politics

তালিকাবহির্ভূত হলেন লকেট

তালিকাবহির্ভূত হলেন লকেট

দূরত্ব বাড়ছে নিজ দলের মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে টালমাটাল অবস্থা শুরু হয়েছে বঙ্গ বিজেপি শিবিরে। বর্তমানে অবস্থা যেন আরও খারাপ হয়েছে তাদের। একাধিক নেতা 'বিদ্রোহ' ঘোষণা করেছে, দল ছেড়ে জয়প্রকাশ মজুমদারের মতো নেতা তৃণমূলে যোগ দিয়েছে। পাশপাশি বিক্ষুব্ধ নেতাদের তালিকায় রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুরা। এই আবহে আরও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিজেপি শিবির। সামনেই উপনির্বাচন, কিন্তু তার প্রচারক তালিকা থেকে বাদ পড়েছেন শমীক ভট্টাচার্য, লকেটের মতো নেতারা। এই ঘটনা বঙ্গ বিজেপির ফাটল হয়তো আরও স্পষ্ট করে দিল। আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন রয়েছে। সূত্রের খবর, এই ভোটের প্রেক্ষিতে বিজেপি যে তারকা প্রচারকের তালিকা…
Read More
যোগী আদিত্যনাথের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান আজ

যোগী আদিত্যনাথের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান আজ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী- মনোনীত যোগী আদিত্যনাথ আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং মায়াবতীকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি ইভেন্টের বিষয়ে সমাজবাদী দলের পিতৃপুরুষ মুলায়ম সিং যাদবকেও আমন্ত্রণ  করেছিলেন। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত এবং বনি কাপুর সহ বেশ কয়েকজন বলিউড তারকাও আমন্ত্রণ পেয়েছেন। বিজেপি ৪১.২৯ শতাংশ ভোট পেয়ে ৪০৩টি আসনের মধ্যে ২৫৫ টিতে জয়লাভ করে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে।যোগী আদিত্যনাথ,যিনি তাঁর দলকে তুমুল বিজয়ের দিকে নিয়ে গিয়েছিলেন,তিনি গত ৩৭ বছরে পূর্ণ মেয়াদ শেষ করে ক্ষমতায় ফিরে আসা প্রথম মুখ্যমন্ত্রী হবেন। আজ বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি আইনসভা দলের প্রধান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরপরই, তিনি রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের…
Read More
যোগী আদিত্যনাথ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ইউপি বিধান পরিষদ থেকে পদত্যাগ করলেন

যোগী আদিত্যনাথ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ইউপি বিধান পরিষদ থেকে পদত্যাগ করলেন

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুর থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই রাজ্য বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ব্যাপক বিজয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যোগী আদিত্যনাথ ২০১৭ সালে উত্তরপ্রদেশ আইন পরিষদে নির্বাচিত হন।তিনি ২০১৭ সাল পর্যন্ত বেশ কয়েকবার গোরখপুর লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। যোগী আদিত্যনাথ, যিনি তার দলকে উত্তর প্রদেশে তুমুল বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন,সম্ভবত ২৫ শে মার্চ দ্বিতীয় মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। গত ৩৭ বছরে আদিত্যনাথই প্রথম মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে পূর্ণ মেয়াদ শেষ করে ক্ষমতায় ফিরবেন। যোগী আদিত্যনাথ, একজন সন্ন্যাসী-রাজনীতিবিদ, তার প্রথম বিধানসভা নির্বাচনে গোরখপুর আরবান নির্বাচনী এলাকা থেকে…
Read More
তৈরী হয়েছে দ্বন্দ্ব ভোটের দিন নিয়ে

তৈরী হয়েছে দ্বন্দ্ব ভোটের দিন নিয়ে

আসন্ন ভোট নিয়ে দন্ধে রাজ্য৷ আগামী ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ কিন্তু চলতি সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে তাই ভোট এবং পরীক্ষা দুই নিয়েই সংশয় তৈরি হয়েছে। অনেকে মনে করছে আবার হয়তো পরীক্ষার দিন বদলাবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের দিন বদলানোর অনুরোধ জানান হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা জানিয়ে দুই কেন্দ্রে উপনির্বাচনের দিন বদল করার আর্জি করেছিল নবান্ন। কিন্তু সূত্রের খবর, ভোট পিছোচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার যে অনুরোধ রাজ্য সরকার করেছিল তা মান্যতা পায়নি। ভোট পিছোচ্ছে না বলেই স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের তরফে। কমিশন জানিয়েছে যে, ভোট পিছোনো সম্ভব…
Read More
চার রাজ্যে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের

চার রাজ্যে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের

পচিমবঙ্গে গেরুয়া শিবির জোর না তুলতে পারলেও, অন্য রাজ্যে জয়ের মুখ দেখেছে৷ পঞ্জাব বাদে পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়৷ ভোটের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর কথায়, ভোটের এই ফলে আজ থেকেই শুরু হোলির উৎসব৷ তিনি মনে করেন, এটা বিজেপি’র নীতি ও নির্ণয়ের জয়৷  গোয়া এখনও ত্রিশঙ্কু অবস্থায় থাকলেও উত্তরপ্রদেশ, মণিপুর ও উত্তরাখণ্ডে বিপুল জয় এসেছে বিজেপি’র৷ এর পরেই বিকেলে সদর দফতর থেকে মোদী বলেন, ‘‘দেশের চার দিক থেকে বিজেপি সমর্থন পেয়েছে। বিজেপি-র প্রতি মানুষের অপার বিশ্বাসের জয় হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৯ সালে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয়ের পর অনেক বিশেষজ্ঞ বলেছিলেন, এই…
Read More
বিধানসভা ভোটে ভরা ডুবির পরিস্থিতি কংগ্রেসের

