west bengal

খুলতে হলো নতুন অ্যাকাউন্ট

খুলতে হলো নতুন অ্যাকাউন্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে রীতিমতো বাধ্য হলেন। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই সময় তার পুরনো সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন জেলে থাকার পর গত বছর সেপ্টেম্বর মাসে জামিনে মুক্ত হন মানিক। তবে তার অ্যাকাউন্ট খোলে নি। সেই কারণে তিনি বিধানসভা থেকে বেতন পাচ্ছিলেন না। পাশাপাশি…
Read More
নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ

নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। তবে রথের আগেই রাজ্যবাসীর বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রসাদ। এর মধ্যে যদি সম্ভব না হয়, তাহলে ৪ জুলাইয়ের মধ্যে তথা উল্টোরথের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে বলে স্থির করা হয়েছে। জানা যাচ্ছে, প্রসাদ বিতরণের প্রক্রিয়া সুষ্টুভাবে সেরে ফেলার জন্য রাজ্যের সকল এসডিও ও বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে যথেষ্ট পরিমাণে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি ও বাক্স রাজ্যের নানান জেলায় পাঠিয়ে দেওয়া হবে। গজা ও পেড়া কী মাপের…
Read More
সরকারের তরফে মিলছে ভাতা

সরকারের তরফে মিলছে ভাতা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় রাজ্যের প্রায় ৬ লক্ষ ৮২ হাজার ৮৯৫ জন উপভোক্তা সরাসরি বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত হয়েছে বলে বিধানসভায় জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শশী পাঁজা বলেন, এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮২ হাজারেরও বেশি উপভোক্তা স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সুবিধা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের…
Read More
কবে মিলছে ডিএ

কবে মিলছে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা প্রায় শেষের পথে। আগামী২৭ জুনের মধ্যে DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সংগ্রামী যৌথ মঞ্চের হুঁশিয়ারি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার ডিএ না দেয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে এবং তাদের পথের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে। সরকারকে তোপ দেগে সরকারি কর্মীদের একাংশ বলছেন, সরকারের ডিএ মেটানোর…
Read More
বাতিল হলো শিক্ষকদের ছুটি

বাতিল হলো শিক্ষকদের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতে গরমের ছুটি শেষ হয়ে রাজ্যের সমস্ত সরকারি স্কুল একবার খুললেও ফের তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর জানাল শিক্ষকদের ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। যেহেতু তাদের পঠনপাঠন ছাড়াও একাধিক প্রশাসনিক কাজ দেখতে হয় তাই সেই কথা মাথায় রাখা হয়েছে। তাদের ছুটি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের কাছে স্কুলগুলির পঠনপাঠন বন্ধ রাখার আর্জি জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। প্রসঙ্গত, তাপপ্রবাহের মধ্যে পড়ুয়াদের কথা মাথায় রেখে, দু’দিন স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার কথা জানিয়েছে…
Read More
নয়া উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের তরফে

নয়া উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের তরফে

বাতিল হলো পুরোনো নিয়ম, চালু হলো নয়া নিয়ম। কড়াকড়ি স্কুল কতৃপক্ষের তরফে। এ বার কোনও পড়ুয়া স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যদি স্কুলে না পৌঁছায় তাহলে সেই খবর পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। পশ্চিম মেদিনীপুরের দশগ্রাম হাইস্কুলে অটোমেটিক ‘অ্যাটেনডেন্স’ সিস্টেম চালু করা হল। এই নয়া পদ্ধতির মাধ্যমে স্কুলে প্রবেশ করার সময় ক্যামেরার সাহায্যে ছাত্রদের মুখ দেখিয়ে উপস্থিতির রেকর্ড হবে। পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম সতীশচন্দ্র সর্বাথসাধক শিক্ষা সদন আধুনিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছে। পড়ুয়াদের অ্যাটেনডেন্সের বার্তা মেসেজ আকারে পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। একইভাবে স্কুল থেকে বেরনোর সময়ও পড়ুয়াদের তথ্য অভিভাবকের কাছে পৌঁছে যাবে। স্কুল কর্তৃপক্ষের…
Read More
নয়া নির্দেশ বিচারপতির তরফে

নয়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত দু’মাস ধরে শিরোনামে রয়েছে ২৬,০০০ চাকরি বাতিল ইস্যু। এই পরিস্থিতিতে ডিএলএড প্রার্থীদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন। ২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শূন্যপদের সংখ্যা ছিল ১১,৭৫৬টি। তবে সেই নিয়োগ প্রক্রিয়ায় কোন চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে…
Read More
বাতিল হলো প্রচুর ওষুধ

বাতিল হলো প্রচুর ওষুধ

ট্রায়াল রান চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু শেষ মেশ পরীক্ষায় ফেল করলো। ফের দেশজুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল করল বিপুল সংখ্যক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে, মোট ১৯৮টি ওষুধ গুণমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। একাধিক ভায়ালে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বিশুদ্ধ জল ব্যবহারের অভাব, এবং নামী সংস্থার ব্র্যান্ড নেম জালিয়াতির অভিযোগ। এই জাল ও নিম্নমানের ওষুধের তালিকা ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলির ওষুধ পরীক্ষায় ফেল করেছে, তাদের মধ্যে ৫৫টি হিমাচল প্রদেশের, ৪৮টি উত্তরাখণ্ডের, ২৬টি গুজরাতের, ১৮টি মধ্যপ্রদেশের ও ১০টি তামিলনাড়ুর সংস্থা।…
Read More
ছাত্রছাত্রীদের সুবিধার্থে বদলে যাচ্ছে নিয়ম

ছাত্রছাত্রীদের সুবিধার্থে বদলে যাচ্ছে নিয়ম

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। প্রকাশিত হয়েছে রেজাল্টও। এবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে বড় পরিবর্তনের কথা ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, কোনও শিক্ষার্থীর যাতে এক বছর নষ্ট না হয়, সেই জন্যই এই ভাবনাচিন্তা করা হচ্ছে। বর্তমান নিয়ম অনুসারে, একাদশ শ্রেণির কোনও কোনও পড়ুয়া যদি প্রথম সেমিস্টারের কোনও বিষয়ে ফেল করে, সেক্ষেত্রে সে দ্বিতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি হিসেবে ওই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। কিন্তু দ্বিতীয় সেমিস্টারে কোনও বিষয়ে ফেল করলে এই সুযোগ থাকে না। এবার সেই নিয়মেই বদল আনার কথা ভাবছে সংসদ। প্রথম সেমিস্টারের মতো দ্বিতীয় সেমিস্টারেও কোনও…
Read More
সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে করোনা মহামারী সংক্রামক ভাইরাস। মাঝের তিন বছর সেই আতঙ্ক কাটিয়ে উঠলেও ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। এই আবহে ফের রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দু’জন আক্রান্ত। এই আবহে নবান্ন থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বস্ত করে বললেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে’। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৪টি। ফলে সমগ্র রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জন। জানা যাচ্ছে, কোভিড আক্রান্ত হয়ে ৪৮ বছরের এক ব্যক্তি বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন। কয়েকদিনের মধ্যে তাঁর…
Read More