west bengal

নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

নয়া কৌশল রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। সমর্থন বাড়ছে, কিন্তু কলকাতা ও লাগোয়া এলাকায় বারবার ব্যর্থতা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে। তাই এবার বিধানসভা ভোটের আগে শুরু হচ্ছে বড় প্রস্তুতি। সল্টলেকের দফতরে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হল ‘ভোট ম্যাপিং’। লক্ষ্য, কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের রাজনীতির গতিপ্রকৃতি বোঝা। বিজেপি নেতৃত্বের এই বৈঠকে থাকছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের অন্য শীর্ষ নেতৃত্বও। মূলত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর, এই চারটি সাংগঠনিক জেলার ভোট বিশ্লেষণই…
Read More
রাজ্যবাসীর সুবিধার্থে বদলানো হচ্ছে নিয়ম

রাজ্যবাসীর সুবিধার্থে বদলানো হচ্ছে নিয়ম

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। জমি-বাড়ি কেনাবেচায় নাগরিকদের যাতে আর প্রশাসনিক হয়রানির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের পুর এলাকায় জমি-বাড়ি কেনার পর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়ই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে মিউটেশন প্রক্রিয়া। অর্থাৎ, সফলভাবে রেজিস্ট্রেশন শেষ হলেই সংশ্লিষ্ট পুরসভার তথ্যভাণ্ডারে পুরোনো মালিকের জায়গায় নতুন মালিকের নাম চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে। বর্তমানে রেজিস্ট্রেশনের পর পুর-মিউটেশনের জন্য আলাদা করে আবেদন করতে হয়। জমা দিতে হয় দলিল, আগের কোয়ার্টারের সম্পত্তি করের রসিদ, এবং সচিত্র পরিচয়পত্র। যদিও এই প্রক্রিয়া এখন অনলাইনেও সম্ভব, তবুও…
Read More
চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া

চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৯ বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে এসএসসির পরীক্ষা। জানা যাচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হতে পারে। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। সকলেই ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছেন। কমিশন সূত্রে খবর, নভেম্বরের শুরুর দিকে এসএসসির ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের…
Read More
প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

প্রক্রিয়া শুরু হতেই গ্রেপ্তার একাধিক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর থেকেই যেন আতঙ্ক ছড়িয়েছে। সেই আতঙ্কে এবার উত্তর ২৪ পরগণার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন ১২ জন বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, স্বরূপনগর থানার হাকিমপুর তারালি সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁদের আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেন। পরে পুলিশ ওই ১২ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও…
Read More
একাধিক প্রশ্ন উঠছে নিয়োগ মামলায়

একাধিক প্রশ্ন উঠছে নিয়োগ মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টেট দুর্নীতি সংক্রান্ত মামলায় বিরাট মোড় কলকাতা হাইকোর্টে। প্রাথমিকের ৩২০০০ মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাকারী পক্ষের আইনজীবীরা কিভাবে এই নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে, সেই নিয়ে আদালতে একাধিক দাবি করেন৷ সেই সময়ই তাদের কথায় উঠে আসে পার্থ, অভিষেক প্রসঙ্গ। এই দুর্নীতিতে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ ছিল বলেও জোরালো দাবি করেন…
Read More
বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছু সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ

বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বিবাদ, কলকাতা মেট্রোর একাধিক রুটে সম্প্রসারণ হয়েছে সম্প্রতি। ব্লু লাইনের পাশাপাশি গ্রিন, ইয়েলো লাইনেও চলছে মেট্রো। নতুন লাইনগুলি চালু হওয়ায় প্রচুর সুবিধাও হয়েছে যাত্রীদের। তবে মেট্রোর সম্প্রসারণের জেরে অনেক সময়ই নানান সমস্যা তৈরি হয়েছে। এবার যেমন পার্পল লাইনে রুট সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ধর্মতলার ট্রাম ডিপো এলাকায়। ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ হওয়ায় বিক্ষোভ শুরু করেছেন ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি। উল্লেখ্য, মেট্রো সম্প্রসারণের কাজে ধর্মতলার ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ শুরু হয়েছে। আর তা ঘিরেই বিতর্ক। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, এটি একটি অস্থায়ী নির্মাণ। এটা ছাড়া জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ পুরোপুরি…
Read More
একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