বিধানসভা ভোটে ভরা ডুবির পরিস্থিতি কংগ্রেসের

সম্পন্ন হয়েছে দেশের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ হয়েছে কংগ্রেস। চারটি রাজ্যে দাপটের সঙ্গে জয় পাচ্ছে বিজেপি এবং একটি রাজ্য দারুণ ফল করার দোরগোড়ায় আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস ধারে কাছে কোথাও নেই। এই পরিস্থিতিতে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে তারা। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে। এদিকে কংগ্রেসকে একহাত নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। শেষ তথ্য বলছে, উত্তরপ্রদেশে ২৭৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টি এগিয়ে ১২০ আসনে। কারোর কাছাকাছি নেই কংগ্রেস। গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরেও ধরাশায়ী কংগ্রেস শিবির। সেই রাজ্যগুলিতেও বিপুল আসনে এগিয়ে বিজেপি। পঞ্জাবে…
Read More
দল বদলের সিদ্ধান্ত মেনে নিলেননা লকেট

দল বদলের সিদ্ধান্ত মেনে নিলেননা লকেট

জল্পনার সূত্রপাত বিগত কয়েক মাস ধরে। বেশ কিছুদিন ধরেই নিজের দলের বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে। এরপরই পূর্ব আশংকা অনুযায়ী দেখা গেলো বদল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কার্যত অসাধ্য সাধন ঘটিয়ে ফেলেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গতকাল। বিজেপি তাঁকে সাময়িক বহিষ্কার করেছিল এবং তারপর থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন জয়। সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে শান্তনু ঠাকুর, সায়ন্তন বসুর মতো বিক্ষুব্ধ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। তাই এখন যেহেতু তিনি নিজেই তৃণমূলে এসেছেন তাই বাকি বিক্ষুব্ধদের নিয়েও জল্পনা বৃদ্ধি হয়েছে। কিন্তু লকেট এই দল বদল মেনে নেননি একেবারেই। বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় সদ্য…
Read More
গোয়ার রাজনৈতিক মঞ্চে নতুন শুরুর লক্ষ্যে তৃণমূল

গোয়ার রাজনৈতিক মঞ্চে নতুন শুরুর লক্ষ্যে তৃণমূল

বাংলায় উঠেছে সবুজের ঝড়। এর পর এক এক করে বাংলার বাইরেও পা রাখছে রাজ্যের শাসক শিবির। যার মধ্যে অন্যতম গোয়া। সেখানে এবার ভোটে লড়াই করেছে তারা, আজ তার ফল। গোয়া জেতার লক্ষ্য তো ছিলই, কিন্তু সেই লক্ষ্য যে একবারে পার করা সম্ভব না তা প্রায় স্পষ্ট। কিন্তু নতুন অধ্যায়ের সূচনা তো হতেই পারে। সেই দিকেই কি এগোচ্ছে বাংলার শাসক দল? শেষ পাওয়া খবর অনুযায়ী, গোয়ায় ৫ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও সবথেকে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিত মিলেছে। প্রায় ৩ মাস ধরে গোয়ার সংগঠন নিয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেস। বারংবার গোয়া গিয়েছে তৃণমূলের…
Read More
রাজ্যপালের বাজেট ভাষণে বাধা দেওয়ায় সাসপেন্ড বিজেপির দুই বিধায়ক

রাজ্যপালের বাজেট ভাষণে বাধা দেওয়ায় সাসপেন্ড বিজেপির দুই বিধায়ক

৭ তারিখ বিধান সভায় আসেন রাজ্যপাল বাজেট সম্পর্কে বক্তৃতা দিতে। সেই অধিবেশনে বাধা দেন দুই বিজেপি বিধায়ক, একসময় বাজেট বক্তৃতা না করেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যপাল। বুধবার অধিবেশনে স্পিকার বিমান বন্দোপাধ্যায় ঘোষণা করেন, নাটাবাড়ি বিধায়ক মিহির গোস্বামী ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হচ্ছে। ফলে বাজেট অধিবেশনে তাঁরা আর অংশ নিতে পারবেন না। সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার সময় বারবার তাঁকে বাধা দেওয়ার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে এই দুই বিধায়ককে। এই ঘটনায় পাল্টা বিক্ষোভ শুরু করেন তৃণমূল বিধায়করা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে বাজেট ভাষণের রীতিটুকু পালনের অনুরোধ জানান। দু'পক্ষের হাঙ্গামার পর প্রায় এক ঘণ্টা…
Read More
বিধানসভা নির্বাচনের সমাপ্তিতে গেরুয়া শিবিরের অবস্থা কোথায়

বিধানসভা নির্বাচনের সমাপ্তিতে গেরুয়া শিবিরের অবস্থা কোথায়

সমাপ্তি হলো বিধানসভা নির্বাচনের। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর, পাঁচ রাজ্যের ভোট শেষ হল। আগামী ১০ মার্চ এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসবে। তার আগে বুথ ফেরত সমীক্ষা কী ইঙ্গিত দিচ্ছে তা নিয়ে কৌতূহল সকলের। অধিকাংশ ক্ষেত্রে এই সমীক্ষা সেইভাবে না মিললেও অনেক আলোচনা এবং তর্ক হতেই থাকে এই বিশ্লেষণ নিয়ে। আর এই নির্বাচনের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে ক্ষমতায় আসছে বিজেপি। তবে ভাল ফল করবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মসনদে ফিরছে বিজেপি সরকারই, বলছে প্রায় সব বুথ ফেরত সমীক্ষা। অন্যদিকে টাইমস নাও, সি ভোটার, এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষা দাবি করছে,…
Read More