west bengal

এবার বাড়ানো হবে ডিএ

এবার বাড়ানো হবে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২০২৫ সালেই সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর থেকে নয়া পে কমিশন কার্যকর হওয়ার কথা। এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথম দফায় জানুয়ারি ও দ্বিতীয় দফায় জুলাই থেকে নয়া হার কার্যকর হয়ে থাকে। গত মার্চ মাসে প্রথম দফার ডিএ বাড়িয়েছে সরকার। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ দ্বিতীয় দফার ঘোষণা হতে…
Read More
এবার অনেক কম দামে মিলবে আমিষ বাজার

এবার অনেক কম দামে মিলবে আমিষ বাজার

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দুয়ারে ‘চিকেন-মটন চালু করছে সরকার। চিকেন, মটন, ডিমের মতো আমিষ খাদ্যগুলি এবার হাজির হবে আপনার দুয়ারে। সরকারি উদ্যোগে বিভিন্ন আবাসনে পৌঁছে যাবেন মূলত ছোট প্রাণী প্রতি পালকরা। যাদের মাধ্যমে নিজের বাড়িতে বসেই দুধ, ডিম, মাংস ইত্যাদি মিলবে। আর সেসবের দামও হবে কম। কারণ মিডিলম্যান থাকবে না। বাজারদরের চেয়ে কিছুটা হলেও কম দামে পণ্যগুলি বিক্রি করা হবে। অর্থ্যাৎ সাশ্রয়ও হবে ক্রেতাদের। লাভবান হবেন বিক্রেতারাও। জানিয়ে রাখি, এই বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এ বিষয়ে প্রাণিসম্পদ দপ্তরের কাছে পাঠানো প্রস্তাব গৃহীত হয়েছে।…
Read More
বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে

বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই ঝড় বৃষ্টির পরিস্থিতি আসলেই প্রতিবছর বর্ষা এলে জলমগ্ন হয়ে পড়ে আলিপুরদুয়ার শহরের একাধিক এলাকা। স্কুল, হাসপাতাল, বাজার, এমনকি ঘরবাড়ি তলিয়ে গিয়ে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। কিন্তু এ বছর ছবিটা বদলাতে চায় আলিপুরদুয়ার পুরসভা। তাই আগে থেকেই গঠিত হচ্ছে ৫০ জন সদস্যকে নিয়ে একটি বিশেষ টিম, যাঁরা কন্ট্রোল রুমে বর্ষাজুড়ে পরিস্থিতির ওপর কড়া নজর রাখবেন। শুধু কন্ট্রোল রুম তৈরি নয়, শহরের জল অপসারণ ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে। পুরসভার ১৪টি পাম্পসেট ইতিমধ্যেই সার্ভিসিংয়ের প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে ৯টি ইলেক্ট্রিক এবং ৫টি ডিজেলচালিত…
Read More
বড় ঘোষণা, মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া

বড় ঘোষণা, মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য। আদালতের নির্দেশ রাজ্যকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের রায়ে খুশির হাওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে। ব্যতিক্রম নয় বীরভূমের সরকারি চাকুরে ও পেনশনধারীরাও। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে মহার্ঘ ভাতার বৃদ্ধি নিয়ে খুশি রাজ্য সরকারি কর্মীরা। তবে, তাদের দাবি মতো পুরোটা মেলেনি। তাই আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি এলেও বাকি থাকা বকেয়া মহার্ঘ…
Read More
বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

বিগত এগারো বছরের উন্নয়নের খতিয়ান করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার ওই একই কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। বিগত ১১ বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নে কী কী কাজ করেছেন, এবার সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। জানা যাচ্ছে, বিষ্ণুপুর ২ নং ব্লকের শ্রীকৃষ্ণ বোরহানপুর স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি সভা আছে। সেখানে সাতগাছিয়ার ওই কর্মসূচিতেই অভিষেক নিজের সাংসদ জীবনের কাজের খতিয়ান প্রকাশ করবেন। ডায়মন্ড হারবারের কোন বিধানসভা কেন্দ্রের উন্নয়নে কত…
Read More
নয়া নির্দেশ শিক্ষা দফতরের তরফে