একাধিক অমিল রয়েছে ভোটার তালিকায়

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটার তালিকা নিয়ে বড় চাঞ্চল্য। ২০০২ সালের ভোটার তালিকা আর ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি বাদে রাজ্যের প্রায় সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে। তাতে দেখা যাচ্ছে- উত্তর ২৪ পরগনায় মিল মাত্র ৪১ শতাংশ, কোচবিহারে ৪৬ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৫০ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৪০ শতাংশেরও কম মিল রয়েছে। অর্থাৎ, এই জেলাগুলিতে ২০২৫ সালের ভোটার তালিকায় থাকা অর্ধেকেরও বেশি নাম ২০০২ সালের তালিকায় ছিল না। তবে কালিম্পংয়ে মিল কিছুটা বেশি, প্রায় ৬০…
Read More
চলতি বছর অতিরিক্ত শীতের কারণে বাড়বে শীতের পরিমান

চলতি বছর অতিরিক্ত শীতের কারণে বাড়বে শীতের পরিমান

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে চলতি বছর প্রথম থেকেই বৃষ্টির প্রকোপ বেশি। ফলে আসন্ন শীতে কলকাতা সহ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। এই দীর্ঘ সময় পর্যন্ত ঠান্ডা থাকাকে পরিবেশ বিদ্যার ভাষায় বলা হয় লা লিনা। পরিবেশ বিদদের মতে বর্ষাকাল শেষ হয় জুলাই আগস্ট মাস করে। কিন্তু চলতি বছর সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল বৃষ্টির থেকে নিস্তার পাচ্ছে না বঙ্গ। অতএব অতিরিক্ত বৃষ্টি, ধস, হড়পা বানি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের মতন পাহাড়ি রাজ্যগুলি আপাতত বিপর্যস্ত হয়ে রয়েছে। লা-নিনা তৈরি হবার…
Read More
পুরসভার তরফে নেওয়া হলো সিদ্ধান্ত

পুরসভার তরফে নেওয়া হলো সিদ্ধান্ত

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। চাপ বাড়ছে ধাপার উপরে। তাই আবর্জনা ফেলার নতুন জায়গা খুঁজতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। ধাপার পাশাপাশি নতুন একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে এবার প্রায় ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ করল কলকাতা পুরসভা। ধাপার পাশেই গড়ে উঠতে চলেছে এই নতুন ডাম্পিং গ্রাউন্ড। মূলত ধাপার উপর থেকে চাপ কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলতেই এই নতুন জায়গার ব্যবস্থা করা হয়েছে। নতুন ল্যান্ডফিল সাইট থেকে ধাপার সম্প্রসারণের কাজে ব্যবহৃত হবে এই নতুন জমি। কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে দিন প্রতি ১৫০০ টন বর্জ্য থেকে সার, প্লাস্টিকজাত…
Read More
চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পুজোর মুখে টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়েছিল কলকাতা। যাদবপুর থেকে ভবানীপুর, পার্ক সার্কাস থেকে একবালপুর, শহরের রাস্তায় জমে থাকা জলই সেই রাতে পরিণত হয়েছিল মৃত্যুফাঁদে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান অন্তত ১২ জন। সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার শেক্সপিয়র সরণি চত্বরের এক মণ্ডপে আহ্বান করা হবে মৃতদের পরিবারকে। সেদিন তাঁদেরকে রাজ্যের তরফ থেকে দেওয়া হবে আর্থিক সাহায্য ও পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরির নিয়োগপত্র।…
Read More