politics

বাংলার বাইরে একের পর এক ভাঙ্গন দেখতে হচ্ছে তৃণমূলকে

বাংলার বাইরে একের পর এক ভাঙ্গন দেখতে হচ্ছে তৃণমূলকে

এই নিয়ে তৃতীয়বার, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। একুশের সেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিজেপি নাস্তানাবুদ হয়েছে তৃণমূলের কাছে। সেই সাফল্যে উৎসাহী হয়ে তৃণমূল একাধিক রাজ্যে পা রাখে ক্ষমতা দখলের লক্ষ্যে। গোয়া, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা, অসম প্রভৃতি রাজ্যে তৃণমূল নিজেদের শক্তি বাড়াতে তৎপর হয়ে ওঠে। ওই রাজ্যগুলিতে রীতিমত সাড়া ফেলে দিয়ে তৃণমূল পা রাখে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বলছে তৃণমূল রাজ্যগুলিতে তেমন সুবিধা করতে পারছে না। তবে কি তৃণমূল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক দলই রয়ে যাবে, এই প্রশ্ন অবধারিতভাবে উঠছে। আসলে ওই রাজ্যগুলির একাধিক তৃণমূল নেতা সাম্প্রতিককালে দল ছেড়েছেন। প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার একটা সময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলেই পরিচিত…
Read More
আগামীকাল বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

আগামীকাল বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। ২০২৪-এর লড়াইয়ে মোদীর বিজয় রথ রুখতে বিরোধীদের এক সুতোয় গাঁথার কৌশল দীর্ঘ দিন ধরেই শুরু হয়েছে৷ দিল্লির মসনদ থেকে মোদী সাম্রাজ্য উৎখাত করতে খুব সুচারু ভাবেই এই কাজ চলছে জাতীয় রাজনীতির অলিন্দে। ২০১৯-এ লোকসভা নির্বাচনের প্রাক্কালেও এই কৌশল চলেছিল। কিন্তু বিরোধী ঐক্যের ‘ছন্নছাড়া’ অবস্থা সেই ‘লক্ষ্য’ পূরণে ব্যর্থ হয় বলেই মনে করছে বিরোধী শিবিরেরই একাংশ।  এদিকে হাতে মাত্র দুই বছর৷ তার পরেই লোকসভা নির্বাচন৷ দিল্লির কুর্সি দখলের লড়াই৷ বিজেপি’কে রুখতে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ৷ মূলত সেই লক্ষ্যেই মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। ওয়াকিবহাল মহলের…
Read More
জিজ্ঞাসাবাদে রাজি রুজিরা, আজই শান্তিনিকেতনে পৌঁছাল সিবিআই

জিজ্ঞাসাবাদে রাজি রুজিরা, আজই শান্তিনিকেতনে পৌঁছাল সিবিআই

বিভিন্ন কারণে একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি৷ অবশেষে হাজিরা দিতে চলেছেন তিনি৷ কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ‘শান্তিনিকেতন’ পৌঁছল সিবিআই। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাও। সেই দলে রয়েছেন মহিলা গোয়েন্দারাও। এদিকে, আজই ত্রিপুরায় রওনা হওয়ার কথা তৃণমূল সাংসদের। কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেক-পত্নীকে দিল্লিতে তলব করেছিল এমফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু, সেই বারবারই সেই তলব এড়িয়ে গিয়েছেন রুজিরা৷ ছোট ছোট দুই সন্তানকে কলকাতায় ফের তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়ানোয় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।…
Read More
ফাটল গেরুয়া শিবিরে, গ্রুপ ছাড়লেন মোহিত রায়

ফাটল গেরুয়া শিবিরে, গ্রুপ ছাড়লেন মোহিত রায়

বঙ্গে একের পর এক ধসের মুখোমুখি হচ্ছে গেরুয়া শিবির। একের পর এক দল ছেড়ে যুক্ত হয়েছে রাজ্যের শাসক শিবিরের সাথে। এবার দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি’র অন্যতম মুখপাত্র ও উদ্বাস্তু সেলের চেয়ারম্যান মোহিত রায়। আর এই ঘটনায় ফের প্রকাশ্যে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিবিরের বিরোধ। সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা৷ তাঁর উপস্থিতিতে কলকাতায় দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে দিলীপবাবু প্রস্তাব দিয়েছিলেন ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করা হোক। দিলীপ অনুগামীদের একাংশের দাবি, ওই বৈঠকে জবাবি ভাষণ দেওয়ার সময়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী প্রস্তাবিত কর্মসূচি নিয়ে একটি বাক্যও খরচ করেননি। অমিতাভবাবু…
Read More
বাড়ছে জল্পনা, রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

বাড়ছে জল্পনা, রাজ্যে আসতে পারেন প্রহ্লাদ মোদী

রাজ্যে তার আগমন নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা। বরাবরই কেন্দ্র সরকার আর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে সরব থাকেন তিনি। দাদা প্রধানমন্ত্রী হলেও একাধিকবার মোদী সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। এতদিন ধরে মূলত দিল্লিতেই তাঁর বিরোধ দেখা গিয়েছে। তবে এবার হয়তো সেই প্রতিবাদ রাজধানী ছাড়িয়ে ছড়িয়ে পড়তে চলেছে দেশের অন্য প্রান্তে। সব যদি ঠিক থাকে তাহলে আগামী মাসেই বাংলায় আসতে চলেছে নরেন্দ্র মোদীর ভাই! মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসে নিজের ভাইয়ের সরকারের বিরুদ্ধে কথা বলবেন তিনি। রেশন ডিলারদের স্বার্থরক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় প্রহ্লাদ মোদীকে। 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন' সংগঠনের সহ-সভাপতি…
Read More
মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

