06
Jan
শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই নতুন ঘোষণা। এই সময়ে আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। যাতে পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি বেশ কয়েক দফা নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকায় টিচারদের স্কুলে ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। যদি তার পরে কোনও শিক্ষক-শিক্ষিকা স্কুলে ঢোকে তাহলে তাকে ‘লেট মার্ক’ দেওয়া হবে। আর যদি বেলা সওয়া ১১টার পর ঢোকে তাহলে ‘অনুপস্থিত’ ধরা হবে। পাশাপাশি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতে হবে। একই সাথে মাধ্যমিক…
