politics

দলকে তৎপর করতে নয়া উদ্যোগ নিলো জাতীয় কংগ্রেস

দলকে তৎপর করতে নয়া উদ্যোগ নিলো জাতীয় কংগ্রেস

আগামী বছরেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচিত হবে ভোট৷ তারই প্রস্তুতিতে এবার কোমর বেঁধে ঝাপাতে চাইছে জাতীয় কংগ্রেস৷ ১ নভেম্বর থেকে ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে চলবে ব্যাপক হারে সদস্য সংগ্রহ অভিযান৷ মঙ্গলবার এআইসিসি দফতরে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ওই বৈঠকেই এই সিদ্ধন্ত নেওয়া হয়৷  কংগ্রেস সূত্রের খবর, এই সদস্য সংগ্রহ অভিযানে তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা ভোটারদের বিশেষভাবে দলে টানার চেষ্টা করা হবে। পাশাপাশি দলের লক্ষ্য হবে প্রথমবার ভোট দেবেন এমন যুবারা৷ তাঁদের দলে টানতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ সেজন্য দলীয় নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সভানেত্রীর নির্দেশ, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ভোটারদের মনে…
Read More
হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী

আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তিনি৷ রবিবার রাত থেকেই অসুস্থ বোধ করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়৷ অস্বস্তি বাড়তেই সোমবার সকালে তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, এদিন কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ সুব্রতবাবুর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে,  রবিবার বিকেলে অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ এর পরেই তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মন্ত্রী৷ তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন…
Read More
ফের একবার ধুন্দুমার বিজেপির দলীয় কর্মীদের মধ্যে

ফের একবার ধুন্দুমার বিজেপির দলীয় কর্মীদের মধ্যে

বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে সময় খারাপ যাচ্ছে বঙ্গ বিজেপির। বিজেপি শিবিরের মধ্যে একাধিকবার গন্ডগোল বেঁধেছে। অনেক বিধায়ক এবং নেতা ইতিমধ্যেই দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছে, তার জন্য অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। যত দিন যাচ্ছে ততই যেন সংগঠন হারাতে শুরু করেছে পদ্ম বাহিনী। সম্প্রতি আবার রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচনেই পরাস্ত হতে হয়েছে তাদের। এরই মাঝে আজ বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরো বেশি মাত্রায় প্রকাশ্যে চলে এলো। রণক্ষেত্রের চেহারা নিল কাটোয়ার দাঁইহাটে জেলা কার্যালয়। বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই জেলা কার্যালয়। সেখানে বিজেপির কর্মীরা দলীয় নেতৃত্বের উপস্থিতিতে ভাঙচুর করে কার্যালয়। ভেঙে ফেলা হয়েছে আর এবং ওই…
Read More
প্রচারে গিয়ে আক্রান্ত হলেন সদ্য মাত্রই রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হওয়া তৃণমূল নেত্রী

প্রচারে গিয়ে আক্রান্ত হলেন সদ্য মাত্রই রাজ্যের শাসক দলের সাথে যুক্ত হওয়া তৃণমূল নেত্রী

রাজ্যের শাসক শিবিরের লক্ষ্য এখন ত্রিপুরা দখল। কিন্তু বারংবার এই ত্রিপুরাতেই একের পর এক আঘাত হানছে রাজ্যের শাসক শিবিরের কাছে। ত্রিপুরায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। তাঁর গাড়ি ভাঙচুর করার পাশাপাশি ব্যাগ ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। একযোগে সরব হয়েছে গোটা ঘাসফুল শিবির। তবে শুধু সুস্মিতা নন, আক্রান্ত হয়েছে সেই রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরাও। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেস অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। যদিও বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।   এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস শিবির টুইট করে জানায়,…
Read More
পূজার পর বাকি কেন্দ্রের উপনির্বাচনে প্রস্তুতি শুরু

পূজার পর বাকি কেন্দ্রের উপনির্বাচনে প্রস্তুতি শুরু

সদ্যই মাত্র ঘোষিত হয়েছে উপনির্বাচনের প্রথম পর্বের নির্বাচনের ফলাফল। এরই মাঝে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো শেষ হলেই আবার নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্যে। রয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ আরও বেড়ে গেল কারণ তৃণমূল এবং বিজেপি দুই দলই তাঁদের তারকা প্রচারকদের নাম ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। আগামী ৩০ অক্টোবর এই উপনির্বাচনগুলি হতে চলেছে। তার আগেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠল স্বাভাবিক নিয়মে।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দলের ২০ জন তারকা প্রচারকের তালিকা মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠিয়েছেন। সেই তালিকায় রয়েছেন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ…
Read More
এখন পর্যন্ত ভোটের পরিসংখ্যান কত আজ?

