west bengal

হাম-রুবেলা নিয়ে সচেতনতা প্রচারে পদযাত্রার আয়োজন

হাম-রুবেলা নিয়ে সচেতনতা প্রচারে পদযাত্রার আয়োজন

হাম-রুবেলার দূরীকরণে পদযাত্রা। আগামী ৯ই জানুয়ারি থেকে হাম-রুবেলাকে দূরীকরণ করতে দার্জিলিং জেলা সমতলে শুরু হচ্ছে টিকাকরণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পদযাত্রায় অংশগ্রহণ করে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পড়ুয়ারা। শনিবার পদযাত্রাতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বাস্থ্যবিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকেরা। পদযাত্রাটি শিলিগুড়ি বাঘাযতীন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য আগামী ৯ই জানুয়ারি থেকে সমতলে টিকাকরণ শুরু হলেও পাহাড়ের স্কুল বন্ধ থাকায় চলতি মাসের ১৫…
Read More
বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নরেন্দ্রপুরে

বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য নরেন্দ্রপুরে

গভীর রাতে আবারও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো নরেন্দ্রপুর থানার খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের রানাভুতিয়া এলাকায়। তৃণমূলের দলীয় পতাকা ও মমতা ব্যানার্জির ছবি,ব্যানার ছিঁড়ে তা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয়েছে বোমার সুতলি। তবে কি ধরনের বোমা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় শনিবার সকালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Read More
দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

দাবিপূরণের আশায় পথে নামল আন্দোলন শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ

পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিলিগুড়ি শহরে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ‘শিক্ষা বাঁচাও-পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক বিশাল জনসমাবেশের ডাক দেওয়া হয়। এদিনের মিছিলটিতে উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পশ্চিমবঙ্গের প্রদেশ কমিটির সদস্য বাপি প্রামানিক জানান,পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আজ বিভীষিকাময় অবস্থা। রাজ্যের গণতন্ত্রহত্যা থেকে শুরু করে রাজনৈতিক হত্যা, আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি এবং জাতির মেরুদণ্ড তথা শিক্ষা-সংস্কৃতির পরিসরকে কর্দমাক্ত বধ্যভূমিতে পরিণত করেছে পূর্বতন বাম ও বর্তমান তৃণমূল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের দাবি জানিয়ে একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করে শিক্ষা-সংস্কৃতি সুরক্ষা মঞ্চ।
Read More
একাধিক পরিকল্পনা নিয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার

একাধিক পরিকল্পনা নিয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার

নামের সংঘাত ভুলে গরীব মানুষের সার্থে বাংলা আবাস যোজনা আর নয়, কেন্দ্রীর শর্ত মেনেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই গরীব মানুষের বাড়ি বানানোর পরিকল্পনা নেওয়ার কথা পঞ্চায়েত রিভিউ মিটিং এ জানান মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। শিলিগুড়ির মাল্লাগুড়ি মৈনাক টুরিস্ট লজের সভা কক্ষে এক জরুরি সভায় সরকার সকলস্তরের আধিকারিকবৃন্দদের নিয়ে "রিভিউ মিটিং নর্থবেঙ্গল ড্রিস্টিক অর পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ইসু" পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সভায় মিলিত হন। আবহাওয়া খারাপের কারনে বিমান দেরিতে আসায় সভার কাজ অনেকটা বিলম্বে শুরু হয়। সভা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপবাবু জানান, গ্রামীণ সড়ক ব‍্যবস্থাতে যেমনটাতে জোড় দেওয়া হবে তেমনি গরীব মানুষের…
Read More
বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর 'রক্ষাকবচ' আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন বিজেপি বিধায়কের আইনজীবী আদালতে জানান, গত ২৯ নভেম্বর তাঁর মক্কেলের পক্ষে রায় দেওয়া হয়েছিল। অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন…
Read More
বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। তৃতীয় দিনেও আক্রান্ত হতে হয় সেমি হাইস্পিড এই ট্রেনকে৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করা হলেও পরে রেলের ফুটেজে প্রকাশ পায় যে বিহার থেকে এই ট্রেনে হামলা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল আগেই, এবার ৩ নাবালককে গ্রেফতার করল পুলিশ। কিশানগঞ্জ জেলা পুলিশ এই…
Read More
এক বছরেই ব্যর্থ তৃণমূল পরিচালিত পুর বোর্ড : অশোক ভট্টাচার্য

