politics

বড় বিপদের হাত থেকে বাঁচালেন বাবুল সুপ্রিয়

বড় বিপদের হাত থেকে বাঁচালেন বাবুল সুপ্রিয়

বড় বিপদের হাত থেকে বাঁচালেন তিনি। রামপুরহাটে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র কনভয়। বাবুলের তেমন কিছু না হলেও এই ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তবে বাবুল সুপ্রিয় সুরক্ষিত আছেন বলেই খবর। তাঁর গাড়িরও কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, রামপুরহাট যাওয়ার পথে অটোর সঙ্গে সংঘর্ষ হয় বাবুলের কনভয়ের। শুক্রবার রাতে সাঁইথিয়া মুসরডা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তারা। কনভয়ের একটি গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগতেই দুটিই উলটে যায়। তবে মন্ত্রীর গাড়ির কিছু হয়নি। সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ৭-৮ জন আহত…
Read More
গেরুয়া শিবিরের মিছিল ঘুরে সৃষ্টি হলো অশান্তির পরিবেশ

গেরুয়া শিবিরের মিছিল ঘুরে সৃষ্টি হলো অশান্তির পরিবেশ

বিগত বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল গেরুয়া শিবিরের মিছিল নিয়ে, শেষমেশ অনুমতি মিললেও সাথে ছিলো বেশ কিছু শর্ত। বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দেওয়ার সঙ্গেই শর্ত দিয়ে আদালত জানিয়েছিল যে মিছিল নিয়ম মেনে শান্তিপূর্ণ করতে হবে। পাশপাশি কোনও ভাবেই ট্রাফিক আইন লঙ্ঘন করা যাবে না। এমনকি মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। তবে বিজেপির এই মিছিলে আদালতের কোনও নির্দেশই সেইভাবে মানা হল না। দিনের শেষে এই বিক্ষোভ এবং অশান্তিই দেখা গেল শহরের রাজপথে। এদিন রুবির মোড় থেকে বেহালা সখের বাজার পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল। তবে কালীঘাটে গিয়ে পৌঁছনোর পর মিছিলের চেহারা পরিবর্তন হয়ে…
Read More
প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এদিন এই তালিকা ঘোষণাকালীন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সহ সভাপতি আশীষ লাল সিংহ সহ অন্যান্যরা। ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ২২ টি আসনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলো হল- ৩ বামুটিয়া- নিহার রঞ্জন সরকার, ৭ রামনগর- পূজন বিশ্বাস, ১০ মজলিশপুর-…
Read More
তৎপরতা তুঙ্গে, আগামী নির্বাচনে এবার জমজমাট লড়াই ত্রিপুরায়

তৎপরতা তুঙ্গে, আগামী নির্বাচনে এবার জমজমাট লড়াই ত্রিপুরায়

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে বিগত কয়েক মাস ধরেই বেশ চিন্তায় ছিল বিজেপি। কারণ যবে থেকে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন থেকেই ত্রিপুরা মানুষের একাংশ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নানা কারণে। তাই দেরিতে হলেও মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই নির্বাচনে বিজেপি লড়ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে। প্রতিটি রাজ্যে নির্বাচনের আগে কতটা ভাল ফলাফল তারা করতে পারে তা নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়ে থাকে বিজেপি। সেক্ষেত্রে ত্রিপুরার রিপোর্ট তাদের একেবারেই আস্বস্ত করেনি। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরায় ম্যাজিক সংখ্যা ৩১। সেখানে গত মাসের শেষের দিকে…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর, কুন্তলের দাবি, তাঁর সঙ্গে যোগ ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির হাত দিয়ে ১৫ কোটি টাকা পাঠিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীকে৷ ইডি-র জেরায় বিস্ফোরক কুন্তল৷ তাঁর দাবি, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। তবে একসঙ্গে এই টাকা দেননি। কখনও নাকতলার অফিসে, কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়েই টাকা…
Read More
চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জেরার মুখে কুন্তল জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রাখতে এজেন্ট নিয়োগ করেছিলেন তিনি৷ এই এজেন্টদের মাধ্যমেই টাকা পয়সার লেনদেন হত। ইডি সূত্রে খবর, এতদিন তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিলেন মূলত ২টি শ্রেণির মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে। কোথাও আবার মিডিলম্যান বা সুপারিশকারীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। কিন্তু, এই দুর্নীতির কারবারে যে এজেন্টরাও জড়িত ছিলেন, সে ব্যাপারে অন্ধকারে ছিলেন তাঁরা। কুন্তলকে জেরা করে উঠে এল এই গুরুত্বপূর্ণ তথ্য৷ জেরায় কুন্তল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের সংখ্যা বেড়ে…
Read More
৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। উঠছে একের পর এক অভিযোগ, এই পরিস্থিতিতে মানিকের বিপদ বাড়লো আরও। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আবারও ৫ লক্ষ টাকা জরিমানা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ ২০১৭ সালে এক টেট পরীক্ষার্থীকে ওএম আর সিট-এর কপি না দেওয়ার জন্য ফের ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১৭ সালে টেট পরীক্ষার বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস করতে পারেননি৷ কিন্তু, উত্তর পত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে পর্ষদে ৫০০ টাকা জমাও…
Read More
ইস্তেহার প্রকাশ রাজ্যের শাসক শিবিরের তরফে

ইস্তেহার প্রকাশ রাজ্যের শাসক শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে বাংলা ছাড়া বাইরের কোনও রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতেই মানুষের আরও কাছে পৌঁছতে নানাবিধ প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এবার সেই মতোই ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শিলংয়ে গিয়ে ভোটের ইস্তাহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা, মেঘালয় তৃণমূলের সভাপতি চালর্স, মেঘালয় তৃণমূলের সহ-সভাপতি জর্জ লিংডো, চালর্স লিংডো, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মানস ভুঁইয়া। জানা গিয়েছে, ভোটে জিতলে মেঘালয়েও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার…
Read More
এবার তলব তাপসকে

এবার তলব তাপসকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। গ্রেফতার করেছে ইডি। তিনি গ্রেফতার হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে এবার তাপসকেও তলব করল ইডি। তাঁকে ইডি দফতর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাপস মণ্ডল আগেই গোয়েন্দাদের জানিয়েছিলেন যে, কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন তিনি৷ কোন খাতে কত টাকা দেওয়া হয়েছিল, তাও জানিয়েছিলেন। এবার কুন্তল নিজে দাবি করছেন, তাপসকে যে টাকা তিনি দিয়েছেন তার প্রমাণ সিবিআইয়ের কাছে আছে। এছাড়া তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন কুন্তল এবং তাঁর স্ত্রী।…
Read More
সাগরদিঘির প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল

সাগরদিঘির প্রার্থীর নাম ঘোষণা করলো তৃণমূল

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে খবর ছড়িয়ে পড়েছিল যে সাগরদিঘি উপনির্বাচনে ঘাসফুল শিবিরের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন রাষ্টপ্রতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু অবশেষে জানা গেল, প্রণবপুত্র প্রার্থী হলেন না। বরং স্থানীয় প্রার্থীর ওপরেই ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সাগরদিঘির প্রার্থী দেবাশিস বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত তিনি। উপনির্বাচনে এখনও অন্য কোনও রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। সেই দিক থেকে কিছুটা এগিয়েই শুরু করল ঘাসফুল। সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের…
Read More