west bengal

শুরু হলো না প্রকল্পের কাজ

শুরু হলো না প্রকল্পের কাজ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। নানান টাল-বাহানার পর অবশেষে শুরু হওয়ার কথা ছিল বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচইকরণ। কিন্তু ঠিক শুরুর দিনেই অকেজো হয়ে পড়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দিষ্ট পোর্টাল। এই যান্ত্রিক গোলযোগের কারণেই আবার আটকে গেল বাংলার আবাস যোজনা সংক্রান্ত কাজ। লাগাতার দু’দিন ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েত গুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাঁদের পোর্টাল অকেজো হয়ে পড়ায় কোনো রকম রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচাইকরণ ছাড়াই বাড়ি ফিরে যেতে হয় সবাইকে। যার ফলে…
Read More
নয়া উদ্যোগ নেওয়া হলো পর্যটকদের জন্য

নয়া উদ্যোগ নেওয়া হলো পর্যটকদের জন্য

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। আর বেশ কিছুদিনের লম্বা ছুটি মানেই প্রথম মনে আসে দার্জিলিংয়ের নাম। এবার দার্জিলিংয়ের পর্যটকদের জন্য বড় উদ্যোগ নিল প্রশাসন। NBSTC- এর উদ্যোগে এবার নিউ জলপাইগুড়ি থেকে চালানো হবে বিশেষ ট্যাক্সিবাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অধীনে এই ট্যাক্সিবাসগুলি চালানো হবে। ভাড়া নিয়ে দরদাম করার প্রয়োজন হবে না যাত্রীদের। নির্দিষ্ট ভাড়া ধার্য থাকবে পর্যটকদের জন্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ঝাঁ চকচকে এই ট্যাক্সিবাসে চড়ে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে। নতুন এই ট্যাক্সিবাস পরিষেবা শুরু হওয়ার সাথে সাথেই লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের চাহিদা।…
Read More
শূন্য পদ পূরণের কথা জানালেন ব্রাত্য

শূন্য পদ পূরণের কথা জানালেন ব্রাত্য

ঘটেছে অপেক্ষার অবসান, নির্দেশ মতো শুরু হলো কাজ। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কয়েক দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এবার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং নিয়ে সামনে আসছে নয়া আপডেট! শীঘ্রই একাধিক কাউন্সেলিংয়ের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটি বিবৃতি প্রকাশ করে ব্রাত্য বলেন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ৮৫০০-রও বেশি চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডাকা হয়েছে। তার মধ্যে ৬৫০০-রও বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য হল, ওই প্যানেল থেকে যত বার সম্ভব কাউন্সেলিং করে সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ঘোষিত শূন্যপদ পূরণ করা।
Read More
দূষণ রুখতে দায়ের হলো মামলা

দূষণ রুখতে দায়ের হলো মামলা

দিন প্রতিদিন চারদিকে বেড়ে চলেছে দূষণ, একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে দূষণ রুখতে। বাড়তে থাকা এই দূষণ রুখতেই বাসের মেয়াদ নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কিছু বছর আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ আর চালানো যায়না। সেই প্রেক্ষিতে রাজ্য সরকারও পনেরো বছরের পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটো চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে আগেই। এবার রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাস মালিকদের সংগঠন।…
Read More
বড় উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের তরফে

বড় উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের তরফে

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে কৃষি থেকে শিল্প, সবকিছুর বিকাশেই একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সঙ্গেই নজরে রয়েছে কর্মসংস্থানের বিষয়টিও। এবার শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানে জোর দিতে নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য। শুরু হতে চলেছে ‘শিল্পের সমাধানে’। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে অসংখ্য ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে আগ্রহী রয়েছেন। জানা যাচ্ছে, ক্ষুদ্রশিল্পের প্রসারে এবার রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যাবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। আগামী ২০ ডিসেম্বর অবধি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লক ও পুর এলাকায় বিশেষ শিবির হবে। রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের উদ্যোগে এই শিবির…
Read More
জলের সমস্যা সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী

জলের সমস্যা সমাধানে উদ্যোগী মুখ্যমন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। পানীয় জলের সমস্যায় জেরবার রাজ্যের বহু মানুষ। এর আগে এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কেন্দ্রের একাধিক এজেন্সির অসহযোগীতায় জল সমস্যায় রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ, ৯ লক্ষ। জল জীবন মিশনে কেন্দ্রেরই কিছু সংস্থার বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রকল্পে নলবাহিত পরিশ্রুত পানীয় জল গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। তবে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির জমির উপর দিয়ে নল নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুমতি প্রয়োজন। এই অনুমতি নেওয়ার প্রক্রিয়া অনেক লম্বা। যার জেরে আটকে থাকছে কাজ। সমস্যার সুরাহা করতে সম্প্রতি রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি…
Read More
আদালতে হাজিরার নির্দেশ কালীঘাটের কাকুকে

আদালতে হাজিরার নির্দেশ কালীঘাটের কাকুকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি থাকার পর সম্প্রতি ইডির মামলায় জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তবে তাতেও কপাল খুললো না। নিম্ন আদালত তাকে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। তারপর শনিবার ও রবিবার দু’দিন জেলেই রয়েছেন সুজয়কৃষ্ণ। সোমবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। শোনা যাচ্ছে সেখানে সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশকে ঢাল করেই এগোতে চাইছেন সুজয়কৃষ্ণের আইনজীবীরা। এর আগে চারবার ‘কাকু’কে ‘শোন অ্যারেস্ট’ করতে চেয়ে নিম্ন…
Read More
সুখবর, বড় সিদ্ধান্ত নেওয়া হলো নিয়োগ প্রক্রিয়ায়

সুখবর, বড় সিদ্ধান্ত নেওয়া হলো নিয়োগ প্রক্রিয়ায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় বিগত বহু সময় ধরেই সরগরম বাংলা। এরই মাঝে বেকার যুবক-যুবতীদের জন্য এসে গেল এক বিরাট সুখবর। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের চাকরিতে অনীহার জেরেই এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ১৬ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউনসিলিংয়ের জন্য ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। মূলত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে থাকা…
Read More
ঘুষ নিয়েছে খোদ তদন্তকারী সংস্থার এক

ঘুষ নিয়েছে খোদ তদন্তকারী সংস্থার এক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার ইডি আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত ইডির একজন সহকারী পরিচালক। বিষয়টি জানিয়েছে সিবিআই। জানা যাচ্ছে, মুম্বইয়ের একটি গয়নার দোকানের মালিকের থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন ওই ইডি আধিকারিক। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। দিল্লির লাজপত নগর বাজারে এজেন্সির দুর্নীতি দমন শাঁখার ফাঁদে পড়ে যান ওই ইডি কর্তা। এরপর মুম্বইয়ে একটি গোপন অভিযান চালানো…
Read More
আগামী তিন বছরের মধ্যে তৈরী হবে নয়া মেট্রো লাইন

আগামী তিন বছরের মধ্যে তৈরী হবে নয়া মেট্রো লাইন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। পুজোর আগেই ইয়োলো লাইনের মেট্রো প্রকল্পের নির্মাণ নিয়ে সামনে এলো এক বড় আপডেট। জানা যাচ্ছে নোয়াপাড়ার পর দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই। এবার কলকাতা মেট্রোর লাইন ফোর অর্থাৎ নির্মাণেও এসেছে নতুন গতি। জানা যাচ্ছে, বিমানবন্দর থেকে স্টেশন বিরাটির মধ্যে ৬.৮ কিলোমিটারের দূরত্বের পাশাপাশি পরবর্তী ইয়েলো লাইনের কাজ এগিয়েছে ভূগর্ভস্থ পথে। এই লাইনে মেট্রো রেল নির্মাণের জন্য ১৮ মিটার দৈর্ঘের ক্রেন আনার প্রয়োজন। কিন্তু কাছেই বিমানবন্দর থাকায় নিরাপত্তার কারণে প্রথমে ওই এলাকায় এত বড় মাপের ক্রেন ব্যবহার করার অনুমতি দেয়নি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। পরে…
Read More