25
Jun
করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ভুয়ো টিকা কাণ্ডে উত্তাল রাজ্য৷ খাস কলকাতায় রমমিয়ে চলছিল ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র। দক্ষিণ কলকাতার কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে কলকাতার নিউমার্কেট থানায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়েছে। টানা দশদিন ধরে কসবায় করোনার টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল দেবাঞ্জন দেব। দেবাঞ্জন দেবের দ্বারা চালানো টিকাকেন্দ্র আসল টিকা বলে কিছুই ছিল না। জলের সঙ্গে পাউডার মিশিয়ে সেগুলো মানুষের শরীরে পুশ করে দেওয়া হয়েছে মাত্র। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা সরকারের সবথেকে বড়…