এখন পর্যন্ত ভোটের পরিসংখ্যান কত আজ?

আজ রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন৷ আজ সকাল থেকেই বুথমুখী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ৷ গোটা দেশের নজর নিশ্চিতভাবেই ভবানীপুরের দিকে৷ একই সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোট। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিতে আসতে হবে তাঁকে৷ সেই কারণেই ভবানীপুর নিয়ে গোটা দেশের আগ্রহ তুঙ্গে৷ সকাল ৭টা থেকেই ভবানীপুরে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ভবানীপুরে ভোটদানের হার নিয়েই চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়েও তিনি বার বার ভবানীপুরে…
Read More
ভোট পর্বের শুরুতেই সরগরম ভবানীপুর

ভোট পর্বের শুরুতেই সরগরম ভবানীপুর

প্রতীক্ষিত সময়ের অবসান৷ রাজ্যে শুরু হয়েছে ভোটের পর্ব৷ রাজ্যের সব চেয়ে হাই ভোল্টেজ স্থান ভবানীপুরে ভোট আজ৷ সকাল থেকেই ভোটের উষ্ণ হাওয়া ভবানীপুরে৷ ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রথমে বুথ জ্যাম ও পরে ১৪৪ ঝারা লঙ্ঘন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এ প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে কমিশন৷ আজ সকালে ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷    এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল৷ কমিশন অবজার্ভার পাঠিয়ে দেখেছে কোনও বুথ জ্যাম হয়নি৷ গুরুদ্বারের সামবে ১৪৪ লঙ্ঘন হয়েছে কিনা, সেটাও কমিশন দেখবে৷…
Read More
আরো চার কেন্দ্রে হবে ভোট

আরো চার কেন্দ্রে হবে ভোট

ফের একবার উপনির্বাচনের ঘোষণা হলো নির্বাচন কমিশনের তরফে। আসন্ন পূজা শেষ হতে না হতেই আবার ভোট হবে রাজ্যে। আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন। রাজ্যের এই মিটতে না মিটতেই আবার রাজ্যের চারটি আসনের উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। অক্টোবর মাসের ৩০ তারিখ খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ২ নভেম্বর।     আরও দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই দিনে ভোট হতে চলেছে। উল্লেখ্য, এর আগে গোটা দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কমিশনকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী,…
Read More
কংগ্রেসের সাথে যুক্ত হয়ে দল বদলের জল্পনাকে সত্যি করলেন কানহাইয়া

কংগ্রেসের সাথে যুক্ত হয়ে দল বদলের জল্পনাকে সত্যি করলেন কানহাইয়া

অবশেষে অবসান ঘটলো সমস্ত জল্পনার। সব জল্পনাকে সত্যি করে কংগ্রেসের যোগ দিলেন কানহাইয়া কুমার। দলের সঙ্গে দূরত্ব থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে কংগ্রেসে এলেন জিগনেশ মেওয়ানিও। এদিন কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালার উপস্থিতিতে তারা এই দলে জগদান করলেন। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলের উপস্থিতিতেই কংগ্রেসে এ দিন যোগ দেন কানহাইয়া এবং জিগনেশ। তবে সিপিআই দলের অন্দরেই কানহাইয়াকে নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। প্রথমত তারা এটাই বুঝতে পারছেন না যে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন কারণ, দলের কোন পদের জন্য কখনও দাবি করেননি কানহাইয়া। তাই হঠাৎ করে এই দলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনেকেই।…
Read More
তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিজেদের সাম্রাজ্য আরো বিসতৃত করতে চাইছে রাজ্যের শাসক শিবির। ইতিমধ্যেই গোয়া নিয়ে পরিকল্পনা ঘোষণা করেছে তৃণমূল। এরই মাঝে হলো তৃণমূলে যোগ দিলেন চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও। আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। অন্যদিকে গোয়ায় সংগঠন বিস্তারের জন্যে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে এবার নজর দেবে তৃণমূল কংগ্রেস। আর শুধু কয়েকটা আসন জিততে নয় বরং রাজ্যের ক্ষমতা দখলই হবে উদ্দেশ্য। সেই লক্ষ্যেই অসম ও ত্রিপুরায় সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার…
Read More