west bengal

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় নির্দেশ

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় নির্দেশ

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে হাইকোর্টের প্ৰতি ‘অবমাননাকর’ মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আপাতত মামলা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয় জমা থাকবে। কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা ঠিক করবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমনের সচিবালয়। প্রসঙ্গত, সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় ২৫৭৫৩ জন চাকরিহারা হয়েছেন। ভোটের মাঝে হাইকোর্টের এই রায়ের পরই…
Read More
কবে প্রকাশিত হবে রেজাল্ট

কবে প্রকাশিত হবে রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। সংসদ জানাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী ২ মে। যেখানে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে ৮মে। পড়ুয়ারা অনলাইনেও রেজাল্ট দেখতে পারবেন একই সাথে ঐদিন মার্কশিটও হাতে পেয়ে যাবে তারা। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ৮০ দিন পর প্রকাশিত হচ্ছে রেজাল্ট। যেখানে উচ্চমাধ্যমিকের রেজাল্ট আসছে পরীক্ষার ৬৯দিন পর। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। উল্লেখ্য যে, আগামি ২মে এবং ৮মে-র মাঝে ৭ তারিখ তৃতীয় দফার ভোট রয়েছে। যেহেতু ভোটগ্রহণ প্রক্রিয়া এবং পোলিং…
Read More
নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন মাসের শুনানির পর ২০১৬ সালে পুরো প্যানেল বাতিল করেছে হাইকোর্ট। যার জেরে বাতিল হয়েছে ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ। এসএসসিতে নিয়োগ করতে বেআইনি ভাবে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরি রক্ষার স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে। সিবিআই জানায়, যে সময়ে সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সময়ের একটি চিঠি তাদের হাতে এসেছে। যা…
Read More
কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। খুব সম্ভবত মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের করতে চাইছে পর্ষদ। কেউ কেউ বলছে, উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনো এখন কেবল সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ফলাফল ঘোষণার জন্য সংসদ প্রায় তৈরি‌। মার্কশিট তৈরির কাজও নাকি প্রায় শেষ। সরকারের তরফ থেকে গ্রীন সিগন্যাল মিললেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করবে পর্ষদ। শোনা যাচ্ছে, আসন্ন মে মাসের প্রথম দিকেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ। এমন আবহে অনেকেরই ধারণা, আগামী মে মাসে মাধ্যমিকেরও রেজাল্ট বের করবে পর্ষদ। কারণ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে…
Read More
জমি দখলের অভিযোগের তদন্তে করতে সন্দেশখালিতে সিবিআই

জমি দখলের অভিযোগের তদন্তে করতে সন্দেশখালিতে সিবিআই

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। ফের সন্দেশখালির ধামাখালির দিকে দেখা যায় সিবিআই। অন্যদিকে এদিন সিবিআই এর আরেকটি টিম যায় ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় যায় সিবিআই। জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে ফের শাহজাহানের খাসতালুকে সিবিআই। প্রসঙ্গত ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সন্দেশখালি এবং ন্যাজাট থানায় মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির অভিযোগ দায়ের হয়েছে।
Read More
বড় নির্দেশ হাইকোর্টের

বড় নির্দেশ হাইকোর্টের

মামলা চলছিল বেশ কিচুদিন ধরেই, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট। ভিন্ন রুটে বাস চলা নিয়ে এবার কঠোর অবস্থানে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশ থাকার পরও নিয়ম মেনে নির্দিষ্ট রুটে বাস চলছে না। তাই এবার কড়াকড়ি। নির্দিষ্ট করে দেওয়া রুট ভেঙে অন্য রুট দিয়ে বাস চললে প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এক জনস্বার্থ মামলার শুনানিতে বেআইনি ভাবে বাস চলা বন্ধ করতে কড়া নির্দেশ। দুই বিচারপতির পর্যবেক্ষণ, আদালতের নির্দেশের পরও নিয়ম ভঙ্গ করে অনুমোদিত রুট ভেঙে বাস চালানো হচ্ছে। তাই…
Read More
খোদ কলকাতার বুকে গ্রফতার জঙ্গি

খোদ কলকাতার বুকে গ্রফতার জঙ্গি

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ আমেজ। এরই মাঝে মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিএ’র ফোন নম্বরও জোগাড় করেন রাজারাম রেগি নামের ওই জঙ্গি। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি শাগরেদ যখন মুম্বই গিয়েছিলেন, তখন রাজারামের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল। সেই সময় তিনি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচয় দিয়েছিলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার জানিয়েছেন গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন ওই জঙ্গি। দুদিন কলকাতাতেই ছিলেন। এরপর অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার…
Read More
চাপ বাড়তে পারে কালীঘাটের ‘কাকু’র

চাপ বাড়তে পারে কালীঘাটের ‘কাকু’র

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বঙ্গে অন্যতম চর্চিত একটি নাম কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তবে তিন মাস পেরিয়ে গেলেও সেই রিপোর্ট পেশ করা হয়নি আদালতে। কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে কলকাতা হাই কোর্টে তার ফরেন্সিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি। গত ৪ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর মধ্যরাতে এসএসকেএম থেকে কাকুকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা।…
Read More
আন্দোলনের মাঝেই এবার নবান্ন অভিযানের ডাক

আন্দোলনের মাঝেই এবার নবান্ন অভিযানের ডাক

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন আরও তীব্র হতে চলেছে। মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এখানেই শেষ নয়, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই নবান্ন অভিযানের ডাকও দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, লোকসভা ভোটের মাঝেই তারা আরও জোরদার আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। আগামী ৩ মে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। যা হাজরা মোড় থেকে শুরু হয়ে হরিশ…
Read More
সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

যাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার থেকে মেট্রোতে চড়তে চড়তে কামরার ভিতরেই দেখা যাবে কার্টুন। মূলত যাত্রীদের মনোরঞ্জনের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো। এবার থেকে মেট্রোতে চড়লেই আপনাদের মনোরঞ্জনের জন্য হাজির থাকবে ‘টম অ্যান্ড জেরি’ কার্টুন। আর এর নেপথ্যে কলকাতার আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা। তবে সমস্ত মেট্রো রুটে এইসব মেট্রো পরিষেবা মিলবেনা। আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত নর্থ-সাউথ রুটের মেট্রোতেই এই বিশেষ সুবিধা পেতে পারবেন আম জনতা। মেট্রোর ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হবে ছোটবেলার অন্যতম জনপ্রিয় শো ‘টম অ্যান্ড জেরি’।
Read More