22
Mar
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সাতসকালে ফের একবার তেড়েফুঁড়ে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন বালিগঞ্জ সার্কুলার রোডের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডির একটি টিম। চলছে তল্লাশি। এদিন সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। এরপর সাড়ে ৬টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডের ব্যবসায়ীর মহেশ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় গোয়েন্দাদের সেই টিম। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি তা নিয়ে এখনও পর্যন্ত…
