west bengal

রাজ্যবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে জমি দেবে সরকার

রাজ্যবাসীদের জন্য সুখবর, বিনামূল্যে জমি দেবে সরকার

বিগত বেশ কিছু বছরে জন সাধারণের স্বার্থে রাজ্য সরকারের তরফে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে এমন একটি প্রকল্প যেটির মাধ্যমে রাজ্যবাসীদের সরাসরি ৫ শতক করে জমি দেওয়ার উদ্যোগ শুরু করা হয়েছে সরকারের তরফে। প্রকল্পটির নাম হল নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের সরকারের তরফে ৫ শতক করে জমি দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেসমস্ত মানুষ দরিদ্র ও নিম্নবিত্ত সম্প্রদায়ের, পাশাপাশি যাদের ঘরবাড়ির সমস্যা রয়েছে তাঁদেরকে লক্ষ্য করেই এই প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর…
Read More
বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান

বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান

বলি তারকাকে শীঘ্রই 'আপ কি আদালত'-এর নতুন পর্বে দেখা যাবে। আর দাবাং তারকা হোস্ট রজত শর্মার প্রশ্নের মুখোমুখি হবেন। তাকে খুব শান্ত ভঙ্গিতে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে দেখা যাবে। এই জনপ্রিয় টক শোতে তিনি প্রথমবারের মতো উপস্থিত হননি, অভিনেতাকে 'দাবাং 2'-এর প্রচারের সময়ও শোতে দেখা গিয়েছিল।অনুষ্ঠানের টিজারে দেখা গেছে, প্রেম থেকে বিয়ে পর্যন্ত সব বিষয়েই রিল্যাক্স মুডে উত্তর দিয়েছেন সালমান। কবে বিয়ে করছেন সালমান খান? এই মিলিয়ন ডলার প্রশ্নের জবাবে নায়ক বলেন, একটা সময় ছিল যখন তিনি বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা ভেস্তে যায়। 'কিসি কা ভাই জান'-এর ট্রেলার লঞ্চের সময়, অভিনেতা শেহনাজকে 'চলতে' বলতে বলে বিতর্কে পড়েছিলেন। এই…
Read More
রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

চা বাগানের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভুমি হারা হওয়ার আশঙ্কায় বারো লক্ষ আদিবাসী সহ অন্যান্য শ্রমিক পরিবার। রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে আন্দোলন চা বলয়ে। চা বাগান সহ অন্যান্য ক্ষেত্রের লিজহোল্ড জমিকে ফ্রী হোল্ড করে ঊর্ধ্বসীমা তুলে অন্যান্য ব্যাবসায় রূপান্তর এবং ব্যাবহারের জন্য পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে যে সংশোধন তার ফলে কার্যত ভূমি হারা হতে হবে কয়েকশো বছর ধরে বংশানুক্রমে চা বাগানে বসবাসকারি আদিবাসী শ্রমিকদের। বৃহস্পতিবার জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মাটিগাড়া ব্লকের ভূমি ও ভুমি রাজস্ব দপ্তরে জমায়েত হয়ে আন্দোলনকারীরা চা বাগানবাসীদের জমির অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়া সহ রাজ্য সরকারের জমি লুটের আইন বাতিলের দাবিতে বিক্ষোভে…
Read More
আগামী মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আগামী মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

শুরু হয়েছে কষ্টের দিন, চরছে গরমের পারদ। মাঝে কটাদিন স্বস্তি হলেও আবার যেন পুড়ছে রাজ্য। ঝড়বৃষ্টি আপাতত উধাও নিয়েছে। তাপমাত্রার পারদ চল্লিশের গণ্ডি পার হতেই প্রাণ ওষ্ঠাগত, গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মাঝে এবার ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় আছরে পড়তে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে। আবহাওয়াবিদরা মনে করছেন ওই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক হবে। প্রসঙ্গত এর আগে মে মাসে বহু ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। আয়লা, আমফানের মত ঘূর্ণিঝড় তছনছ করেছে বাংলাকে। গত আম্পানের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে এখনো সেই ক্ষতি রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের…
Read More
একের পর এক হাজিরা এড়িয়ে যাওয়ায় এবার গ্রেফতার অনুব্রত কন্যা

একের পর এক হাজিরা এড়িয়ে যাওয়ায় এবার গ্রেফতার অনুব্রত কন্যা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ED। গত বছরের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এর আগে একাধিকবার ED একাধিকবার জেরার জন্য দিল্লি ডেকে পাঠিয়েছিল। কিন্তু সুকন্যা হাজিরা এড়িয়ে যান। এরপর এদিন সুকন্যা হাজিরা দিতে যাওয়ার পর তাঁকে গ্রেফতার করে ED। উল্লেখ্য, সুকন্যার সম্পত্তির উৎস নিয়ে ইডি এর আগে বেশ কয়েকবার তাঁকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল। একজন স্কুল শিক্ষিকার এত…
Read More
পাহাড়ে লড়বে এসডিপিআই

