west bengal

জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়িতে বসলো বাজির বাজার

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নন্দনকানন মাঠে বসল বাজির বাজার। বিভিন্ন দোকানে দেখা গেল পরিবেশ বান্ধব বাজি বিক্রি হতে। প্রায় ছয়টি দোকান বসেছে এই বাজারে। শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেল। ব্যবসায়ীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। বাজির বাজারে আসা ক্রেতারা পরিবেশ বান্ধব বাজির পাশাপাশি বিভিন্ন মোমবাতি ও প্রদীপ ক্রয় করেন। আসন্ন দীপাবলি উপলক্ষে ব্যবসা ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের।অন্যদিকে, বাজি কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারের ভেতরে বাজির ব্যবসা না করে প্রশাসন যে নির্দেশ দিয়েছে খোলা মাঠে বাজির বাজার তাতে করে আমাদের অনেক ভালো হয়েছে। কারণ কোন রকম দুর্ঘটনা ঘটতেই পারে বাজির দোকানে সেই ক্ষেত্রে মাঠে বাজার করাতে সেই সব দুর্ঘটনা থেকে…
Read More
কেন্দ্রের তরফে বড় অংকের টাকা পেল রাজ্য সরকার

কেন্দ্রের তরফে বড় অংকের টাকা পেল রাজ্য সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এই পরিস্থিতিতে আবাস যোজনার টাকা নিয়েও চলছে আন্দোলন। সেই আন্দোলনের আবহেই দীপাবলির আগে বাংলার জন্য মোটা টাকা বরাদ্দ করল কেন্দ্র। উল্লেখ্য, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। দেশের সব রাজ্যের জন্য প্রায় ৭২,৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। তারমধ্যে বাংলার ভাগ্যে এসেছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। তবে সবচেয়ে বেশি টাকা পেয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। যোগী রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা…
Read More
আবারও অভিষেকে তলব করল ইডি

আবারও অভিষেকে তলব করল ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি, এই তদন্তে যোগ দেবেন। তবে কোন সময়ে বা কোন মামলায় নেতার ডাক পড়ল সেই বিষয়ে কোনও তথ্য এখনও সামনে আসেনি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ইডি-সিবিআই এর ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৩ অক্টোবর তাকে স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। যদিও সেই সময় তৃণমূলের ধরনা কর্মসূচী নিয়ে দিল্লিতে…
Read More
ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত তরুণের পরিবারের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত তরুণের পরিবারের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব এবং বিধায়ক শংকর ঘোষ

চলতি বছরে ডেঙ্গুতে বাপ্পা রায়ের মৃত্যু খবর ছড়িয়ে পরতেই এলাকা পরিষ্কারের পাশাপাশি বাড়ি ছুটে আসেন বিধায়ক শংকর ঘোষ সহ মেয়র গৌতম দেব। তথ‍্য লোপাট প্রসঙ্গে মেয়রের বক্তব‍্য, পুরো বিষয়টি স্বাস্থ্য দপ্তরের হাতে পুরনিগমের এতে কোন ভূমিকা নেই। ২৩ নম্বর ওর্য়াডের রাজীব গান্ধী বাই লেনের বাসিন্দা বছর ২৮-র বাপ্পা রায়ের তিন-চার দিনের জ্বরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে বাপ্পাবাবুর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে জানা যায়। আজ সকালে প্রথমে শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষ ও পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বাপ্পা রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন।সেখান থেকে বেরিয়ে শংকরবাবু জানান, মৃত্যুটা খুই দুঃখের। পুরনিগমকে পরিচ্ছন্নতা বিষয়টি আরোও…
Read More
কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে শুরু হলো কোচ রেস্টুরেন্ট

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনে আজ থেকে শুরু হলো কোচ রেস্টুরেন্ট।রেলের কামরায় বসেই রেস্টুরেন্টের আমেজ ও খাবার দুই উপভোগ করতে পারবেন যাত্রী ও পর্যটকরা। কিন্তু তার জন্য কাটতে হবে না-কোনও টিকিট কিংবা করতে হবে না রেল সফর। এমনটাই অভিনব উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনও লাক্সারি রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ভিতরে ঢুকলেই দেখা মিলবে রেস্টুরেন্টের।খাবারও মিলবে সব। ভেজ থেকে ননভেজ।উত্তর-পূর্ব রেলের তরফে এনজেপি স্টেশনে আগেই শুরু হয়েছে কোচ রেস্তোরাঁর পথ চলা।এবারে কালচিনি ব্লকের রাজাভাতখাওয়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচ রেস্তোরাঁর পথ চলা।এবিষয়ে ডিআরএম অমরজিৎ গৌতম জানান রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী,বক্সা যাওয়া যায়।কালচিনি,আলিপুরদুয়ার সামনে।পর্যটকদের সমাগমের…
Read More
এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া

এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। এবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কলকাতায সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে…
Read More
বারাণসীর আদলে পূজার এবার কলকাতাতেও

বারাণসীর আদলে পূজার এবার কলকাতাতেও

চলছে পূজার মরশুম, দুর্গোৎসব শেষ হতেই প্রস্তুতি শুরু কালীপূজার৷ এ বার বারাণসীর দশাশ্বমেধ ঘাটের মতো কলকাতাতেও পালিত হবে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে দেব দীপাবলি উৎসব পালিত হবে। উৎসবে আমন্ত্রিতের তালিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হবে গঙ্গার ঘাট। দেব দীপাবলি উৎসব উপলক্ষে ফি বছর কার্তিক পূর্ণিমায় আলোয় ঝলমল করে ওঠে কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালানো হয় এই সময়৷ এই উৎসবের সাক্ষী থাকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন। ঘটনাচক্রে, বারাণসী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনী কেন্দ্র। তিনি…
Read More
উদ্ধার হওয়া একের পর এক ডায়রি থেকেই প্রকাশ্যে আসছে একাধিক তথ্য

উদ্ধার হওয়া একের পর এক ডায়রি থেকেই প্রকাশ্যে আসছে একাধিক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার রেশন দুর্নীতির মামলায়। উল্লেখ্য, গত দুই বছরে প্রচুর অবৈধ রেশন কার্ড বাতিল করেছে প্রশাসন। যারমধ্যে কেবল মুর্শিদাবাদেই প্রায় ৮ লক্ষ ২৬ হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় ১০ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড রয়েছে। তথ্য সামনে আসা মাত্রই তদন্ত শুরু করে প্রশাসন। এবং তারপর দেখা যায়, গোটা রাজ্যে ৮ কোটি ৭৮ লক্ষ সঠিক রেশন কার্ড রয়েছে। বাকি ২ কোটি কার্ড…
Read More
নাম জড়াচ্ছে একের পর এক, রেশন দুর্নীতিতে আরও এক নতুন মন্ত্রীর নাম

নাম জড়াচ্ছে একের পর এক, রেশন দুর্নীতিতে আরও এক নতুন মন্ত্রীর নাম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। তদন্ত ও টানা জিজ্ঞাসাবাদের পর বাকিবুরের সূত্র ধরেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীদের অভিযোগ, বালুর সাথে জোট বেঁধে চলত রেশন দুর্নীতি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র এক আপ্ত সহায়কের মোবাইলের থেকে এই বিষয়ে একাধিক তথ্য মিলেছে। বাকিবুর ওই মন্ত্রী ও প্রভাবশালীদের সঙ্গে ওই আপ্ত সহায়কের ফোন থেকেই জ্যোতিপ্রিয় বেশিরভাগ সময় কথা…
Read More
প্রকাশ্যে আসছে একাধিক তথ্য, জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

প্রকাশ্যে আসছে একাধিক তথ্য, জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শুধু রেশন দুর্নীতি নয়, বনমন্ত্রী হওয়ার পর বন ‘চুরি’র অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে! মূর্তিতে জঙ্গল লাগোয়া এলাকায় একাধিক রিসর্টে নির্মাণ চলছে। নাগরাকাটায় জঙ্গলের পাশে কাঠের বাড়ি গড়ে তুলে শুরু হয়েছে বিলাসবহুল হোম স্টে। রাজা ভাতখাওয়ার জঙ্গলে ‘কোর’ এলাকায় শুরু হয়েছে নির্মাণ। গরুমারায় জঙ্গল ঘেঁষে হোটেলে মধ্যরাত পর্যন্ত ডিজে বাজিয়ে চলছে উৎসব। এই সমস্ত অভিযোগ তুলে পরিবেশকর্মীরা প্রশ্ন তুলছেন, জঙ্গল লাগোয়া বা ‘কোর’ এলাকা ঘেঁষে হওয়া নির্মাণের ছাড়পত্র দেওয়া হল কীভাবে? এই নিয়ে…
Read More