নয়া নির্দেশ শিক্ষা দফতরের তরফে

সংযোজন হলো নতুন কিছু, এবার থেকে শিক্ষার্থীরা পাবে নতুন কিছু। মুখ্যমন্ত্রীর লেখা বই এবার থেকে পড়বে স্কুলের ছাত্রছাত্রীরাও। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলির লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে বইয়ের তালিকাও পৌঁছে গিয়েছে। সেই তালিকায় ‘মা’ থেকে ‘কথাঞ্জলী’ সবই রয়েছে। শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলির গ্রন্থাগারে মোট ৫১৫ টি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ টি বই রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা। গ্রন্থাগারের জন্য ১ লক্ষ টাকা করে স্কুলগুলিকে দেওয়া হয়েছে। তারপরেই পাঠানো হয়েছে বইয়ের তালিকা। ধাপে ধাপে বিভিন্ন জেলায় স্কুলের গ্রন্থাগারগুলিতে মুখ্যমন্ত্রীর বই পাঠানো হবে। শুরু করা হবে উত্তরবঙ্গ এমনই…
Read More
খাস মহানগরীর বুকেই তৈরী হবে বিধ্বংসী বন্দুক

খাস মহানগরীর বুকেই তৈরী হবে বিধ্বংসী বন্দুক

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এবার নৌবাহিনীর হাত ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে যুক্ত হল নতুন অস্ত্র। খাস কলকাতায় ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বিশেষ বিধ্বংসী বন্দুক ‘নাভাল সারফেস গান’। ইতিমধ্যেই সমুদ্রে সফল ট্রায়াল করা হয়েছে এই বন্দুকের। ভারতীয় নৌসেনা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এই বন্দুক। দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই বিধ্বংসী বন্দুক তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। মাঝ সমুদ্র থেকেই যুদ্ধজাহাজে…
Read More
কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

কড়া নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি রাজ্যে প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) 100 Days Work নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। এতদিন পর যখন এই ইস্যুতে জট খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে তখনই ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের ঘটনায়…
Read More
বাড়ানো হলো কাজের মেয়াদ

বাড়ানো হলো কাজের মেয়াদ

সদ্যই অবসর নেওয়ার কথা থাকলেও নেওয়া হলো না অবসর। বাড়ানো হলো কাজের মেয়াদ। কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত আসতেই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন, রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ আরও বাড়ল মনোজ পন্থের। অনুমোদন অনুযায়ী, আরো ছয় মাস মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ পন্থ। তাঁর কর্মজীবনের মেয়াদ যাতে আরো এক বছর বৃদ্ধি করা যায় তার জন্য আবেদন করা হয়েছিল কেন্দ্রের কাছে। তবে কেন্দ্র এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে অনুমতি দেয়নি। এক বছর নয়, ছয় মাসের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন বিষয়ক মন্ত্রকের আন্ডার সেক্রেটারি ভূপেন্দ্র পাল সিং এই মর্মে চিঠি দেন নবান্নে। তারপরেই এসেছে…
Read More
ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা

ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা

বিগত বেশ কিছু দিন ধরেই চলছিল চর্চা, অবশেষে ঘোষিত হলো পরীক্ষার সময়সীমা। দেশের পিজি স্তরের চিকিৎসা শিক্ষায় ভর্তির জন্য জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি ২০২৫ আগামী ৩ আগস্ট এক শিফটে অনুষ্ঠিত হবে। জাতীয় মেডিকেল সায়েন্স বোর্ড (এনবিইএমএস)-এর পরীক্ষার সময় পরিবর্তনের আবেদন শুক্রবার সুপ্রিম কোর্টে গৃহীত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই পরীক্ষা ১৫ জুন দুই শিফটে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে গত ৩০ মে সুপ্রিম কোর্ট এনবিইএমএস-কে এক শিফটে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এ জি মাসিহের বেঞ্চ এনবিইএমএস-এর পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে,…
Read More