পাহাড়ে লড়বে এসডিপিআই

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এস ডি পি আই) এবারে পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনেও লড়াই করবে। বুধবার দলের দার্জিলিং জেলা কমিটির সভাপতি ফয়জাল আহমেদ এই ঘোষণা করেন। পাশাপাশি জানান, আসন্ন লোকসভা নির্বাচনেও রাজ্যে তাঁরা ১০ আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে দার্জিলিং আসনও রয়েছে। ফয়জাল জানান, 'বিজেপি স্রেফ ভাগাভাগির খেলা খেলছে। একই কাজ করে যাচ্ছেন এখানকার বিজেপি সাংসদ রাজু বিস্তাও। এদের পরাস্ত করে পাহাড়ের উন্নয়নের বাতাবরণ তৈরী করাই আমাদের উদ্দেশ্য।' এসডিপিআই এদিন কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত সমালোচনা করে। তবে রাজ্য সরকারের কাজগুলোর ভুয়সী প্রশংসা করেন।
Read More
কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কালিয়াগঞ্জে উন্মত্ত জনতার রোষের মুখে পুলিশকর্মীরা। প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়ে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। যদিও তাতেও জনতার রোষ থেকে রেহাই মেলেনি। রীতিমতো বাড়িটির দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে পেটায় তারা। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষুব্ধ বাসিন্দারা লাঠি দিয়ে পুলিশকর্মীদের পেটাচ্ছে। বারবার ক্ষমাপ্রার্থনা করলেও রেহাই পাননি ওই পুলিশকর্মীরা। চলে বেধড়ক মারধর। অভিযোগ, তাঁদের উর্দি খুলেও মারধর করা হয়েছে। মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে নাক-মুখ। এমনকি, জনতার রোষ থেকে রেহাই পাননি বাড়িটির মালিকও। প্রাণ বাঁচাতে স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয় পরিবারটি। বাড়ির মালিকের দাবি, তাঁদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি, ঘর থেকে টাকা, গয়না লুট করেছে…
Read More
অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

গিতালদহে বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন। যুবকের বাবা শিবেন বর্মন ও মা সুখমনি বর্মন মঙ্গলবার সকালে বামনহাট সেন্ট্রাল কলোনির মাঠে আসেন। তাঁরা জানান, তাঁরা অভিষেকের সঙ্গে দেখা করতেই এসেছেন। গত ২৪ ডিসেম্বর গিতালদহে বিএসএফের গুলিতে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা প্রেমকুমার বর্মনের। বিএসএফের দাবি, তিনি চোরাচালানকারী। যদিও বাসিন্দাদের দাবি, ওই যুবক জমিতে চাষ করতে গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে আসরে নামে তৃণমূল। কিছুদিন আগে মাথাভাঙার মাঠে প্রেমকুমারের পরিবারের সদস্যদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন তাঁরা দেখা করতে আসেন। প্রেমকুমার বর্মনের পরিবারের পাশাপাশি মঙ্গলবার দিনহাটার বামনহাটে অভিষেকের তাঁবুতে যান বিএসএফের…
Read More
ভূস্বর্গ সফরে যাচ্ছেন বাদশাহ

ভূস্বর্গ সফরে যাচ্ছেন বাদশাহ

চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছে বাদশা, ব্যবসা সফলতার দিক দিয়েও নজির স্থাপন করেছে ছবিটি। যাইহোক, তাদের মধ্যে এটি উল্লেখযোগ্য যে শাহরুখের চলচ্চিত্রের কারণে 32 বছর পর কাশ্মীরে সিনেমা হল খোলা হয়েছিল, কাশ্মীরিরা থিয়েটারের বাইরে লাইনে পাঠান দেখতে গিয়েছিল। এবার শাহরুখ নিজেই কাশ্মীরে। উপলক্ষ্য, তার আসন্ন ছবি 'ডাংকি'র গানের দৃশ্যের শুটিং। সূত্রের খবর, ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং কোরিওগ্রাফার গণেশ আচার্য ইতিমধ্যেই সোনমার্গ পৌঁছেছেন। এখন রাজার অপেক্ষায়। একটা সময় ছিল যখন আউটডোর শুটিংয়ের জন্য বলিউডের প্রথম পছন্দ ছিল কাশ্মীর। যাইহোক, 1990 থেকে 2018 সাল পর্যন্ত, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদের…
Read More
অভিষেকের সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেকের সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির দলীয় পতাকা ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ এর চিলাখানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়ন বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকালে তুফানগঞ্জ থানার অন্তর্গত চিলাখানা-১ নং গ্রাম পঞ্চায়েতের চিলাখানা বাজার এলাকায় তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে পতাকা খুলে ফেলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পর বাঁশ বাটাম নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস। অপরদিকে, পাল্টা মিছিল করে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে তুফানগঞ্জ থানার পুলিশর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Read More