politics

অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অনুপস্থিত বিধায়কের তালিকা তলব করলেন মুখ্যমন্ত্রী

অমান্য করা হচ্ছে নির্দেশ, কিন্তু নির্দেশের পরও অনেকেই বিধানসভায় উপস্থিত হচ্ছেন না। সম্প্রতি সব বিধায়কদের বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তাই, অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন তিনি। আসলে আচমকাই বিধানসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন যে অনেক বিধায়কই উপস্থিত ছিলেন না। কেন সবাই বিধানসভায় উপস্থিত নেই তা জানতে চান মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতেই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে থেকে অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা চেয়েছেন তিনি। অনুমান করা হচ্ছে, তালিকা হাতে পাওয়ার পর গরহাজির বিধায়কদের তলব করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও অনেকেই সেই নির্দেশ মানেননি। তাই বিধায়কদের অনুপস্থিত থাকার…
Read More
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো শান্তনু বন্দ্যোপাধ্যায়কে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোনও সময়ই যেন নষ্ট করছে না ইডি। এবার তারা গ্রেফতার করল আরও এক তৃণমূল যুবনেতাকে। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসক দলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিনভর জেরার পর রাতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। এই প্রথমবার নয়, নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত আরও এক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবার। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান শান্তনু। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি গ্রেফতার হন।…
Read More
কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

কুন্তলের সঙ্গে যোগাযোগ টলিউডের আরো ছয়জনের, বিলিয়েছেন লক্ষ লক্ষ টাকা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের আরও বড় যোগসূত্র পাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। আগেই তাঁর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানির ঘোষের 'যোগ' মিলেছে। এছাড়া ৪ জন অভিনেত্রীর বিষয়েও খোঁজ নিচ্ছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, কোনও নথি বা চুক্তিপত্র ছাড়াই টলিউডে লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বিলি করেছেন কুন্তল। ইতিমধ্যে জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। সেই কথা অভিনেতা নিজেই…
Read More
চাকরির বিনিময়ে জমি নেওয়ার ঘটনায় সিবিআইয়ের জিজ্ঞেসাবাদের মুখোমুখি লালু

চাকরির বিনিময়ে জমি নেওয়ার ঘটনায় সিবিআইয়ের জিজ্ঞেসাবাদের মুখোমুখি লালু

মিলল না স্বস্তি, দুর্নীতিকান্ডে শুরু হলো জিজ্ঞেসাবাদ। চাকরির বদলে ঘুষ হিসেবে জমি নেওয়ার দুর্নীতি কাণ্ডে নাম জুড়েছে লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর। এই প্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদ করতে রাবড়ি দেবীর বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। দিল্লিতে তাঁর মেয়ের বাড়িতে আপাতত আছেন লালু। এই চাকরির বিনিময়ে জমি নেওয়ার ঘটনা প্রায় ১৪ বছর পুরনো। এত বছর কেন এই মামলায় আচমকা সক্রিয় হল সিবিআই তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছিলেন যে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি বিরোধীদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করছে। তারপরেই লালু এবং তাঁর পত্নীকে…
Read More
ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

ভোটার আগেই চাঞ্চল্যকর বার্তা মদনের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বীরভূমের ‘বাঘ’, অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ইডি-র হেফাজতে। ফলে এবারের পঞ্চায়েত ভোট হবে তাঁকে ছাড়াই। এই পরিস্থিতিতে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানালেন অনুব্রতর হয়ে নাকি তিনিই এবার ‘চড়াম চড়াম’ ঢাক বাজাবেন। তৃণমূলের কালারফুল নেতার কথায়, “পঞ্চায়েত ভোটের আগে দরকার হলে অনুব্রতর বদলে বীরভূমের বর্ডারে দাঁড়িয়ে আমিই চড়াম চড়াম ঢোল বাজিয়ে দেব।” মদন আরও বলেন, “অনুব্রতকে কোর্টের অর্ডারে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এর এফেক্ট পড়বে পঞ্চায়েত ভোটে। তৃণমূল ৯৮ শতাংশ আসনেই জয়ী হবে।” প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে একসময় ‘চড়াম চড়াম’, ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে’-এর মতো শব্দবন্ধে রাজনৈতিক হাওয়া গরম করেছিলেন অনুব্রত৷ সরাসরি…
Read More
নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে মিলল দেড় কেজি সোনা

