয়েছেন কাতারের…