এক বছরেই ব্যর্থ তৃণমূল পরিচালিত পুর বোর্ড : অশোক ভট্টাচার্য

পুর নিগমের নির্বাচনে শিলিগুড়ি পুরনিগম হাতছাড়া হয়েছে বামেদের। তৃণমূল প্রার্থী আলম খান এর থেকে পরাজিত হয়েছে বাম নেতা অশোক ভট্টাচার্য। "এক বছরেই ব্যর্থ তৃণমূল পরিচালিত পুর বোর্ড।"-এমনি অভিযোগ তুলে শহরের ৬ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী হাতে লিফলেট তুলে দিলেন ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোক ভট্টাচার্য। শহর জুড়ে অচল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ঘাটতি সহ বর্তমান পুর প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুই নম্বর বামফ্রন্ট এরিয়া কমিটির পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচী পালন করা হয়। সাধারণ মানুষের সাথে কথা বলে পুর পরিষেবা পেতে কি কি অসুবিধা হচ্ছে জানানোর পাশাপাশি আগামী একুশে জানুয়ারি তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুর নিগমের ব্যর্থতার অভিযোগ তুলে শহরের…
Read More
পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশকর্মীর পরিচয় দিয়ে চুরির মোবাইল খুজে দেওয়ার নাম করে টাকা নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গেছে, সম্প্রতি কয়েকদিন আগে ফুলবাড়ী এলাকার কোরিয়ান কোম্পানির ড্রাইভার রেস্ট হাউস থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি হয়। এরপরেই বিষয়টি নিয়ে মোবাইলের মালিকের নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করতে আসেন। সেই সময় থানার সামনে ওই ব্যক্তি তাদের সাথে দেখা করে বলেন তিন হাজার টাকা দিলে তাদের চুরি যাওয়া মোবাইলগুলিকে ট্র্যাক করে খুঁজে দেবেন তিনি। সেইমতো তারা টাকা দেন। কিন্তু এরপরই ওই অভিযুক্ত ব্যক্তি আর কোনো রকম খোঁজ দিতে পারছিল না চুরির মোবাইলগুলির। এরপরই ফের বৃহস্পতিবার মোবাইলের মালিকেরা নিউ জলপাইগুড়ি…
Read More
অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

বছর ঘোড়ার সাথে সাথেই শীত যেন জাকিয়ে পড়ছ। শীতে কাবু হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, হাড়-হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ অমৃতসরের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কানপুরের তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, লখনৌয়ের তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বলে রাখা ভালো, এটা কিন্তু সর্বনিম্ন মানে রাতের তাপমাত্রা নয়৷ উত্তর ভারতে একেবারে ভালোমতো কামড় বসিয়েছে শীত৷ কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া৷ এমন ‘কোল্ড ডে’র নেপথ্যে রয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশা ভেদ করে ঢুকতেই পারছে না রোদের আলো৷ সে দিক থেকে দেখলে কলকাতায় অনেকটাই গরম৷ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশায়৷ তবে বেলা…
Read More
বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে। এটি ছিল ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা৷ ইটের আঘাতে সি১৩ কোচের দরজার কাচ ভেঙে যায়। যার জেরে গাড়ির গতি কিছুটা মন্থর হয়ে যায়৷ তবে যাত্রায় কোনও অসুবিধা হয়নি বলেই রেল সূত্রে খবর। রেল সূত্রে খবর, এই ঘটনার পর নির্ধারিত স্টপেজ মেনে…
Read More