west bengal

কেন্দ্র সরকার শিক্ষা নীতি চলবে না আর

কেন্দ্র সরকার শিক্ষা নীতি চলবে না আর

অবশেষে শুরু হতে চলেছে রাজ্য সরকারের তরফে শিক্ষা নীতি। বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্য কেন্দ্রের মাঝে বিবাদ চলছিল শিক্ষা নীতি নিয়ে। অবশেষে নেওয়া হলো সিদ্ধান্ত। এবার আর জাতীয় শিক্ষা নীতি নয়। নিজস্ব রাজ্য শিক্ষা নীতি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সিদ্ধান্ত মোতাবেক গঠন হয়েছে ১০ সদস্যের কমিটি। এখানে রয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গায়ত্রী চক্রবর্তী, ইতিহাসবিদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন লোকসভা সদস্য সুগত বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস, সংস্কৃত ভাষা বিশেষজ্ঞ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সহ বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্য শিক্ষা দফতরের এই কমিটি আগামী দুই মাসের মধ্যে উক্ত বিষয়ে প্রতিবেদন জমা দেবেন। মহারাষ্ট্র এবং কেরালার শিক্ষায় এগিয়ে থাকায়, সে রাজ্য…
Read More
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা প্ল-এর গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা প্ল-এর গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ

মঙ্গলবার সকালে বিজেপির লোকসভা উপনির্বাচনের প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে ঢিল ছোড়া হয়েছে বলে এই অভিযোগে আসানসোলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন চলছিল সেখানে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে। তখন পাথর নিক্ষেপ করা হয় যখন নিরাপত্তা কর্মীরা টিএমসি সমর্থকদের একটি দলকে লাঠিচার্জ করে ,যারা অগ্নিমিত্রা পলের গাড়ি ঘেরাও করেছিল, তারা এই অভিযোগ করে যে অগ্নিমিত্রা পল তার রক্ষীদের সাথে একটি ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। "আমার পোলিং এজেন্টকে বারাবনির একটি বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমার গাড়িতেও হামলা করা হয়েছিল এবং পুলিশ নীরব দর্শক ছিল," অগ্নিমিত্রা পল…
Read More
আরো এক গ্রেফতার হলো হাঁসখালির কান্ডে

আরো এক গ্রেফতার হলো হাঁসখালির কান্ডে

তৎপরতার সঙ্গে কাজ চলছে হাঁসখালির কান্ডে। হাঁসখালির ঘটনায় রাতভর জেরার পর অবশেষে গতকাল গ্রেফতার করা হয় নির্যাতিতা ওই কিশোরীর প্রেমিক তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেলকে। এছাড়া তার দু'জন বন্ধুকেও গ্রেফতার করেছিল পুলিশ। এদিন আবার আরও একজনকে গ্রেফতার করল তারা। ধৃতের নাম প্রভাকর পোদ্দার। সোহেলের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত ছিল ওই যুবক। হাঁসখালির এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে বাংলায়। অনেকেই উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার সঙ্গে এর তুলনা টেনে আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যেহেতু এই ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে, তাই স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে শাসক শিবির। অন্যদিকে জানা গিয়েছে, কিশোরীর ধর্ষণ ও পরে রক্তক্ষরণে মৃত্যুর মামলায় সোমবার…
Read More
হাঁসখালিত কান্ডে বন্ধের ডাক বিজেপির

হাঁসখালিত কান্ডে বন্ধের ডাক বিজেপির

ফের একবার উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। হাঁসখালিতে যে ঘটনা ঘটেছে তাতে এমনিতেই অস্বস্তি বাড়ছে শাসক দলের। কারণে তাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে জড়িতে বলে অভিযোগ। এতে আবার রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বিজেপি এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে আবার প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে বিরাট চাপানউতোর রাজ্য জুড়ে। এই আবহে জানা গেল, হাঁসখালির ঘটনায় প্রতিবাদ জানিয়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। একই সঙ্গে নির্যাতিতার বাড়িতে যাবে বিজেপির প্রতিনিধি দল বলে খবর। হাঁসখালিতে যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তার ধর্ষণের জেরে তীব্র রক্তপাত হয়। মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই নাবালিকা৷ এরপরই অভিযোগ তোলা হয়, প্রমাণ লোপাটের জন্য পরিবারকে…
Read More
আসানসোল উপনির্বাচনে এবার “বাঙালি বাবু” বনাম “ঘর কি বেটি”

আসানসোল উপনির্বাচনে এবার “বাঙালি বাবু” বনাম “ঘর কি বেটি”

বাংলার বৃহত্তম শহরগুলির মধ্যে একটি হল আসানসোল, আগামী সপ্তাহে আসানসো্লের লোকসভা উপনির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন একজন "বহিরাগত" এবং একজন যিনি নিজেকে শহরের "কন্যা" বলে অভিহিত করেন৷ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকায়, অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা মুখোমুখি হবেন বিজেপির অগ্নিমিত্রা পলের, যিনি ডিজাইনার থেকে বিধায়ক হয়েছেন৷ গত বছর বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ পদ থেকে পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পরে আসানসোল সংসদীয় আসনটি শূন্য হয়ে যায় । তৃণমূল আগে কখনো আসানসোল আসন জিতেনি কিন্তু এবার আশা করছে যে শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন চলচ্চিত্র তারকা যিনি ২০১৯ সালে বিজেপি ছেড়েছেন, তিনি এবার আসানসোলে তার…
Read More
আগামী কদিন ভারী বৃষ্টির সম্ভনা বাংলায়