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে মিলল দেড় কেজি সোনা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উদ্ধার হচ্ছে কয়েক লক্ষ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতিতে গ্রফতার শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে উদ্ধার দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা৷ এসপি সিনহার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অফিসাররা। ওই ফ্ল্যাটে দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা লুকানো ছিল। সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই। শুধু তাই নয়, ওই ফ্ল্যাট থেকে দেড় হাজার চাকরিপ্রার্থীর একটি তালিকাও উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সার্ভে পার্ক এলাকায় অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। এই বিষয়টি জানতে পেরেই সেখানে হানা দেন গোয়েন্দারা৷ এ ঘটনায় নতুন…
Read More
বিলাসিতা বন্ধ হল পার্থর

বিলাসিতা বন্ধ হল পার্থর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ ওয়ার্ডের বাসিন্দা৷ তবে শান্তি নেই তাঁর৷ কখনও সহবন্দিরা তাঁকে নিয়ে হাসিমশকরা করছে, কখনও টিটকিরি দিয়ে বলছে ‘মোটা দা টুকি’৷ কখনও আবার জঙ্গি মুসা তাঁকে দেখে মল ভর্তি মগ ছুড়ে মারছে। তাঁর দুর্দশার বন্দোবস্ত করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-র হস্তক্ষেপেই পার্থর সেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে খাট, বিছানা, ইজি চেয়ার। তদন্তকারীরা জানতে পারেন, ক্রমেই জেলের অন্দরে নিজের জন্য ভিআইপি বন্দোবস্ত করে ফেলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাতারাতি তাঁর জন্য নিয়ে আসা হয়েছিল খাট, নরম বিছানা, গা…
Read More
একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

একাধিক অভিযোগের মাঝে জানা গেলো স্নায়ুরোগে ভুগছেন হৈমন্তী, দাবি স্বামী গোপালের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরা করে গোপাল দলপতির কথা জানতে পেরেছিল গোয়েন্দা সংস্থা। তারপরই সামনে আসে তাঁর স্ত্রী হৈমন্তীর নাম। ইতিমধ্যেই গোপাল এবং হৈমন্তীর বিপুল টাকার সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। হৈমন্তীর স্বামী দাবি করেছেন, স্নায়ুরোগে ভুগছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে। যদিও আপাতত তিনি সুস্থ এবং শীঘ্রই সামনে আসবেন তিনি। শেষ কয়েকদিনে তাঁকে ঘিরে যা হচ্ছে, তাঁর নাম যা যা বলা হচ্ছে সেইসব নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। তবে এই বিষয় থেকে স্ত্রীকে…
Read More
নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ এরই মাঝে উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে ভোটদান পর্ব। আগামীকাল ২ মার্চ ফল প্রকাশ এই নির্বাচনের। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষা থেকে বড় ইঙ্গিত মিলেছে মেঘালয়ের ভোট নিয়ে। জি এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস! আভাস মিলছে, ২১-২৬ টি আসন পেতে পারে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। ৮-১৩ টি আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে ৬-১১ টি আসন। এখানেই 'মমতা ম্যাজিক'-এর বিষয়টি চলে আসছে।…
Read More
খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙলেন কুনাল

খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙলেন কুনাল

বড় অঘটন, ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে বসলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের ফাইনাল ম্যাচ৷ সেখানেই খেলতে নেমেছিলেন কুণাল৷ তখনই পায়ে চোট লাগে তাঁর৷ আহত অবস্থায় মাঠ ছাড়েন পঞ্চাশোর্ধ কুণাল। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরীক্ষা করে জানা যায়, তাঁর পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে কুণালের। আগামীকালই তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে বলে জানিয়েছেন কুণাল। প্রথমে ভেবেছিলেন সামান্য চোট লেগেছে তাঁর৷ পরে পায়ের যন্ত্রণা বাড়তে থাকায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কুণালকে। ফেসবুকে কুণাল লিখেছেন, ‘‘১৯৯৭ সাল থেকেই এতে (এই টুর্নামেন্টে) খেলছি... (পায়ের) এক্স…
Read More