politics

গেরুয়া শিবিরের গঙ্গা অরতি কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শহরে

গেরুয়া শিবিরের গঙ্গা অরতি কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি শহরে

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। কিন্তু এই মুহূর্তে বিজেপির গঙ্গা অরতি কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থা শহরে। বাবুঘাটে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের কার্যত ধ্বস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি এমন তৈরি হয় যে, কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি নেতা সজল ঘোষকে টেনে-হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, কর্মসূচির কোনও অনুমতি ছিল না বিজেপির কাছে, তাও তারা এখানে এসেছিলেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগে থেকেই জানিয়েছিলেন, পুলিশ অনুমতি না দিলেও এই কর্মসূচি হবে এবং তারা বাবুঘাটে যাবেন। সেই মতো বিজেপি এই কর্মসূচি করে। এদিন বিজেপি নেতা…
Read More
গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। কিন্তু এই মুহূর্তে বিজেপির গঙ্গা অরতি কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বঙ্গ বিজেপির তরফে বাবুঘাটের কাছেই বাজে কদমতলায় গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে৷ কিন্তু, গঙ্গাসাগর আবহে শহরে ট্র্যাফিক দুর্ভোগের কথা উল্লেখ করে গেরুয়া শিবিরের কর্মসূচিতে ‘না’ করে দিয়েছে কলকাতা পুলিশ। তবে পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি থেকে সরছে না বঙ্গ বিজেপি৷ সাফ জানিয়ে দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় গঙ্গার মঙ্গল কামনা করে গঙ্গা পুজোর আয়োজন করেছে রাজ্য বিজেপি। গঙ্গা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়া হলেও, সোমবার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে…
Read More
তদন্তের তৎপরতা তুঙ্গে, অনুব্রত কন্যার গাড়িচালক এবং পরিচারককে তলব

তদন্তের তৎপরতা তুঙ্গে, অনুব্রত কন্যার গাড়িচালক এবং পরিচারককে তলব

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত দীর্ঘ সময়ে জেলে রয়েছেন। ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টাও করছে। তবে অনুব্রতর বাড়ির লোকেরাও যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র‍্যাডার থেকে বাইরে, তা একদমই নয়। কারণ তাঁর মেয়ের কাজের গতিপ্রকৃতির ওপর নজর আছে সিবিআইয়ের। সুকন্যা মণ্ডলকেও একাধিকবার তলব করা হয়েছে বটে, এবার তলব করা হল তাঁর গাড়িচালক এবং পরিচারককে। গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত দীর্ঘ সময়ে জেলে রয়েছেন। ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টাও করছে। তবে অনুব্রতর বাড়ির লোকেরাও যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার…
Read More
আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির

আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই নির্বাচনকে কেন্দ্র করে এক এক করে পদক্ষেপ এগোচ্ছে প্রতিটি রাজনৈতিক দল৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা সফরে গিয়ে বহু প্রতীক্ষিত রাম মন্দির নিয়ে বড় তথ্য দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’র উদ্বোধন করতে গিয়ে এমনই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষিতে তিনি কংগ্রেস সাংসদকে খোঁচা দিয়ে 'রাহুল বাবা' বলে সম্বোধন করেন। শাহ বলেন, তিনি রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার দিন ক্ষণ ঘোষণা করছেন, 'রাহুল বাবা' যেন শুনে নেন। এরপরই তিনি…
Read More
বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর 'রক্ষাকবচ' আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন বিজেপি বিধায়কের আইনজীবী আদালতে জানান, গত ২৯ নভেম্বর তাঁর মক্কেলের পক্ষে রায় দেওয়া হয়েছিল। অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন…
Read More
সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

গতবছরই রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন তিনি। কিন্তু এর পরেই অভিযোগ ওঠে রয়েছে জীবনের ঝুঁকি৷ তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের৷ রাজ্যপালকে এবার থেকে জেড প্লাস( Z+) ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেরা হবে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রের নিযুক্ত কমিটির সদস্য ছিলেন সিভি আনন্দ বোস। সেই সূত্রে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।…
Read More
শুভেন্দু ঘনিষ্ঠের গ্রেফতারিতে এবার নির্দেশ এলো তদন্তের

শুভেন্দু ঘনিষ্ঠের গ্রেফতারিতে এবার নির্দেশ এলো তদন্তের

মিথ্যাই মামলা দায়ের করা হয়েছে, উঠেছে এমনই অভিযোগ। দুর্নীতির মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার গ্রেফতারির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা কে বা কারা করেছে এবং কী ভাবে হয়েছে সেটাই খতিয়ে দেখবে সিবিআই। এই মামলার মূল অভিযোগকারী কাকলি পাণ্ডা এদিন আদালতে দাবি করেন, কেউ অভিযোগ লিখে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাতে সই করতে বাধ্য করেছে। এরপরেই এই ঘটনায় তাঁকে নিঃশর্তে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রামচন্দ্র পাণ্ডা। মূল অভিযোগ ছিল, কাকলি…
Read More
মেনকার রক্ষাকবচ খারিজের দাবি ইডির তরফে

মেনকার রক্ষাকবচ খারিজের দাবি ইডির তরফে

এবার আর্জি খারিজের আবেদন ইডির তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর ফের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হল ইডি। তাঁর রক্ষাকবচ খারিজের দাবি করা হয়েছে। আদালতে ইডির বক্তব্য, তাদের সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মেনকার রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় সেই আবেদন খারিজ করতে পারবে সিঙ্গেল বেঞ্চ। তাই নতুন করে আবেদন জানাল ইডি। আসলে ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক শ্যালিকা। সমনকে চ্যালেঞ্জ করে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা করেন তিনি। সেই মামলাতে বিচারপতি রায় দিয়েছিলেন, মেনকার বিরুদ্ধে কোনও কড়া…
Read More
বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার প্রকাশ্যে আসছে নতুন তথ্য। ঘটনার দিন এবং তার পরের দিন ২ বার ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার মূল অভিযুক্ত আনারুলের৷ ২১ মার্চ রাত ৮টা বেজে ৫০ মিনিট এবং ২২ মার্চ দু’বার ফোনে তাঁদের কথা হয় বলে আদালতে দাবি করছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবিতে অন্যদিকে মোড় নিল বগটুই–কাণ্ড৷ কারণ এই ঘটনার সঙ্গে এবার অনুব্রত যোগ নিয়ে প্রশ্ন উঠেছে৷ এদিন সিবিআই-এর তরফে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷…
Read More
বিদেশ যাওয়ার কি অনুমতি পাবে কুনাল

বিদেশ যাওয়ার কি অনুমতি পাবে কুনাল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তবে এখনই জানা যাচ্ছে না কুণালের আর্জি আদালতে গৃহীত হবে কি না৷ এর জন্য ৮ দিন অপেক্ষা করতে হবে৷ সারদা মামলায় জামিন পেয়েছেন ৬ বছর আগে৷ ২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন কুণাল ঘোষ। প্রথমে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার উপর কড়াকড়ি থাকলেও পরে শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সম্প্রতি সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কুণাল৷ আদালতের কাছে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন জানান তৃণমূলের মুখপাত্র৷ সোমবার হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন…
Read More