আগামী কদিন ভারী বৃষ্টির সম্ভনা বাংলায়

শীতকাল উধাও হতেই চড়েছে তাপমাত্রার পারদ। মার্চ মাস থেকে গরমে হাঁসফাঁস হতে শুরু করেছে বাঙালি। মাঝে নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা হয়নি, এদিকে গরম বেড়েছে। সকাল থেকে ঘাম ঝরছে সকলের। যদিও বিকেলের পর থেকে হালকা হাওয়া দেওয়ায় কিছুটা আরাম পাচ্ছে রাজ্যবাসী। কিন্তু চলতি সপ্তাহে কি বৃষ্টি হতে পারে? এই প্রশ্নের প্রেক্ষিতে বড় আভাস মিলল হাওয়া অফিসের তরফ থেকে। আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতায় তবে রাজ্যের একাধিক জেলায় আগামী চারদিন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভিজছে বৃষ্টি…
Read More
এই মুহূর্তে ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সুস্থতার হার

এই মুহূর্তে ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সুস্থতার হার

এই মুহূর্তে বেশ অনেকটা স্বস্তি মিলছে রাজ্যের সংক্রমনের সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.১৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা…
Read More
মৃত্যুর পর মাস খানেক পরে জবানবন্দি দিতে রাজি হলেন আনিসের বাবা

মৃত্যুর পর মাস খানেক পরে জবানবন্দি দিতে রাজি হলেন আনিসের বাবা

তৎপরতার সঙ্গে তল্লাশি চলছে আনিস খানের খুনের ঘটনায়। হাওড়ার আমতার ছাত্র নেতা আনিস খানের খুনের ঘটনার প্রায় মাস খানেক হয়ে গিয়েছে। প্রথম থেকে সরকারের ওপর যে চাপ সৃষ্টি হয়েছিল তা এখনও বহাল। অন্যদিকে, রাজ্যের গঠিত সিট নিয়েও আপত্তি ছিল আনিসের পরিবারের। কিন্তু আপাতত তদন্তে সবরকম সহযোগিতাই দিচ্ছেন আনিস খানের বাবা। সিটের আবেদন মেনে এবার গোপন জবানবন্দিও দেবেন তিনি। তবে শুধু তিনি একা নন, জবানবন্দি দেবে আনিসের পরিবারের সাতজন। সিট চাইছিল আজই উলুবেড়িয়া মহকুমা আদালতে গিয়ে জবানবন্দি দিক আনিসের বাবা। কিন্তু সেটা তিনি মেনে নিতে চাননি। তবে আগামী সপ্তাহে দু’দিন ধরে উলুবেড়িয়া মহকুমা আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চলেছেন তিনি…
Read More
হাই কোর্টের নির্দেশে জেরা থেকে মুক্তি পেলো শান্তিপ্রসাদ

হাই কোর্টের নির্দেশে জেরা থেকে মুক্তি পেলো শান্তিপ্রসাদ

তৎপরতার সঙ্গে কাজ চলছে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায়। অবশেষে স্বস্তি৷ আপাতত সিবিআই জেরার মুখোমুখি হতে হবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে৷ সিবিআই আর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বলে শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ, শান্তিপ্রসাদকে আর জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে সিবিআইয়ের কাছে যেতে হবে না। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে৷  বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ তবে গতকাল সন্ধ্যায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেননি৷ কলকাতা…
Read More
রাশ টানছে প্রাণী হত্যায়

রাশ টানছে প্রাণী হত্যায়

প্রাণী হত্যা মহা পাপ। নিরীহ বন্যপ্রাণীদের হত্যা রুখতে আদিবাসী সমাজের 'শিকার উৎসবে' রাশ টানতে চাইছে বনদপ্তর। বন্যপ্রাণী হত্যা আটকাতে ইতিমধ্যে গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি ঐ জনজাতির মানুষদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তাঁরা। বিশেষ সূত্রে খবর, আগামী ১২ বৈশাখ বাঁকুড়ার শিবডাঙ্গা-বিবড়দা-তালডাংরার জ্বালার জঙ্গল দিয়ে এবছর শিকার উৎসব শুরু। পরে বুদ্ধ পূর্ণিমার দিন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ১১ তম শিকার উৎসব দিয়ে এবছর এই প্রথার শেষ হবে। এই শিকার উৎসব গুলিতে অংশ নেবেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার আদিবাসী সমাজের মানুষ। এই অবস্থায় বণ্যপ্রাণ রক্ষায় 'শিকার উৎসব' বন্ধ রাখার আবেদন জানালেন পাঞ্চেত বনবিভাগের বিভাগীয় আধিকারিক সত্যজিৎ…
Read More