ঘটনার সূত্রপাত বিতর্কিত মন্তব্যের জেরে, কিন্তু সেই মন্তব্যের জেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার ইসলাম বিরোধী যে মন্তব্য তা ঝড় তুলেছে দেশে, বিদেশে, সর্বত্র। বিরোধী দলগুলির মতোই বাংলার মুখ্যমন্ত্রী তার নিন্দা করেছেন। নবান্নের বৈঠক থেকে আরও একবার এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জাহির করলেন তিনি। এছাড়াও নূপুর শর্মা আগে বাংলাকে কী ভাবে অপমান করতে চেয়েছিল সেই কথাও মনে করিয়ে দেন মমতা। টেনে আনেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির কথা। নূপুর এবং অন্য এক বিজেপি নেতা যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে তাদের গ্রেফতারি চেয়েছেন মমতা। তিনি বলেন, কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন…
Read More
মন্তব্যের জেরে দিলীপের বিরুদ্ধে দায়ের হলো মামলা

মন্তব্যের জেরে দিলীপের বিরুদ্ধে দায়ের হলো মামলা

ভুল মন্তব্যের জেরে সব সময়ই খবরে থাকেন তিনি। বরাবরই তাঁকে সরকার পক্ষের লোকজন তথা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের একাধিক শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ধারালো ভাষায় আক্রমণ সানাতে দেখা গেছে। এই কারণে একাধিকবার বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এমনকি তাঁর এই বেফাঁস মন্তব্যের কারণেই ডানা ছেঁটেছে কেন্দ্রীয় বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে আইনি জটিলতায় জড়ালেন সাংসদ দিলীপ ঘোষ। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার জন্য সম্প্রতি ডায়মন্ডহারবার থানায় FIR দায়ের হয়েছে সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন অভিযোগকারী। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ডায়মন্ড হারবারে এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় সোশ্যাল…
Read More
দিলিপের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাড্ডা

দিলিপের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাড্ডা

আজ কলকাতা সফরে আসছেন নাড্ডা, জল্পনা বাড়ছে এই কলকাতা সফর ঘিরে। দল থেকে কড়া নির্দেশ দিয়ে, তাকে চুপ করানো নির্দেশের মাঝেই নাড্ডার সাথে সাক্ষাৎ করতে পারেন তিনি। তাঁর মন্তব্যের জন্য বিজেপি দলকে অস্বস্তির পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহুবার। দিলীপ ঘোষের সাক্ষাৎকার মানেই বিতর্ক। সেই বিতর্ক থেকেই দলকে 'বাঁচাতে' বড় সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত 'সেন্সর' করা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। তিনি সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে বা বক্তব্য রাখতে পারবেন না। এই নির্দেশ এসেছিল খোদ সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার থেকেই। এবার তাঁর সঙ্গেই দিলীপের সাক্ষাৎ হতে পারে জল্পনা তৈরি হয়েছে। 'সেন্সর' হওয়ার পর…
Read More
প্রকাশ্যেই এলো চাঞ্চল্যকর তথ্য, এবার তদন্তকারীর তালিকায় অনুব্রতর মেয়ে

প্রকাশ্যেই এলো চাঞ্চল্যকর তথ্য, এবার তদন্তকারীর তালিকায় অনুব্রতর মেয়ে

একের পর এক নাম জড়িত হচ্ছে হিংসা মামলায়৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় আরও দুই বিধায়ককে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ওই দুই বিধায়ক কেষ্ট ঘনিষ্ট বলেই পরিচিত৷ দুর্গাপুরে এনআইটি’র অস্থায়ী গেস্ট হাউসে সিবিআই-এর অস্থায়ী দফতরে হাজিরা দেন তাঁরা৷ এরই মধ্যে সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যার কললিস্ট৷  এদিন বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শাহানওয়াজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ মূলত ভোট পরবর্তী হিংসা মামলা নিয়েই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ তাঁদের৷  এদিকে, সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের মেয়ের মোবাইল নম্বর…
Read More
অভিষেকের ওপর নজরদারি চালানোর আর্জি জানানো হলো

অভিষেকের ওপর নজরদারি চালানোর আর্জি জানানো হলো

দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরই নজরদারি বাড়ছে তার ওপর। আপত্তি থাকা সত্তেও হাই কোর্টের তরফে অনুমতি দেওয়া হয় তার বিদেশ যাত্রায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশে যেতে পারবেন স্ত্রী রুজিরাও৷ ইডির শত আপত্তি সত্ত্বেও আদালত অভিষেকের এই বিদেশ যাত্রায় সায় দিয়েছে হাই কোর্ট। কিন্তু তাঁকে 'একা' ছাড়তে রাজি নয় তদন্তকারী সংস্থা। এবার তৃণমূল সাংসদের ওপর 'নজরদারি' চালাতে আমিরশাহি সরকারকে চিঠি দিল ইডি। চিঠিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে অভিষেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাত্রায় প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট' বা…
Read More